শুন্য আশায় (হিমু)
তালকানা নৌকা, কুল অকুল
পালছেঁড়া জীবনে ভাঙা মাস্তুল,
সাঁতরায় মজা নদী বেভুল দিশায়
জীবন যেন কিছু স্তব্ধ ভুল।
ভুলগুলো বেছে নিয়ে সফেদ খাতায়
নিষ্প্রাণ দিন কাটে শুন্য পাতায়
অনুভব সে এক রক্তঝরার
জ্যান্ত লাশের শুধু কবর খোঁড়ায়।
হঠাৎ কখন যেন একপশলা
তেড়েফুঁড়ে ঝেঁপে এল ঘন বরষা
রিমঝিম বৃষ্টির মন মাপিনি
আলেয়ায় ভিজলাম আমি... বাকিটুকু পড়ুন

