ত্যানা প্যাচানো !
ত্যানা প্যাচানো !
লুৎফুর রহমান
ত্যানা প্যাচান নেতা দেশে
টকশোতে বোদ্ধারে
দমকলেরা ত্যানা প্যাচায়
মানুষজনা উদ্ধারে।
বউয়ে ঘরে ত্যানা প্যাচায়
যান ফেঁসে তাই স্বামি রে
হুজুরদেরই প্যাচানিটা
অনেক বেশি দামি রে।
ত্যানা প্যাচায় নার্স মেয়েটা
হাসপাতালের কোমাতে
হরতালেতে পঙ্গু হলে
লাগলে আঘাত বোমাতে।
ফেসবুকেতে ত্যানা প্যাচায়
নিজের বাপের টাকায় রে
কেউবা থাকে পরবাসেতে
কেউবা আবার ঢাকায় রে।
দাদি-নানি ত্যানা প্যাচায়
নাতি-নওশার লাগি রে
হুদাই যারা ত্যানা প্যাচায়
তাদের ভয়ে ভাগিরে।
প্যাচাও,... বাকিটুকু পড়ুন






