somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জহির রায়হান স্মরণে আলোচনা 'জহির রায়হানবিহীন বাংলাদেশের ৪৪ বছর' অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি ২০১৬, রবিবার

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সদ্যস্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি ঢাকার মিরপুরে বাংলাদেশের চলচ্চিত্রের অভিভাবক জহির রায়হান নিখোঁজ বা নিহত হন। ৩০ জানুয়ারি জহির রায়হানের অর্ন্তধান বা নিখোঁজ বা নিহত হওয়ার ৪৪তম বছরকে স্মরণে রেখে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হান স্মরণে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। আলোচনার শিরোনাম ‘জহির রায়হান বিহীন বাংলাদেশের ৪৪ বছর’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় স্মরণ আলোচনা অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে (লিফটের ছয়) আগামী ৩১ জানুয়ারি, রবিবার, সন্ধ্যা ৬টায়। আলোচনা আয়োজনে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজিত জহির রায়হান ও তাঁর চলচ্চিত্র বিষয়ক কর্মশালা ‘আত্মপরিচিতির রাজনীতি’তে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে। কর্মশালাটি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গত ২৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০১৬ তে অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জহির রায়হানের সহোদরা বোন শাহেনশা বেগম। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্রকার সি.বি জামান এবং চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ। এছাড়াও আলোচনায় উপস্থিত থাকবেন চলচ্চিত্র অধ্যাপক ও গবেষক ড. জাকির হোসেন রাজু এবং চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক। আয়োজনে প্রারম্ভিক আলোচনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সভাপতি ও জহির রায়হান ও তাঁর চলচ্চিত্র বিষয়ক কর্মশালার পরিকল্পক ও সমন্বয়ক বেলায়াত হোসেন মামুন। আয়োজনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

স্মরণ আলোচনা ও শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণের পর ১৯৬১ সালে নির্মিত জহির রায়হানের প্রথম চলচ্চিত্র ‘কখনো আসেনি’ প্রদর্শিত হবে।

স্মরণ আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×