নকটার্নাল
মন কুঠুরী ঝুরি ঝুরি
বিরহী নকটার্নাল
কেন বাঁধেনা বাসা ,
ঘুম এসে চোখের পাতায় ?
রাত জুড়ে বুনো শৃগালের কোরাস;
ঝিল্লির অন্তহীন ডাক
সে'কি সংগীত?
না লুকিয়ে রাখা বেদনার বিলাপ?
আধাঁরে ঘর পালানো জোনাকী মেয়ের দল
উড়ে আসে জানালায়; প্রেম ও আলো-
অথচ
হাত বাড়ালেই দুরে সরে যায় -
একদিন এভাবে কেউ গিয়েছিল চলে,
তারপর আর কোনদিন-
তারে আর কোনদিন পাইনি ফিরে।
সব রোদ চুষে... বাকিটুকু পড়ুন




