somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

মা, আমায় কেন মানুষ করেছ

লিখেছেন মানসী, ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩১



মা, আমার পরতে পরতে তুমি,
জন্মভূমি যেমন বুকের উপরে।
তুমি বলবে-পাগল কোথাকার
আমার চেয়ে তুই অনেক সুন্দর।
আর সাথে তোমার পাগল করা হাসি,
রাশি রাশি ভালোবাসা,
ভালোবাসায় ভালোবাসাময়।
যে হাসি ভরিয়ে দেয় বুকটা আমার,
আবার শীতার্ত করে বিচ্ছেদ বেদনায়।

এইতো সেদিন হাসপাতালের বেডে,
বসে আছ তুমি,
আমি গুনছি সময়
তোমার আসন্ন অপারেসনের।
তুমি বলছ-অপারেসনের পরে,
চলে যাস ঘরে।
থেকে আর করবি টা কী।
আমি মুখে... বাকিটুকু পড়ুন

৪৩ টি মন্তব্য      ৪৫৩ বার পঠিত     ৮ like!

ডানা ভাঙার উপাখ্যান

লিখেছেন রৌদ্র নীল, ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৫


এমনি এক ঝড়ের রাতে
এক ষোড়শী-
কুসুম গরম ঠোঁটের উপর ঠোঁট রেখে যে;
বলেছিল -
আমার পোষা পাখি হবে?

বুনো পাখি- ঘর বাধতে;
আদর-পোষা পাখি হতে,
হাত ছুয়েছি,
বুক ছুয়েছি
দুরুদুরু কাঁপন হতে।
আর দেখেছি -
বুকের খাঁচায় বন্দী হয়ে,
চোখের কোণে-
হাজার ফোঁটা অশ্রু নিয়ে।

বলতে পারো? সুখ পেয়েছে -
কোনো পাখি ;
পরাধীনতার শৃঙ্খলেতে?
কে পেরেছে? কোন সে কবে?
বনের পাখি পোষ মানাতে?

নাম না জানা... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৮৮ বার পঠিত     ১ like!

তোমার জন্য প্রতীক্ষা

লিখেছেন মনজুর রায়হান, ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৯

এক পশলা বৃষ্টির প্রতীক্ষায়
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী কেটেছে নীরবে
বৃষ্টি কি জানে কেউ একজন তার জন্য
এভাবে আকাশপানে চেয়ে থাকে অণুক্ষণ?
হয়তো কোনদিন জানবেও না সে।
নদী কি কখনো জানে পাহাড়ের বুক চিরে
নেমে আসা প্রবল জলধারার উৎস কী;
যে জলধারা তাকে সমুদ্রের কাছে নিয়ে চলে
হয়তো কোনদিন জানবেও না সে।
না জানুক, তাতে কি প্রতীক্ষা থেমে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৯০ বার পঠিত     ০ like!

বিমানের লাগেজ সাইজ নিয়ে পরামর্শ চাই।

লিখেছেন বাহলুল আহসান, ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৮



বায়ারের সাথে মিটিং করতে দেশের বাহিরে যাচ্ছি। অনেক স্যাম্পল নিয়ে যেতে হবে। বাংলাদেশ বিমানে এটাই আমার প্রথম ভ্রমন।
সর্ব্বোচ কোন সাইজের লাগেজ বহন করতে পারব এ বিষয়ে সুনির্দিষ্ট মতামত চাচ্ছি। সফরটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
বিমানের ওয়েব সাইটে দেওয়া সাইজের চেয়ে বেশী সাইজের লাগেজ বহন করা যাবে কী? হ্াতে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৬৩৯৮ বার পঠিত     ০ like!

ভাব-সম্প্রসারণঃ

লিখেছেন কালের সময়, ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৮



কর্মে গিন্নিপনা
চুল বাঁধা
নির্মম দুঃসাধ্য
ঘর বিপাক রচনা ।
শুধু শুধু বেতাল তর্ক
চলে বেতাল বিতর্ক
আহা! কি কেকা
আহা! কি কুহু
অগ্রগামী মন
তবুও সে চির আপন ।।

কথায় কথায় স্বামীদের সাথে ঝগড়া আর ইন্দিয়ান সিড়িয়াল দেখা এগুলোই কিন্তু বর্তমান শ্ত্রীগণদের প্রধান ।অনেক সময় এসব করতে করতে নিজেদের চুল বাঁধার কথাও ভুলে যান ।
আর পারেন যদি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০২ বার পঠিত     ১ like!

প্রেমপত্র-২২

লিখেছেন সানবীর খাঁন অরন্য রাইডার, ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯

প্রিয়তা,
শুনেছি ভালবাসলে নাকি মাথার মধ্যে পোকা কিলবিল করে।মনের বিলবোর্ডে একজনকেই ডিসপ্লেতে দেখা যায়?কি জানি বাবা এত কিছু ত ভাবা হয়নি,তবে আমার কাছে এমন মনে হয় আমার প্রতিটি কাজে তুমি মিশে আছো।বৃষ্টিতে ভেজা থেকে গরমে ঘামের বিন্দু প্রতিটায় তুমি যেন খুব পরিচিত।
বুঝলে আমার না গোলাপ ফুল খুব পছন্দ।যদি কখনও কাছে পাই... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩২৪ বার পঠিত     ২ like!

সংরক্ষণাগার (সামাজিকতায় আপেক্ষিকতা)

লিখেছেন আরিফুর রহমান খান, ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৭

সংসারে সবাই সুখী হইবার জন্য জন্মায় নাই। ইহাতে আমাদের উজোর-আপত্তি করিবার মত কিছুই আর অবশিষ্ট নাই। বিশ্ববিখ্যাত আইনষ্টাইনের বিখ্যাত আপেক্ষিকতার তত্ত শুধুমাত্র পদার্থবিজ্ঞানে নহে সংসার বিজ্ঞানেও সত্য। অনেকের অভিমতে অবশ্য সংসারকে বিজ্ঞান রূপে স্বীকৃতি দেওয়া যায় না। কিন্তু সংসারের মত এমন অফুরন্ত ও দৃষ্টিগ্রাহ্য বিজ্ঞান বোধহয় এই বিশ্বসংসারে আর একটিও... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     ০ like!

অনু গল্প @ ভাই বোন ও শিলা বৃষ্টি .।

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৭




চৈত্র মাসে শেষের দিকে সকাল নয়টা বা ১০টা হবে । সুজন পড়ছে তার নিজ রুমে আর বোন বারান্দায় গিয়ে কিছু ভেজা কাপড় রাখছে এমন সময় আকাশ খুব অন্ধকার করলো । তাই বড় বোন যে বিশ্ববিদ্যালয়ে পড়ে সে তার ছোট ভাই যে কলেজে পড়ে তাকে ডেকে বলছে -----
--- এই সুজন শিলা... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৪৫২২ বার পঠিত     ৩ like!

আজ থেকেই সবার জন্য ফেসবুক লাইভ চালু হলো

লিখেছেন এইচ আর খান, ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৬

ফেসবুক লাইভ দিয়ে মূলত স্মার্টফোনের ব্যবহার করেই ফেসবুকে ভিডিও লাইভ করা যাবে। অাপামর জনসাধারনের জন্য আনন্দের মূল কারন অবশ্য অন্যখানে, এতদিন এই সুবিধা সেলিব্রেটি এবং ভেরিফায়েড প্রোফাইল ও পেজের জন্য চালু ছিল কিন্তু এখন থেকে সবাই এ সুবিধা পাবে।
ফেসবুকে করা লাইভ ভিডিও টাইম লাইনে সেভ থাকবে। চাইলে সেটি অন্য যেকোনো... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩০৯ বার পঠিত     ০ like!

বাবার মাজার রহস্য- ২

লিখেছেন এ অাল মাহমুদ, ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২২

গত বছর ফেব্রূয়ারীতে "বাবার মাজার রহস্য -১" শিরোনামে একটি পোষ্ট লিখেছিলাম। সেখানে শাহজাহান পাগলা নামে এক ব্যর্থ প্রেমিকের পাগল হওয়া আর মৃত্যুর পরে আল্লাহর ওলি হয়ে যাওয়া এবং পরবর্তীতে তার নামে মাজার তৈরীর কথার লিখেছিলাম। তবে আজ লিখছি মাজারকে কেন্দ্র করে কতিপয় মাজার ব্যাবসায়ীদের কান্ড !
আজকাল সেখানে প্রতি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৫৯ বার পঠিত     ০ like!

অসমাপ্ত

লিখেছেন ওভীক আহমেদ, ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৯

অসমাপ্ত গল্প
-ছেলেটা.....
মেয়েটার সাথে আমার পরিচয় কলেজের ক্যাম্পাসে।আমি সাধারণত , ক্যাম্পাসে আড্ডা দেয় না কারণ, আড্ডা দেওয়ার মত সময় আমার হাতে নেই। আড্ডা দেওয়ার টাইম টায় একটা পার্টটাইম জব করি আর অবসরে দুইটা টিউশনি ... এগুলা না করলে যে মেস ভারা আর খাওয়ার খরচ টা উঠবে না। আমি কি করি, কোথায়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     ০ like!

প্রেম (প্রথম অংশ)

লিখেছেন ইসমাইলহোসেন০০৭, ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৯

প্রেমের শুরুও সময়টা বয়ঃসন্ধিকালের প্রথম মুহূর্তে ঘটে। যৌবন আগমনের প্রথম মুহূর্ত হচ্ছে বয়ঃসন্ধিকাল। যৌবনে প্রবশ করার সময় থেকেই প্রতিটি যুবক ও যুবতী জীবনের নতুন দরজা খোলার চাবি আবিষ্কার করার চেষ্টা করে। তাদের চিন্তা-ভাবনার কেন্দ্রবিন্দু হয় প্রেম। ছেলে মেয়ের প্রতি এবং মেয়ে ছেলের প্রতি প্রচন্ডভাবে আকৃষ্ট হয়। জীবনের অর্থ, ন্যায় ও... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৩১৫ বার পঠিত     ০ like!

অনিশ্চয়তার এক খেলা

লিখেছেন আতিক ইশরাক ইমন, ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬

জীবনের মজাটাই তো এখানে যে কালকে কি হবে সেটা জানিনা। নাহ একটু ভুল বলে ফেল্লাম। কালকে কেন, এক মিনিট পরে কি হবে সেটাই তো জানিনা। বা আরো সূক্ষভাবে বললে বলতে হবে এক সেকেন্ড পরের ঘটনা আমাদের অজানা। এই যে লেখা, এটা শেষ করতে পারবো কি না অথবা জেভাবে শেষ করবো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬১ বার পঠিত     ০ like!

ইয়াসমিনের বেলায় শেখ হাসিনা রাস্তায় নেমেছিলেন, তনু হত্যায় কেন নয় ?

লিখেছেন কাউন্টার নিশাচর, ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪



১৯৯৪ সালে দিনাজপুরে কিশোরী ইয়াসমিন ধর্ষণের করে হত্যার ঘটনার বিচারের দাবিতে শেখ হাসিনা রাস্তায় নেমেছিলেন। তিনিতো এখন ক্ষমতায়, তাহলে কেন তনু হত্যার বিচার করছেন না? কেন তনু হত্যা নিয়ে একের পর এক নাটক মঞ্চায়ন হচ্ছে?’

একবার বলেন আঘাতের চিহ্ন নেই, ১০ দিন পর বলছেন ধর্ষণের আলামত নেই। কিভাবে তনুর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬৯ বার পঠিত     ০ like!

>কলকাতা ভ্রমণ< অপরিকল্পিত যাত্রার সূচনা> (দ্বিতীয় পর্ব)

লিখেছেন মাছুম আহমদ, ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১২



১৮ জানুয়ারি ২০১৬, ৭ রবিউস সানি, ৫ মাঘ সোমবার দিবসে ভিসা প্রাপ্তির পর হিসেব করে দেখলাম, আরবি শাওয়াল মাসের মাঝামাঝি সময়ে ভিসার মেয়াদ সমাপ্ত হবে। অতএব পড়ালেখার ব্যস্ততা ও অন্যান্য বিষয় চিন্তা করে পবিত্র রমযানে ভারত ভ্রমণের নিয়ত করে পাসপোর্ট ড্রয়ারে রেখে দিলাম..........

১ মার্চ ২০১৬ মঙ্গলবার ২য় সাময়িক পরীক্ষা... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১০১৬ বার পঠিত     ২ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য