somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

জীবন মানে

লিখেছেন বালুচর্, ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৪

জীবন মানে ঝগড়া-ঝাটি
জীবন মানে পুড়লে খাঁটি।
জীবন মানে যুদ্ধ
একবার এসে পড়লে হেথা
হয়ে গেলে রুদ্ধ।

ভাবনা করে কুছ মেলেনা
নিয়ম বিধি আর হেলেনা।
বাঁচতে হবে শর্ত
জীবন থেকে সরে বাঁচার
নেই মানে নেই অর্থ।

জীবন মানে ঝলক রাশি
জীবন মানে যাদুর বাঁশি।
যখন ইচ্ছে বন্ধ
জীবন নিয়ে খেলছে তবু
জীবনবাজির ছন্দ।

সত্যকে আজ কেউ মানিনা
মরতে হবে কেউ ভাবিনা।
সবাই কেমন অন্ধ
জীবন নিতে জীবন দিতে
চলছে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৬ বার পঠিত     ০ like!

আমাদের নতুন বাংলা কমিকবই বেরিয়েছে

লিখেছেন ২য় জীবনানন্দ, ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪১

আমার আর আমার বন্ধু আমের এর লেখা কমিকবই সিরিজের ৩য় পর্ব "রাজকুমারী এলজা অক্টাভেলা ৩ঃ রণ ঝংকার, বাংলাদেশ" বেরিয়েছে। যারা বাংলা কমিকবই পড়তে পছন্দ করেন, তাদের জন্য কয়েকটি পৃষ্ঠা শেয়ার করলাম।

এই পর্বের গল্পের সারমর্ম হলো - অপরাধী জগতের মাস্টারমাইন্ড মিস্টার সিয়ার্স এর লক্ষ্যবন্দী হয়েছে আলকান্ড্রাস। আলকান্ড্রাসকে হাতের মুঠোয় আনার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২০ বার পঠিত     ০ like!

ট্রাফিক পুলিশ

লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ, ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪


ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে
রোডের মোড়ে মোড়ে ডানা মেলে।
কাগজ বিহীন গাড়ি নহে ,
চেহারাতে আরাম খোঁজে।
চুপিচুপি কথা বলে ,
শত টাকায় পকেট ভরে।
টাকা হাতিয়ে , দেয় ছেড়ে।
চুল ওয়ালা বাগনা আটকা গেলে ,
মামুর সাথে ফোন করে মৃদু হেসে
সাথে সাথে বাগ্নার ছাড়া মেলে।
ট্রাফিক পুলিশ নাম কে রখেছে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৯১ বার পঠিত     ১ like!

“প্রত্যাবর্তন”

লিখেছেন Alaukika Disari, ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৮

আজকাল জটিল একটা সমস্যা, ভয়ানক একটা রোগে ভুগছি আমি কিন্তু এর থেকে পরিত্রাণের কোন পথ খুঁজে পাচ্ছি না। উপসর্গগুলো কি বলব তবে তোমায়! জানতে কি চাইছ তুমি! তবে শুনো, কেমন যেন এক ধরণের শুন্যতা কাজ করে আমার হৃদপিন্ড জুড়ে, ক্ষণে ক্ষণেই, আমার সমস্ত ভিতরটা জুড়ে। শুধু মনে হয় কি যেন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৮৮ বার পঠিত     ১ like!

রক্তদানের পূর্বে যা জানা জরুরী

লিখেছেন সাইফুল১৩৪০৫, ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৩

বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র (ডব্লিউএইচও) দ্বারা ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়ে আসছে। রক্তদাতা দিবসে লোকজনকে রক্তদানে উৎসাহ দেয়া হয় যাতে তারা রক্তদান করে। রক্তের অভাবে অনেক লোক মারা যায়। কিন্তু রক্তদান করে সেসব লোকদের বাঁচানো সম্ভব। রক্তদান মহান দান। কারণ এতে অন্যের জীবন বাঁচানো যায়। রক্তদান দাতার শরীরের জন্য... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২১২ বার পঠিত     ০ like!

হাইকু পড়ি আবার চলুন আমারা

লিখেছেন আহসানের ব্লগ, ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৩

শরতের না
তাই কাশ ফুলের
মেঘেরা ঘুম।
যদি অক্ষর গুনে লেখা হয় হাইকু বাংলা ভাষায় তবে তার অর্থ একটু বেশীই অবোধগম্য।
মোট তিন লাইনে হাইকু গঠিত হয়, প্রথম লাইনে ৫ টি অক্ষর, ২য়য় লাইনে ৭ টি অক্ষর আর শেষ লাইনে ৫ টি। এই পদ্ধতি তে হাইকু লেখা একটু কষ্ট,
তাই ইউরোপ আর মার্কিনী কবি গন... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৭৬২ বার পঠিত     ০ like!

অসীম শুন্যতা!

লিখেছেন উল্টা দূরবীন, ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১০

মাঝেমাঝে স্মৃতির ঝুলি থেকে গাদ্দার কিছু স্মৃতি উইপোকার মত বেরিয়ে আসে। কুড়ে কুড়ে খেয়ে কলিজাটাকে ফোপড়া বানিয়ে দেয়। তখন ফ্যাকাশে কিছু অনুভূতি বাস্তবের সমান্তরালে বিশৃঙ্খল উগ্র ভাব নিয়ে চলতে থাকে। শত হুশিয়ারির পরেও সেই স্মৃতিগুলো বারবার জালিয়াতি করে। হতাশা আর বিষণ্ণতার গ্লানিবোধে পুরো শরীরকে অলস অবশ করে চলে যায়।

মনের গহীনে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     ১ like!

আধখানা চাঁদ

লিখেছেন খান মোঃ মূর্খ পন্ডিত, ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮

"আধখানা চাঁদ দেখে কোলের খোকা
কেঁদে-কেটে হয়রান যায় না রোখা।
চাঁদ কেনো আধখানা বাকিখানা কই?
এই নিয়ে মা’র সাথে করে হইচই।

বাবা এসে বলে খোকা, কান্না থামাও
পারো যদি চাঁদটাকে নিচেতে নামাও
ডেকে ডেকে হয়রান চাঁদ কি আসে
চাঁদমামা দূরে থেকে মুচকি হাসে।

চাঁদের হাসি দেখে খোকাও হাসে
হাসিগুলো ফুল হয়ে হাওয়ায় ভাসে
ফুলগুলো তারা হয় আকাশের বুকে
ছুটে এসে চুম... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     ০ like!

স্বপ্ন

লিখেছেন রোকসানা আনোয়ার, ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৫

জীবনের প্রথম পর্যায়েএকটা দুইটা স্বপ্ন দেখে পোষায়তো না।অমুক হবো,তমুক হবো,ঘোড়া কিনবো ,হাতি কিনবো ইত্যাদি ইত্যাদি মনমুগ্ধকর স্বপ্নে পার হতো একেকটা দিন। কিন্তু কাজের বেলায় ছিলাম ঠনঠনা।ssc পর্য়ন্ত মা আদা জল খেয়ে লাগল আমার পেছনে।পারলে সেই মুখস্ত করে পরীক্ষায় অংশ নিয়ে আমায় ভালো রেজাল্ট করিয়ে দিত। আমিও তার সুয়োগ নিতে থাকলাম।যেদিন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৯৮ বার পঠিত     ০ like!

কয়েক জোড়া প্রেমিক-প্রেমিকা

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৬

একদঙ্গল আড্ডাবাজ যুবকযুবতী প্রেম করছে। ওরা হুটহাট প্রেমে পড়ে, বিয়ে করে; বিয়ে ভেঙে যায়, আবার প্রেম। জীবনচক্রের মতোই ওদের প্রেম আর বিয়ের চক্র নিত্যতাময়।

সুজন আর মালতি আমাদের প্রথম জুটি। শুরুতে ওদের মধ্যে প্রেম ভালোবাসা কিছুই ছিল না। দল বেঁধে ওরা ক্যাম্পাসে আড্ডা দিত। মালতি খুব মুখরা, আড্ডাবাজদের সেলিব্রেটি, ওর কাছে... বাকিটুকু পড়ুন

৫১ টি মন্তব্য      ১৪১৬ বার পঠিত     ১২ like!

জ্ঞান-বিজ্ঞানের কথা তো অনেক হলো - এবার না হয় ভালোবাসার একটা থিউরি সম্পর্কে জেনে নিন। আপনার কাজে লাগতেও পারে :D

লিখেছেন মাহফুজ আলআমিন ( Auspicious Fate ), ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭

যেহেতু টুকটাক লেখার চেষ্টা করি, সেহেতু আজ দুনিয়ার সবচেয়ে সাধারণ একই সাথে অসাধারণ বিষয়টি নিয়ে কিছু বলার চেষ্টা করবো , আর সেটা হলো ভালোবাসা- এর উৎস, কারণ, চলমান প্রক্রিয়া এবং পরিনতি , সম্পূর্ণই নিজের মতামতের ভিত্তিতে।

এখানে, আজকালকার ২ দিন এর এক্স থেকে নেক্সট টাইপ এর প্রেমের কথা বলবনা, বলব... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৫৩৯ বার পঠিত     ০ like!

ছবিটাতে সমস্যা কি?

লিখেছেন আবু জাফর স্টান্ডার্ড, ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১
১৬ টি মন্তব্য      ৩৯৭ বার পঠিত     ২ like!

লজ্জা না থাকলে যা হয়!

লিখেছেন শাহজাহান আলী, ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

কোনো এক গ্রামে বিচিত্র প্রাণীর মাঝে গাধারাও ছিল। এদের মধ্যে একটা গাধা ছিল ভীষণ দুষ্ট। কোথাও সি স্থির থাকতে পারতো না, ঘুরে বেড়াতেই তার ভালো লাগতো। প্রতিবেশিদের বাগ বাগিচায় ক্ষেত খামারে মুখ দিতো। ফসল নষ্ট করতো দেদারসে। দিনের পর দিন এভাবে ফসল নষ্ট করার ফলে গ্রামের বাসিন্দারা একেবারে অতিষ্ঠ হয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩০২ বার পঠিত     ২ like!

ইচ্ছেমতোন

লিখেছেন ইতল বিতল, ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৩

একটা রাত কিনি,
ঝিঁঝিঁগুলোর ডাক আমার হয়ে যাক।
একটা দুপুর দেখি,
হলদেটে রোদ
খেয়ে নিক
আমার আলসে বোধ।

কিংবা টলমলে পায়ে যখন হাঁটি,
দেখতে কি পাই
ছকে বাঁধা ভবিষ্যত।
পঞ্চান্ন কি ষাটের আয়ু,
শোকেস ভর্তি মেডেল,
রঙচঙা বায়োগ্রাফি,
আর কিছু তো নাই।

তবে আমার চাই কিছু দুর্দান্ত দিন।
দিনগুলিন হবে বিশাল আয়তনে সবুজ
প্রাণের এলিবাই।

শেষ চিহ্ন খুইয়ে বসবে রুক্ষতার তকমা।
তখন সফেদ সাদা বকপাখি হলেই বা... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৬৭ বার পঠিত     ০ like!

এটা গল্প হলেও পারতো...

লিখেছেন সেরাজুম মুনীরা ১৪১, ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩০

চাপা কান্নার একটা গোঙ্গানীতে ঘুমটা ভেঙে গেলো...চোখ গড়িয়ে তখনো পড়ছে পানি...বুঝলাম ভরদুপুরে দুঃস্বপ্ন দেখছিলাম....মনটা এত্তো বেশী খুশিতে ভরে গেলো....লাফ দিয়ে উঠে ফোন করলাম ওকে...বললাম কোথায় তুমি?...তোমাকে নিয়ে খুব বাজে একটা স্বপ্ন দেখেছি...ও বললো...”কি স্বপ্ন?” মাথা নেড়ে বললাম ” নাহ..ফোনে বলবো না, আজ তোমার সাথে দেখা হোক তখন বলবো”.....

সন্ধ্যায় রবীন্দ্র সরোবরের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২০৩ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য