somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

বড়াই

লিখেছেন পারভেজ রশীদ মঙ্গল, ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

করছি কী আর বড়াই
আমার দাদার মাথা ছিল
গরম লোহার কড়াই

মেঘলা দিনে সূর্য বিনে
ভেজা কাপড় যত
দাদুর মাথার হিটার দিয়ে
শুকিয়ে নেওয়া হত।

শুনবি আরো?দাদুর দাঁতে
করতো গুঁড়ো লোহার পাতে
এক চিবোনোয় পানি হতো
মহিষ ,খাসির ঠ্যাং
আমার দাদার সামনে তো তুই
তুচ্ছ কুণো ব্যাঙ। বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     ১ like!

কবির কবিতা

লিখেছেন আল মীযান, ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

হাকীম আল-মীযান

কবিকে যে কবিতাই মানায়,
এ ছাড়া আর যা কিছু আছে
তাকে অভিবাদন জানায়-
ধরে থাকা হয় না।

এটা ছেড়ে ওটা,
ওটা ছেড়ে আরেকটা,
কোন কিছুতেই আটকায় না মন
খুঁজে ফিরে তাই কবিতার ভুবন।

কবিকে যে কবিতাই মানায়,
আর সব কিছু তাকে হার মানায়
ব্যবসা-বানিজ্য, সংসার ধর্ম
সমাজ কর্ম,
কি ম্যানুয়াল, কি এনালগ,
এবং ডিজিটাল,
সর্বত্রই কবির আনাগোনা
তবুও সে আনমনা,
হৃদয় রাজ্যে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     ০ like!

আমার বাবার কোন গল্প নেই

লিখেছেন কাজী মেহেদী হাসান।, ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫


ছেলে বড় চাকুরীজীবী হলে বাবার গল্প হয়ে ওঠে
আর যদি হয় কোন বিদেশফেরত ভদ্রলোক
তবে চায়ের কাপে নেমে আসে শীতকাল
তিনি উড়ুক্কু বিমানের কথা বলেন—
ছেলের চোখে বলতে থাকেন বিলাতের বিত্ত-বৈভব
পরিষ্কার রাস্তাঘাট আর খানিক নিচু গলায় সেখানকার সংস্কৃতির কথা
আমার বাবার কোন গল্প নেই!

তিনি হিসেবী বেতনের একজন ভুলে যাওয়া সরকারী... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৪০১ বার পঠিত     ৪ like!

প্রজ্জ্বলন / আর্য্য

লিখেছেন আর্য্য মিঠুন, ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

-তোর কি একটু সময় হবে?
-কেন? কি হয়েছে?
-একটা কথা বলতাম। ব্যস্ত থাকিস তাই বলি বলি করি বলা হয় না।
-কি কথা? তাড়াতাড়ি বলো। রাতে আবার একটা পার্টি আছে।
-বলছিলাম কি বাবা, সামনের বুধবার তোর মায়ের মৃত্যুবার্ষিকী, যদি কটা টাকা দিতি, তাহলে ক্যাথিড্রালে গিয়ে কয়টা মোমবাতি জ্বালিয়ে একটু প্রার্থনা করতাম।
-উঃ বাবা !!! ঐদিন তোমার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     ০ like!

সাদামাটা জীবন+উত্তরবঙ্গ= বাংলাদেশ

লিখেছেন আশরাফুল নবী ওসমানী, ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০


২০১২ সালের দিকে আমি আর আমার বিয়াই যাত্রা করি আমার জেঠাত ভাই এর শ্বশুর বাড়ী পঞ্চগড়ে।যাত্রা টা মোটেও সুখের হয় নাই,ঈদ এর পরদিন হওয়াতে নারায়ণগঞ্জ থেকে যেখানে আট ঘন্টা সময় লাগে সেদিন লেগেছিল প্রায় ৩০ ঘন্টা।পরে শুনলাম এটা নাকি বাংলাদেশ এর ইতিহাস এ অন্যতম সেরা জ্যাম। সেরা জ্যাম এর... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৫৭৯ বার পঠিত     ০ like!

মন মোর মেঘের সঙ্গী

লিখেছেন স্নিগ, ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

জয়িতার কথা:

ঢাকায় জয়িতার ভাল লাগছে না। একটা শহরকে চার মাসে কতটা অপছন্দ করা যায়? যতটা করা যায়, জয়িতা ঢাকার উপর তার চেয়ে এক ডিগ্রি বেশি বিরক্ত। নাহ, শহরের অস্থিরতা, জ্যাম বা নোংরা (আর নোংরামো) নয়, জয়িতার বিরক্তির মূল কারণ তার নতুন চাকরিটা।

জয়িতা যশোরের মেয়ে, খুলনা ভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স করেছে।... বাকিটুকু পড়ুন

৫৮ টি মন্তব্য      ৭২৮ বার পঠিত     ৭ like!

সত্য

লিখেছেন অনুফিল, ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

মুখ ফসকে বেরিয়ে গেল একটি সত্য কথা।
ধন্য ধন্য বলে শোর উঠে গেল।
কেউ বলল, ঠিক বলেছেন।
কেউ বলল, যথার্থ!
কেউ বলল, কঠিন বাস্তব!
কেউ বলল, আপনার সাহস আছে,
সত্য বলা কঠিন, কঠিন কাজটাই করেছেন।
মুহূর্তে হারিয়ে গেলাম শুভাকাঙ্ক্ষির ভিড়ে।
আশিস পেলাম মিছিলের সুরে।
সত্য বলার এই উপহার।
বুঝলাম, লোক সত্যের পাশে থাক।
নিজেকে খুব ধনী মনে হল,
নিজেকে খুব সুখী মনে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     ০ like!

তেলাপোকা, বেবি অলিম্পিয়াড, 'উদ্ভট উটের পিঠে চলেছে' পৃথিবী

লিখেছেন রেজওয়ানা আলী তনিমা, ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

আজকে একটা খবর পড়ে অনেকক্ষন হাসলাম। খবরটা হচ্ছে এই যে, অস্ট্রেলিয়া ডে উদযাপন করতে তেলাপোকার রেস হয়েছে ব্রিসবেনে। এই প্রথমবারের মত না, গত ৩৫ বছর ধরে এই প্রতিযোগিতা হয়ে আসছে। প্রতিযোগিতার নিয়মগুলো অত্যন্ত হাস্যকর। অংশগ্রহনকারীদের নিজের তেলাপোকা নিয়ে আসতে হবে। না পারলে সাড়ে তিন ডলার থেকে পাঁচ ডলারে ভাড়া করার... বাকিটুকু পড়ুন

৫৮ টি মন্তব্য      ৬০৭ বার পঠিত     ১২ like!

আপুদের জন্য সুন্দর ছবি ব্লগ ।

লিখেছেন আজাদ মোল্লা, ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

অনেক সুন্দর করে হাতের আঙুল গুলোকে সাজিয়ে ছে ।
দেখতেই মন ছুঁয়ে যায় , আপুদের হাতের নখ এতো সুন্দর করে সাজানো হয় জানা ছিলো না ।
1*


2*


3*


4*


5*


6*


7*


8*


9*


10*


11*
... বাকিটুকু পড়ুন

৩২ টি মন্তব্য      ১০০৯ বার পঠিত     ০ like!

জহির রায়হান স্মরণে আলোচনা 'জহির রায়হানবিহীন বাংলাদেশের ৪৪ বছর' অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি ২০১৬, রবিবার

লিখেছেন বেলা্যেত, ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

সদ্যস্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি ঢাকার মিরপুরে বাংলাদেশের চলচ্চিত্রের অভিভাবক জহির রায়হান নিখোঁজ বা নিহত হন। ৩০ জানুয়ারি জহির রায়হানের অর্ন্তধান বা নিখোঁজ বা নিহত হওয়ার ৪৪তম বছরকে স্মরণে রেখে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হান স্মরণে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। আলোচনার শিরোনাম ‘জহির রায়হান বিহীন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬৪ বার পঠিত     ১ like!

শঙ্কিত জীবন জুড়ে অঙ্কিত মেঘদল, আর চোখের জমিনে নিথর বানের জল

লিখেছেন মাহবুবুল আজাদ, ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪



একটা সাদা কাগজ ছিল, সাথে ছিল একটা বেপরোয়া কলম,
তাতে কি?
একটা হাসি মাখা মুখ তো আঁকা যেত।
তবে বাতাস কেন মিথ্যে অবহেলা কিনে বেড়ায়,
কেন ঘর ছেঁড়ে নিঃশ্বাস গুলো প্রজাপতির রঙিন পাখায়
ধুসর সময়ের মাঝে বেঘোরে প্রাণ ফেরি করে?
আমার জানা নেই, অজানাই থাক,
আলো নিভে যাবে, ধোঁয়া টাও ধীরে... বাকিটুকু পড়ুন

১০৬ টি মন্তব্য      ৮৫০ বার পঠিত     ২৫ like!

অনুবাদের দুঃসাহসিকতা

লিখেছেন পথে-ঘাটে, ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০

তুরস্কের বিখ্যাত লোকসংগীত শিল্পী ‪নেশেত‬ এরতাশের গানটা ভাল লাগাল বলে ‪‎অনুবাদ‬ করে ফেললাম। গানটির লেখক, সুরকার এবং গায়ক তিনিই। প্রথমেই শিল্পীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে, তুর্কি থেকে বাংলায় অনুবাদ করতে গিয়ে গানটার উপর মোটামোটি ধকল গেছে বলা যায় (আনাড়ি হাতে পড়লে যা হয় আর কি) এবং তার... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৩২৯ বার পঠিত     ৩ like!

মায়াবি আবেগ

লিখেছেন মো.মেহেদী হাসান সজীব, ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

আকাশে একটা চেহারা দেখছি। চেহারাটা অনেক চেনা লাগছে। তাকে পুরোটা দেখা যাচ্ছে না। তার চিরিদিকে এক নিস্তব্ধতা ঘিরে রয়েছে। মাঝে সে একাই সব কিছু আলোকিত করছে। যেনো উকি দিয়ে কিছু বলছে সে, শুনতে পারছি না। তুমি কিছুই বলোনা, বললে আমার অনেক ভয় হয়। আলো ছড়িয়ো না, আমি আবেগে মিশে যাবো।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯১ বার পঠিত     ০ like!

বর্ণ সংগীত

লিখেছেন আল মীযান, ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫

হাকীম আল-মীযান

বর্ণে বর্ণে শব্দ হয়
যদি তাতে অর্থ থাকে,
অর্থ অনর্থ হলে-
বর্ণের মিল ব্যহত হয়।

বর্ণের মিল চাই জীবনে
বর্ণে বর্ণে বর্ণিল ভুবনে,
শব্দের গাঁথুনি রূপ নেয়
বাক্যে; জীবন্ত কথা কয়।

বাক্যেরও থাকা চাই অর্থ
চাই শৈল্পিক কারুকার্য,
যখন হয়ে উঠে ছন্দোময়
তখন প্রাণ হয় কবিতাময়।

কবিতার সাথে সুরের দেখা
শুরু হয় সংগীত লেখা,
বেসুরো হলে অসুরের কথায়
ভয় হয়,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     ০ like!

কবিতাঃ এগিয়ে চলো

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২

চলেছি কাঁটা ছড়ানো, বন্ধুর পথ দিয়ে,
চলেছি মুক্ত নদীর বুকে, প্রবল স্রোত বেয়ে,
বেয়েছি উঁচু ঢিবি, পাহাড়, পর্বত শৃঙ্গ,
দেখেছি ফেনা শুভ্র আর উত্তাল সমুদ্র।

বিরুৎ লতা ধরেছে আমায় পেচিয়ে জোড়ে,
ছিড়েছি, সকল মায়া সকল বাঁধন কান্না ধরে।
প্রখর রোদে বাদলে নেয়েছি ঘামে ভিজে,
ফুটেছে কাঁটা উলঙ্গ এই পায়ের ভাজে।
চোখের দৃষ্টি গিয়েছে চলে বহু দূরে,
উষ্ণ বায়ুর তরঙ্গ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৯৩ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য