somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

চন্দন বনের কথা

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০০









যে প্রেমিক পুরুষ -
ডেকে নিয়েছিল, চন্দনের বনে;
শীতের কোন এক পড়ন্ত বিকেলে
কুয়াশা যখন;
জড়িয়ে যাচ্ছিল মাকড়সার জালে
মধুকর যখন:
উড়ে যাচ্ছিল জারুলের ফুলে।
বলেছিল সে-ম্লান হেসে;
"ভালোবাসার জন্ম ভালোবাসা থেকে"।
চমকে উঠে চেয়েছিলাম
মনে হয় আজ কতকালঃ-
শুভ্র মেঘপুঞ্জে বিদায় পথে
দূর কোন দ্বীপ হতে
ভেসে এলো-
চন্দনকাঠের চিতার আগুন ঘ্রাণ।
কত দিন চলে যায় বর্ষা-বসন্তে
এখন নির্জন চন্দনের বন
কেবল পাখিরা নীড়ে ফিরে।
সূর্যের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৮৩ বার পঠিত     ১ like!

পাপ

লিখেছেন মেঘ প্রহর, ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯

এই সুর টা শুনলেই তার সারা শরীরটাতে একটা ঢেউ খেলে যায়। মনের অজান্তেই শরীরটা একেঁ বেঁকে যায়। সে যখনই সুরটা শোনে প্রথমেই তার পালিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু ধীরে ধীরেই একটা উত্থাল-পাথাল আনন্দ ভর করে। তার কাছে মনে হয় তার এই রক্ত-মাংসভর করা শরীরের ভিতর একটা নাগ-নাগিন এই সুরের সাথে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২১২ বার পঠিত     ২ like!

পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণ

লিখেছেন , ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮

তেঁতুলিয়া থেকে টেকনাফ: একটি পদযাত্রার গল্প
জাহাঙ্গীর আলম শোভন

অবশেষে দেশদেখা নাম দিয়ে গত ১২ ফেব্রুয়ারি ২০১৬ তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে পদযাত্রা শুরু করে ‘দেখবো বাংলাদেশ গড়বো বাংলাদেশ’ স্লোগান ধারণ করে গত ২৮ মার্চ ২০১৬ টেকনাফ ভ্রমণ সম্পন্ন করেছি।

স্কুলের বইয়ের চেয়ে যে বালক বাইরের বই বেশী পড়েছে, মনতো তার ঘরের বাইরে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৮৯ বার পঠিত     ৩ like!

শেষ সুন্দরটা স্রোত

লিখেছেন দেবজ্যোতিকাজল, ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪


তোমার জন্য কবিতা লিখি
ভালবাসা , অন্তরবাস তাই খুলে রাখি
সাওতালী হয়ে বুকনি পড়ি
যা-তে খুলে না পরে যৌবন ।

তোমার জন্য আমি নারী
যত্ন করে রাখি তোমার প্রসাধনী দেহ
বিব্রত বোধ করি না চুমু দিতে
নির্বোধ যুদ্ধটাও তোমার জন্য তুলে রাখি ।

অনুমতি দিলাম-
আমাকে পয়েন্ট আউট কর
এই সন্ধ্যা তোমার জন্য উৎসর্গ
পুরো বিশ্ব অস্বীকার করলেও ‘তোমার ’
চমৎকার... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     ১ like!

বিদেশী মুক্তিযোদ্ধাদের প্রতি বড় মায়াকান্না !

লিখেছেন জুনা্যেদ সিদ্দিক, ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৪




দেশের মুক্তিযোদ্ধারা না খেয়ে মরে আর বিদেশী মুক্তিযোদ্ধাদের সন্মান বাড়ে !

প্রথম আলো নিউজ করেছে- " বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ভারতীয় নাগরিকদের সম্মাননা জানাবে সরকার। বাংলাদেশের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোকে নগদ অর্থও দেওয়া হবে। এ অর্থ দেওয়া হবে মোট ১৭০০ পরিবারকে । মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ জন্য ১১৭ কোটি ৩৫ লাখ... বাকিটুকু পড়ুন

৩১ টি মন্তব্য      ৮৮৩ বার পঠিত     ৪ like!

বিএনপির অবাস্তব নির্বাচন কমিশন

লিখেছেন মন্ত্রক, ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০০

নির্বাচন কমিশন গঠনের বিষয়ে বিএনপি’র দেওয়া প্রস্তাবনা খুবই অস্পষ্ট এবং দীর্ঘসূত্রিতার বিষয়। তাদের রূপরেখায় উল্লেখ আছে, ‘সর্বজন শ্রদ্ধেয়, সত্, নিরপেক্ষ, অভিজ্ঞ, প্রজ্ঞা এবং নৈতিকতা ও ব্যক্তিত্ব সম্পন্ন’ পাঁচজন ব্যক্তিকে দিয়ে সার্চ কমিটি গঠন করতে হবে। তবে প্রস্তাবে যত সহজে তা বলা হয়েছে, বাস্তবে কিন্তু তা অনেক জটিল। নির্বাচন কমিশন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪২ বার পঠিত     ০ like!

ক্যান্সার বিজয় কি দ্বারপ্রান্তে!!!!!!

লিখেছেন কলাবাগান১, ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৭



T-Cell (round pink) attacking Cancer cells



এক সময় ক্যান্সার হওয়া মানেই ছিল মৃত্যুদন্ড এর মত...শুধুই সময় ক্ষেপন...বাচার কোন আশা নাই..কিন্তু ছবির প্রেসিডেন্ড কার্টার কে দেখুন...কি হাসি মুখে ঘোষনা দিচ্ছেন যে তার ব্রেইন ক্যান্সার ইজ কিউরড...কিন্তু কিভাবে??? ভীষন আশা জাগিয়ে বাজারে আসছে "ইম্মিউনোথেরাপী"। (Immunotheraphy)। আমাদের শরীরের যে কোন জীবানু,... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ৯০৯ বার পঠিত     ৭ like!

মানবতা- বড় ফাঁকা বুলি

লিখেছেন আছির মাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫

মানুষ বিশ্বাস খোঁজে,
নরপশুরা বিশ্বাসের গলায় ছুরি দিয়ে তাকে হত্যা করে!
তাই আমার ঘরের ভিতর পড়ে থাকে অসহায় হতদরিদ্র
সাঁওতালের লাশ- পুড়ে যায় ওদের ঘরবাড়ি ...
আরও পোড়ে সংখ্যালঘুদের মন্দির আবাস!
দুচারটে খুন ধর্ষণ গুম ক্রসফায়ার হয়ে গেছে আমাদের
প্রতিদিনের ব্রেকফাস্ট।

মানুষ শান্তি চায়,
অথচ কুকুরেরা শান্তির মেডেল গলায় ঝুলিয়ে পান করে রক্ত!
তাই রাখাইন প্রদেশ পুড়ে, রোহিঙ্গারা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৫৩ বার পঠিত     ১ like!

ট্রাম্পের উত্থান আর ভারতের অর্থনীতির মৃত্যু

লিখেছেন আমি দুরের পাখি, ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৯

প্রথমেই বলে রাখি আমি বামপন্থী নই, আমি দক্ষিনপন্থীও নই | বাম বা ডান কেউ আমাকে দেখে না | খালি নিজের পকেট বোঝাই করে আর মুখে দেখার প্রতিশ্রুতি দেয় | আমিও ওদের দিকে ফিরে তাকাই না | আমি শুধু এই ব্লগে নিরপেক্ষ আলোচনা করতে চাই | আশা করি সেইটুকুর... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৪২৭ বার পঠিত     ০ like!

মিনাকে লেখা খোলা চিঠি

লিখেছেন মোস্তফা সোহেল, ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩০





মিনা,

আমি জানতে পারলাম তুমি অসুস্থ। তবুও এই অসুস্থতার মাঝেও তুমি ভাল আছ,তোমার মন ভাল আছে এবং তুমি সার্বিক দিক দিয়ে ভাল আছ
এটাই আমার আশা। মিনা তুমি আমাকে উপরের দিকটা দিয়েই দেখেছ কিন্তু বাস্তবিক ভেতরের দিকটা দেখতে পাওনি।
তুমি মনে কর পৃথিবীতে তুমিই একমাত্র দুঃখী আর সকলেই সুখি।এটা তোমার... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     ০ like!

শীতের প্রভাতে ভানুর হাসি

লিখেছেন কিংবদন্তির জার্নাল, ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৬


শীতের প্রভাতে আমার গবাক্ষে
দেখেছি ভানুর হাসি,
তবুও কেন এখনো আমি
দুঃখের সিন্দুতে ভাসি। বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৮২ বার পঠিত     ০ like!

বানিয়ে বলা সত্য : হামিদ মস্কিটো কিলার

লিখেছেন ব্যোমকেশ বাবু, ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৪


(অনু গল্প)

হামিদের মুখ থেকে গোঙানির মতো শব্দ হচ্ছে । ঘুমের মধ্যেই কিছু একটা বলার চেষ্টা করছে। এটা নতুন কিছু নয়। হামিদ এখন তার দাদিকে দেখছে স্বপ্নে। হামিদদের বাড়ির গোয়াল ঘরের কোনায় দাদি বসে বসে কি যেন করছে। হামিদ আস্তে আস্তে দাদির পেছনে এলো

" ও দাদি কি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     ০ like!

আসুন আমরা কুইজ খেলি ! বলুনত...

লিখেছেন তালপাতারসেপাই, ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫২



প্রিয় বন্ধুরা,
আসুন আমরা কুইজ খেলি !
বলুনত,
আমাদের দেশের কোন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল ?
বলুনত,
আমাদের কোন সরকারের অর্থমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নিয়েছিল ?
বলুনত,
কোন সরকারের স্বরাস্ট্রমন্ত্রী খুনের আসামির কাছ থেকে ঘুস খেয়ে ঘুষের টাকা সরকারী কোষাগারে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল ?
বলুনত,
কোন প্রধানমন্ত্রীর ছেলের পাচারকৃত টাকা বিদেশ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩৬৬ বার পঠিত     ০ like!

রোহিংগারা রক্ত দিয়ে সৌদী, পাকী, আফগানিস্তান ও ইরানের ঋণ শোধ করছে

লিখেছেন চাঁদগাজী, ২৪ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:৩৯



অমুসলিমদের মক্কা ও মদিনায় বসবাস করার অনুমতি নেই; ইরানের মাটি কামড়ে পড়ে থাকা সর্বশেষ ইহুদীকেও চলে যেতে হয়েছে; পাকিস্তান নিজকে হিন্দু মুক্ত করেছে, বাংলাদেশের মুসলমানেরা পাকিস্তানী ভাইদের অনুসরণ করে চলেছেন; আফগানিস্তান থেকে সর্বশেষ বৌদ্ধকে বের করে দেয়ার পর, গৌতম বুদ্ধের পর্বত-সম মুর্তি ভাংতে ডিনামাইট ও কামান ব্যবহার... বাকিটুকু পড়ুন

৬৩ টি মন্তব্য      ১৮৩৬ বার পঠিত     ৬ like!

কবিতা- আমার কল্পিত চাঁদ

লিখেছেন ইস টু ফিড, ২৪ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৩৩

তুই আমার মাঝ আকাশের
জোছনা দেয়া চাঁদ
তোকে দেখলেই ভেংগে পড়ে
আমার খুশির বাঁধ

তোকে নিয়ে একা একা
কতো গান যে আমি গাই
আমার শীর্ন বুকের মাঝে
তোকে কিভাবে দেব ঠাঁই?

মাঝে মাঝে হারিয়ে ফেলি
মেঘ আর অন্ধকারে
চোখের আড়াল হয়ে গেলে
ভুলবো বুজি তারে?

পূর্নিমা বা অমাবস্যা
যাই থাকুক না কেন
আমি জানি পাশে আছো
তাই থেকো যেন। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য