তোমার মনের নীল দরজায়... (গান)

মেঘ ডেকেছে তাই বলে কি
বৃষ্টিতে ভেজ?
মন বলেছে তাই বলে কি
অমন সাজন সাজ?
আমার জন্য সময় নেই কি?
ব্যস্ত কি সব কাজে!
তোমায় ভেবে বিষণ্ণ মন-
সকাল-বিকাল-সাঁঝে।
এ মন চলেছে মনের বাড়ি;
যদিও আছে আড়ি,
ভালোবাসার সীমা হয় কী?
হয় কি কমা দাড়ি?
আজ তোমার মনের নীল দরজায়
দাড়িয়ে এ যুবক,
তাকে আচ্ছা করে বকে দাও না-
দিয়ে প্রেমের সবক।
১১/১২/২০১৬ বাকিটুকু পড়ুন








