ভালোবাসাকে বাঁচতে দাও
আমি কতবার আকাশের ওপারে
মুখ তুলে প্রার্থনা করেছি—
এবার তোমার শুকনো মনের চরে
নূপুরের বাজনা বাজিয়ে
এক পশলা বৃষ্টি নামুক
বৃষ্টি শেষে সুখী শিশুর মতন
একফালি রোদ হাসুক ।
আমি কতবার পাতালের অতল অন্ধকারে
মুখ গুঁজে অভিশাপ দিয়েছি—
এবার তোমার ঠোঁটের আংটায়
একটু মরচে ধরুক
খাঁচাবন্দি পায়রার মত নরম বুক থেকে
কয়েকটা পালক... বাকিটুকু পড়ুন










