অবহেলা,অনাদরের চাদরে ঢাকল মুখ,
অপমানের চাবুকে চিড়ল বুক,
এক জীবন্ত আগ্নেয়গিরির অসুখ--
পৃথিবীর কোলে জীবন্মৃত সুখ।
মৃত সে বুক ছিন্ন প্রতীক্ষায়
নতুন এক আলোর ভালোবাসার মায়ায়
কখন যেন লাভা উদ্গীরণ
রুপকথার সোনার কাঠির ছোঁয়ায়।
পৃথিবীর চক্রাবর্ত সুত্রে
সে সুখও উধাও মুহুর্তে
সুপ্ত থেকে মৃতের তকমা
আঁধারের দৃঢ় কশাঘাতে।
এখন সে অভিমানের খোলসে
শামুকের মত গুটায় নিজেকে,
না,অভিমান নয়, মৃত্যুপথযাত্রী কোমায়-
সাড়হীন সে এক অতল ঘুমে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

