আলো-আঁধারি

দেশের মানুষ কী চায়?
জাইনা আয়,
ফেলানির মা কী খায়?
দেইখা আয়।
কাঁটাতারের বেড়ায় নাকি,
দেশ বন্দি!
সত্য নাকি মিথ্যা, কেবল-
বদফন্দী?
খবর নিয়া তরাতরি ছুইটা আয়।
.
ট্রানজিট না করিডোর?
বুইঝা দ্যাখ,
দেশের মানুষ জিয়া নাকি
-আজও শ্যাখ?
“তিতাশ একটি নদীর নাম”
কি আছে?
নাকি তাহার জ্যান্ত মুন্ডু
কাইটা দিছে?
সেই লাশ আর করিডোরের প্ল্যান কি এক?
.
৭১’এর বাংলা চলে
কোন পানে?
২০০০-এ দেশ যে অহন
মানুষ জানে!?
আজো বাঙাল পাকহানাদার
খোঁজে... বাকিটুকু পড়ুন







