স্বপ্ন এবং তুমি

নিঃসঙ্গ ওই দিনগুলিতে উড়ে আসতো তোমার
জ্যোৎস্নাভেজা স্মৃতিগুলি;
তোমায় ভাবতে, ভাবতে এক সময়
ঘুম পরীর দল নেমে আসতো
আমার দু’চোখের পাতায়।
আমি অবাক হয়ে দেখতাম,তোমার
উচ্ছল,উদ্যাম হাসি।
আর স্পর্শ?
-আমি উদগ্রীব হয়ে অপেক্ষা করতাম কখন
তোমায় টেনে আনবো
আমার বুকের মাঝে
নিঃস্পেষিত করবো তোমায়
আমার দু’বাহুর মধ্যে।
তুমি?-গলে যাবে কি মোমের মত?
স্নিগ্ধ আলোয়,স্বপ্নঘোরে তুমি এসো
আমার নিঃসঙ্গ দিনগুলিকে রঙিন করে দিতে
প্রিয়তমা-
প্রিয়তমা মোর।
20/07/2016
বাকিটুকু পড়ুন







