রিলেশনশিপ এ যাবার পর কেউ আর আগের মত থাকেনা। আসলে থাকতে পারেনা। প্রথমেই তারা এত পরিমান সেক্রিফাইস করে যে পরে আর কিছুই অবশিষ্ট থাকেনা। যা কিছুই হোক নিজের স্বত্ত্বাটা ধরে রাখাটাই আসল।
প্রশ্ন হচ্ছে কেন থাকতে পারিনা?
তাকে সময় দিতে, তার মত হতে?? তাকে ভালো রেখে নিজে বদলে যেতে??
এখন প্রশ্ন :- কেন তুমি তার মত হবে?
তুমি কেন তোমার মত থাকতে পারবেনা ??
বদলে দিলেই বা বদলে গেলেই কি ভালো থাকবে তুমি ????
এতে সকল সমস্যা সমাধান হয়ে যাবে??
আরে বোকা তুমি যেমনই হও তুমি তো একজন ই। কেন এত বদলে যাওয়া!! কেন খেল বদলে দেবার খেলা?
হয়ত বলবে সময় মানুষকে বদলে দেয় অথবা ভালোবাসায় সেক্রিফাইস করতে হয়।
আচ্ছা তবে আরেকখানা প্রশ্ন :- নিজের স্বত্ত্বা কে হারিয়ে / নিজেকে হারিয়ে জীবিত থাকাকে কি বেচে থাকা কিংবা ভাল থাকা বলে??????
ভালোবাসায় মানুষ কি চায়? ???
সে তার পাশের মানুষটাকে নিয়ে ভালো থাকতে চায় ভাল রাখতে চায়।।।।
যদি তুমিই তার জন্যে ভালো না থাক বা তাকে ভালো না রাখ তবে সেটা কেমন ভালোবাসা!!
বর্তমান রিলেশনশিপ গুলোর অধিকাংশই আসলে রিলেশন না, এরা আবেগে পরিচালিত কিছু কর্ম এগুলোতে ভালোবাসা থাকেনা,
এগুলো নিজের কোরবানি।।
সবকিছু বিলিয়ে দিয়ে ভাগশেষ শূণ্য।।।
কিছুদিন আগেও মানুষ ভালোবাসতো, তখন ফোন ছিল না, ছিল চিঠি।
তবে হলুদ খামের ভেতর, ভালোবাসাটা ছিল সত্যি ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

