অসীম শুন্যতা!
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাঝেমাঝে স্মৃতির ঝুলি থেকে গাদ্দার কিছু স্মৃতি উইপোকার মত বেরিয়ে আসে। কুড়ে কুড়ে খেয়ে কলিজাটাকে ফোপড়া বানিয়ে দেয়। তখন ফ্যাকাশে কিছু অনুভূতি বাস্তবের সমান্তরালে বিশৃঙ্খল উগ্র ভাব নিয়ে চলতে থাকে। শত হুশিয়ারির পরেও সেই স্মৃতিগুলো বারবার জালিয়াতি করে। হতাশা আর বিষণ্ণতার গ্লানিবোধে পুরো শরীরকে অলস অবশ করে চলে যায়।
মনের গহীনে গুহাবাসী কিছু কষ্ট থাকে। মাঝেমাঝে আদিম উদ্যমতা নিয়ে ওরা বেরিয়ে আসে। প্রচন্ড প্রস্তর মনকে আবারো গুড়িয়ে দিয়ে যায় যাঁতাকলে পিষে। দক্ষ শিকারীর নিখুঁত আঘাতের মত সেই কষ্টরা বারবার ফণা তুলে আঘাত করে। কষ্টের নীলাভ বিষাক্ত এ আচরণে কোন এন্টিভেনম কাজ করে না। আস্তে আস্তে সে বিষ ছড়িয়ে পড়ে। মহাশূন্যের মত অসীম বিস্তৃত হয় জীবনের বৃত্তের ভেতরে। বিস্তৃত শূন্যতা নিয়ে।
দূরে থাকা মেঘের মত কিছু মানুষ দূরেই থাকে। ধরাছোঁয়ার বাইরে দৃশ্যমান থেকে সংকর অনুভূতির বর্ষণ ঝরায়। কখনো ভালোলাগার মহাসিন্দুক খুলে, কখনো বেদনার বেদনার্ত গর্জন তুলে। তবুও নীলকান্তের ডানায় চড়ে সেই অধরা মানুষের কাছে ফিরে যেতে ইচ্ছে হয়। তখন মেঘের ওপারের নীল আকাশে নীল বেদনা নীলকান্তের ডানায় আবার মহাজাগতিক দূর্যোগ হয়ে ধেয়ে আসে। সে মানুষ সান্নিধ্যের বাইরেই থাকে। মেঘের মত রঙ বদলায়।
স্মৃতির উইপোকারা তখন আবার বেরোয়। এপিঠ ওপিঠ ঝাঁজরা করে ক্ষান্ত হয়। পোড়া মনের বিষে মৃত্যুযন্ত্রণা নেমে আসে। মৃত্যুযন্ত্রণা থেকে মৃত্যু অনেক সহজ। অনেকবার সহজ।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুন