ভোরের শিশিরে নাকি রাতের ছোঁয়া,
দুর! আমি তো তোমারই স্পর্শ মাখি।
সুর্যের আলোতে নাকি সাতরঙ আঁকা,
আমি তো তোমারই রামধনু দেখি।
দুপুরের রোদ জুড়ে আকাঙ্ক্ষিত অলসতা,
আমি কেন তবে তোমার মেদুরতা আঁকি?
সব রঙ নিভে যাওয়া সন্ধ্যা,
কোন্ রঙে জ্বলে তবে তোমার হরিণ আঁখি?
ঘন আঁধার মাখা রাত রাতজাগা,
শ্বাসে কেন তবে তোমার উপস্থিতি?
খুঁজে দেখি, আলুথালু ভালোবাসা
আমার হৃদয়ে, ঝরে অবিরাম বৃষ্টি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

