ভাষা ও জাত
স্নান করে হিন্দুরা
গোসল করে মুসলমানে,
পহেলা বৈশাখ হিন্দুয়ানী
যাসনে তোরা ধর্মের অপমানে।
দাদা-দিদি, মাসি-পিসি,
বৌদি, বাবু আর জেঠা মশাই,
কখনও বলিসনে তোরা
থাকবে কি আর মোদের বড়াই!
জল-খাবারে নয়
পানিতেই পাক্কা মুসলমান,
যত ধর্ম তত্ত্বেই
মোদের মান-সম্মান।
সাহেবে মুসলমান
বাঙ্গালি বাবুতে হিন্দুয়ানী,
চলছে আজি
মোল্লা-ঠাকুরের টানাটানি।
নিজের ভাষাতেও আছে
জাত-পাতে ভরা,
গোড়ামী আর মৌলবাদে
নাড়ছে কড়া।
নিজের ভাষা, নিজের কৃষ্টি,
বিলিয়ে গেছে ধর্মের মাঝে,
নিজের সত্ত্বা বিলিয়ে
আজি লেবাস সাজে।
বাকিটুকু পড়ুন




