প্রেম লিপি
চকচকে হৃদয় কিংবা লাল গোলাপ নয়।
তোমায় এক টুকরো পেঁয়াজ দিচ্ছি।
আসলে বাদামী কাগজে মোড়ানো এক টুকরো চাঁদ।
আলোর প্রতিশ্রুতিতে
সযত্নে মেলে ধরা ভালোবাসার মতন।
এখানে।
তোমার অশ্রুতে অন্ধত্ব বরণ
প্রেমিকের মত।
তুলে আনবে তোমার প্রতিচ্ছবি
বিষাদে কেঁপে যাওয়া ছবির মতন।
এখানে কোন মিথ্যে নেই।
সুন্দর কিংবা চুমুর সান্নিধ্য নয়।
তোমায় এক টুকরো পেঁয়াজ দিচ্ছি।
ঝাঁঝালো চুমু লেগে থাকবে তোমার... বাকিটুকু পড়ুন




