"এক মুঠো জ্যোৎস্না"
মেয়ে, সহস্র নিশীথ বিনিদ্র কাটিয়ে-
তিলে তিলে জমিয়েছি এক মুঠো জ্যোৎস্না,
কোন এক পূর্নিমায় তোমায় ভাসাব বলে।
আমার প্রাণের স্পন্দন তাই-
তীব্র থেকে তীব্রতর হয় পূর্নিমা রাত এলে।
মেয়ে, এ জনমে তোমার সাথে-
জ্যোৎস্নায় ভেজা হল না,
হলনা তোমার এলোকেশে
বাতাসের লুকোচুরি খেলা দেখা।
আমার ভাগের জ্যোৎস্না আমি
তোমায় দিলেম মেয়ে-
প্রাণ ভরে তুমি কুড়িয়ে নিও,,
পূর্নিমা রাতে আকাশের আয়নায়
অপলক থাকব চেয়ে।
কুহেলিকার... বাকিটুকু পড়ুন




