somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

টেলিভিশন সংবাদ উপস্থাপনা

লিখেছেন আলি আহমেদ নেমান, ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯

আমাদের অনেকেরই টিভি দেখার সময় সংবাদ উপস্থাপনা করতে ইচ্ছা হয়। আবার অনেকে পেশা হিসেবেও নিতে চান সংবাদ উপস্থাপনাকে তাই ক্লিকএনটেক.কম আপনাদের জন্য নিয়ে এসেছে টেলিভিশন সংবাদ উপস্থাপনার ওপর ফ্রি ভিডিও কোর্স। এই কোর্স এর মাধ্যমে আপনি বাড়ী বসেই শিখতে পারবেন সংবাদ উপস্থাপনা শুধু আপনাকে প্রতি সপ্তাহে ধারাবাহিক ভিডিওগুলি দেখতে হবে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২২৮ বার পঠিত     like!

একটি লাশের বয়ান লাশ

লিখেছেন লুৎফুরমুকুল, ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৫

একটি লাশের বয়ান লাশ
লুৎফুর রহমান

চারদিকে কার্তিকের ছায়া। কার্জুন হল আজ রক্তেভেজা,
রক্তের ফিনকি গড়িয়ে পড়ছে বইয়ের পাতায়
আমি এক লাশ বলছি, একটু আগেও ছিল আমার পরিচয়
সবুজ ঘাসের বুকে ওরা মুছে দিলো আমিত্বকে
আকাশে-বাতাসে মুখরিত উদলা স্লোগান
মাফ করো সালাম, বরকত যে বর্ণমালায় রাজটীকা পরিয়ে
মর্যাদা দিয়েছিলে, আমি ছিলাম তার এক শ্রমিক!

মীরজাফরেরা যুগে-যুগে জন্মায়, চরিত্র... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

দেখবে

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০

তোমার মুখে ঝর্ণার মত হাসি,
বড় ভালোবাসি, বড় ভালোবাসি!
সময়ে অসময়ে শাসনের পাঁয়তারা,
ভালোবাসাটাকে করে ফেলে দিশেহারা!

গোটা বিশ্বে যেখানে সবকিছু এলোমেলো,
আমি আর পারি কতটা গোছাতে বলো?
জমলোই নাহয় একটু জঞ্জাল আর ধুলো,
সময় হলেই সাফ করে দেবো, ওসবগুলো।

ততদিন নাহয় সইলে একটু আপোষে,
যাকিছু আছে টেবিলটাতে, বিছানাপাশে।
দেখবে কোনদিন আমিও খুশীর ছলে,
নেমেছি ধু'তে ঘর দোর মেঝে,... বাকিটুকু পড়ুন

৩৪ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     like!

তোমার ছুটির দিনে

লিখেছেন ফেরারী সুখ, ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০

ছুটি পেলে চলে এসো একদিন
বয়েসী বটের নীচে শতরঞ্জি বিছিয়ে
ঠোঁটে তুলে দেবো বনজ অসুখ।
দুপুরের কোল থেকে রোদ নেমে গেলে
দিঘীজলে ঢেলে দেবো পুরানো ব্যথা।
একবার অবসর পাও যদি এখানে আসার
ভেজা জোছনার রাতে গায়ে মেখে দেবো
ভাঁজখোলা ওম, লুকোনো আগুন।
পায়ের পাতায় শিশিরের সুখ মেখে
একবার ঘুরে যেও এ পথে আবার।
ধুলোজমা দেরাজের তালা খুলে
নিয়ে যেও জমানো চিঠি।
একদিন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩ বার পঠিত     like!

ব্লগার হওয়ার উপায় জানতে আগ্রহী

লিখেছেন হাসান বিন আলী, ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

খুব একটা ঢু মারা হয়ে উঠেনা বাঁধ ভাঙার শব্দে। না আসার কারণটি হল এক অন্তর নিহিত হতাশা, অক্ষমতার নৈরাশ্য যেটি না লিখতে পারা ব্লগার না হয়ে উঠতে পারা উৎসারিত।
আর তাই ব্লগার যোদ্ধা দের প্রতি আআহবান যেন তারা তাদের ব্লগার হয়ে ওঠার অঅভিজ্ঞতাটি আমাদের মত ব্লগার না হয়ে উঠতে পারাদের সাথে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২২৮ বার পঠিত     like!

রেললাইন কিংবা আত্বহত্যার গল্প

লিখেছেন অনির্বান শিখা, ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

হঠাত করেই সিদ্ধান্ত আত্বহত্যা করবো । মালিবাগ রেলগেট থেকে হাটতে হাটতে কাওরান বাজার পার হয়ে আমি যে এরিয়াতে আছি সেটার নাম জানিনা। রেললাইনে বসে আছি । কত কথা কত স্বপ্ন সব মনে পড়ছে । বালিকার কথা বাবা মা ভাই বোনের কথা । জানিনা ক্যান এমন সিদ্ধান্ত নিলাম । হঠাত পাশে... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২৩৩ বার পঠিত     like!

মুস্তাফিজের এ অজর্ন পুরো বাংলাদেশেরই গর্ব।

লিখেছেন চাটগাইয়া জাবেদ, ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৩


আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে সামহোয়্যার ইন ব্লগ এর শুভেচ্ছা ও অভিনন্দন...

অবাক লাগে, ক্রিকেট জগতে মাত্র ছয় মাস চলছে, আর এ ছয় মাসে বিশ্বজয়? তার উপরে এত কম বয়সে, এত দ্রুত সময়ে এত বড় জায়গায় অবস্থান করে নেওয়াটা আমাদের বাংলাদেশের জন্য গর্বের... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৫২ বার পঠিত     like!

তাহলে কি ২০১৬ সালের আগে খুলছে না ফেসবুক? নতুন তথ্য...

লিখেছেন সাগর দাশ ৭১, ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪১


--আগামী জানুয়ারিতে আলাপে বসতে চায়, ফেসবুক কতৃপক্ষ ও বাংলাদেশ সরকার...
--
-----সরকারের শর্ত মেনে নিলেই, বাংলাদেশে খুলবে ফেসবুক। । আর, সেই গুরুত্বপূর্ণ শর্ত নিয়েই কিনা আলাপে বসবে ফেসবুক ও বাংলাদেশ... তা ও আবার জানুয়ারিতে ২০১৬ সালে ।।
--বিস্তারিত :-
*********★********★*********★
------*****-------*******-------*******
বাংলাদেশের সঙ্গে আলোচনা করবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২২৫ বার পঠিত     like!

কথা বদল (প্রেক্ষিত - বাংলাদেশ)

লিখেছেন দপ্তরবিহীন মন্ত্রী, ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

কিছু প্রবাদ আছে যা সব দেশেই চালু আছে। যেমন - অতি লোভে তাঁতী নষ্ট, চকচক করলেই সোনা হয় না কিংব‍া যেমন কর্ম তেমন ফল ইত্যাদি। এর পাশাপাশি কিছু চালু কথাও আছে সমাজ, রাজনীতি কিংবা সাহিত্যে। যেমন - সময় ও জলস্রোত কারো জন্য অপেক্ষা করে না, ব্যর্ততাই সফলতার চাবিকাঠি ইত্যাদি।

এরকম... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     like!

রহস্যময় হরর গল্প

লিখেছেন অতঃপর হৃদয়, ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৬


আমার বাসা মেডিকেলের পাশে তাই একটু ভয়ে ভয়ে থাকি সব সময় কারণ মেডিকেলে বিষ খাওয়া রোগি আসে আবার কখনো মাথা ফাটা রোগি আসে আরো অনেক রকমের রোগি প্রতিদিনই।ভয় টা রোগি আসা নিয়ে না ভয় টা হচ্ছে যে রোগিরা এই মেডিকেল এ এসে মারা যায় তদের আত্মা নিয়ে।

আজ মেডিকেলে অনেক... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৩৪৪৭ বার পঠিত     like!

দুবাই ইতিহাস পর্ব (১)

লিখেছেন মমতাজ চট্রগ্রাম, ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৯




ছবি: শেখ জায়িদ রোড।
১৯৯০সাল।


সংযুক্ত আরব আমিরাত ৪৪তম জাতীয় দিবস এর শুভেচ্ছা রইলো সকল দেশী ও প্রবাসীদের প্রতি। ২ ডিসেম্বর ২০১৫।
আর এই উপলক্ষে আমিরাত/ দুবাই এর সংক্ষিপ্ত ইতিহাস তুলে দরার চেষ্টা করবো ৩পর্বে। আশাকরি দুবাই প্রেমিকদের ভাল লাগবে।

দুবাই ইতিহাস পর্ব (১)
-------------------------
সংযুক্ত আরব আমিরাত (আরবি: دولة الإمارات... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯৭৯ বার পঠিত     like!

আমরা যারা দল করিনা, তাদের চাকরি কে দেবে(পর্ব-১)

লিখেছেন হাসান মাহামুদ সাগর, ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮

বিষয়টি এখন বাংলাদেশের মানুষের কাছে একটি মৌলিক প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। এ সংস্কৃতির সূচনা প্রায় দেড় দশক আগে থেকে। এর আগে কমবেশি কিছু থাকলেও এখন ব্যাপরটা অনেক বেশি খোলামেলা হয়েছে। ক্ষেত্রবিশেষে পেয়েছে প্রাতিষ্ঠানিক রূপ। দেশে রাজনৈতিক দল আছে, থাকবেও। এগুলোর নেতা, কর্মী, সমর্থকও আছেন অনেকে। তবে সব নাগরিকই কিন্তু সরাসরি... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৫৩ বার পঠিত     like!

শঙ্খলতা, আপনার জন্য!

লিখেছেন কাজী মেহেদী হাসান।, ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪


আপনার ‘তুই’ আমাকে দুঃখ দেয়
শঙ্খ’দি
আমি বিষন্ন হয়ে উঠি আপনার ঠোঁটদুটোর মতো
হাসপাতালের করিডোরে শুয়ে থাকা জীবন আর মৃত্যুর মতো
যে নদী কখনও সমুদ্র দ্যাখেনি!

আপনার শরীর--
সেখানে অলৌকিক আকাশ
সেখানে অপার্থিব আলো
আমি ক্রমেই মহৎ হয়ে উঠি, হয়ে উঠি প্রেমিক পৃথিবীর!

আমি আপনাকে ছুঁয়েছি কবিতায়
আমি আপনাকে ধারণ করেছি কবিতায়
সিমেট্রিতে... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২২৩ বার পঠিত     like!

এক্কের উপর তিন শিক্ষা

লিখেছেন উদীয়মান সূর্য়, ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১

৭-৮দিন আগের কথা,এলাকার এক ছোট ভাইয়ের মন মেজাজ খুবই খারাপ
আমি-- কিরে ঘটনা কি তোর?
ছোট ভাই-- ভাই, ***(তার সাবেক প্রেমিকা) এর জামাই ফোন দিছে তাদের বিয়ের দাওয়াত দিতে,বলে কিনা আমাকে জ্বলাইতে ফোন দিসে!!!
-- তো?তুই তো আসলেই জ্বলতেছস দেখি,কতবার মানা করছি এইসব প্রেম পীড়িতি না করতে!!! বুঝ এবার
--- পরশু বিয়ে ওই দিন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫৯ বার পঠিত     like!

এখনো রাত পোহায়নি

লিখেছেন লুৎফুরমুকুল, ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

এখনো রাত পোহায়নি
লুৎফুর রহমান

রাত পোহালো অনেক আগে। ভোরের আলো
ফোটতে দেয়নি কালো মেঘের দল, নিশ্চুপ মা;
অনেকে বলছে এখনো রাত পোহাইনি
দুপুর বেলাও শকুনের উড়াউড়ি থামেনি, গাঙচিল
আজ হারিয়ে গেছে শকুনের ভয়ে।

নিয়ন আলোর বায়োগ্রাফিতে যারা দিনের আলো
আনার কথা বলে ধর্মের দোহাই দিয়ে বেঁধে রাখে
কিছু ভণ্ড লোক। তাহলে কি জাগাতে আবার জাগবে
কাজী নজরুল? নাহ! জাগতে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য