অমৃত স্বপ্ন
তুমি উড়ে যাও পাখির ডানায়,
আমি পড়ে থাকি করুণ ডাঙ্গায়।
তুমি আকাশ ভালবাসো জানি,
তবু মাটি আর সবুজ ঘাস
এইতো আমার ঠিকানা।
শ্রেণী বিভক্ত সমাজে
আমি যে শ্রেণীচ্যুত এক মানব সন্তান,
আকাশে উড়বার সাধ্য আমার নেই
অবশ্য সাধও ছিল না কোনদিন,
তবুও ভালোবাসা থাকে অবিচল।
তোমাদের কেতাদুরস্ত সংস্কৃতির ধার
আমি ধারিনি কোনদিন।
তুমিও ধারো না,
অন্ততঃ সেটুকু বুঝেছি আমি।
তবুও সামাজিক ভয়,... বাকিটুকু পড়ুন














