অমীমাংসিত

গন্তব্যহীন পথে বহু কার্তুজ বিকেল কাটিয়ে
অবশেষে সময় ফিরেছে নিজ বাসভূমে,
অন্তর্বাসের অস্বস্তিকর কৃত্রিম বাঁধন খুলে
রাত্রিও তখন সবে একুশের তরুণী।
কিছুটা ফিচেল হাসি আর গদগদ খুনসুটির
সাথে নীরব ভাব বিনিময় হয়ে গেলে
ঠুনকো পবিত্রতার সব দোআঁশলা দাবী
উপেক্ষার প্রপঞ্চক ডানায় উড়িয়ে দিয়ে
মৃদু সমীরণ তখন অকুণ্ঠ চিত্তে ছুঁয়ে দিল
জমে থাকা পৌরুষের উত্থিত অহংকার।... বাকিটুকু পড়ুন


























