একদিন, সব কিছু ফের হয়ে যাবে নির্ভার

একদিন,
সব কিছু ফের,
হয়ে যাবে
নির্ভার।
অনিদ্রাহীন রাত,
একটি সতেজ সকাল,
ফুরফুরে তরতাজা বিকেল।
বন্ধুদের সাথে গান,
ধুমকাঁঠিতে সুখ টান,
ঘোর লাগা সন্ধ্যায়
দ্রাক্ষা জলের ঘ্রাণ।
তুমুল আড্ডায়
কমিউনিস্ট ম্যানিফেস্টো
ঝড় তুলবে,
রাত গভীর হলে
বুঁদ হবে,
ক্লাসিকাল গ্রীক
সিম্ফনির মগ্নতায়।
সেই আগের মত,
জানালায় খোলা হাওয়া,
অবারিত বুক ভরা শ্বাস!
দেখো খুব শীঘ্রিই
কেটে যাবে কালবেলা-
নীল, বেগুনী বা কালো
রক্তচোষা শকুনীর... বাকিটুকু পড়ুন






