তাতে যদি তুমি প্রসন্ন হও
প্রিয়তমা,
নয়দেশে বিস্তৃত সুবিশাল অরণ্যের গহীনে পড়ে থাকা
তুচ্ছতম পাতাটির চে'ও তুচ্ছ কোনো বস্তু হিসেবে
যদি স্থান পাই তোমার শখের বাগানে,
তাতেও আমি সন্তুষ্ট।
প্রতিযুগে অন্তত একবার তুমি
যে-পথে হেলায় ভ্রমন করো রথযোগে,
সে-পথের ধারে সুবাসিনী কোনো তৃণ হয়ে নয়,
তুচ্ছাতিতুচ্ছ কোনো ধূলিকণারূপে ধূলিসাৎ হ'তেও
আমার কোনো আপত্তি নেই।
প্রতিশতাব্দিতে অন্তত একবার তুমি
যে-হ্রদে নৌকাভ্রমণে যাও, পাদুকাজোড়া ভিজাও,
সে-হ্রদের তলায় পান্না বা... বাকিটুকু পড়ুন





