মূল্যহীন
সস্তা দামেই বিক্রি হব
ইচ্ছে হলে কিনতে পারেন
দাম না দিলেও নেই তো দাবি
আমি কি আর আংটি হীরের
কিংবা সোনার
কিংবা রুপার?
দামে আমার নেইতো আশা
মূল্য ছাড়াই বিক্রি হবো
একটু দিয়ো ভালবাসা।
দামের মাপে দ্রব্য যখন হয়না মাপা
অমুল্য তো তাকেই বলে
মানুষ যখন মুখ্য বিষয়
দামাদামি আর কি চলে? বাকিটুকু পড়ুন


