যোগবিয়োগ
সফেদ চাদরে মোড়ানো বাটির ভিতর-
দু'মুঠো ভাত, আলুভর্তা আর
দুটো কাঁচামরিচ!-ধনিয়ার ঘ্রাণেন্দ্রিয় চেনা স্বাদ!
খাবার শেষে,চৈতালি তপ্ত দুপুরে
শঙ্খ চিলের ডানায় ভর করে আলস্য নামে-
কালিমদ্দির ক্লান্ত শরীরে।
ওদিকে বাগানের বড়কর্তা,
অত্যাধুনিক রেস্তোরা'য় লাঞ্চ সেরে
বিশ্রাম নেন নাতিশীতোষ্ণ কক্ষে--
তারপর,
পড়ন্ত বিকেলে চুপিসারে
এক এক করে ক্যামেরা বন্দি করেন---
"মেহগনির ছায়ায় কিংবা
শীতল ঘাসের বুকে বিশ্রামরত এক একটি
হাড্ডিসর বিদীর্ণ শরীরের প্রতিচ্ছায়া।"
নৈসর্গিক... বাকিটুকু পড়ুন









