somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহফুজ আলআমিন ( Auspicious Fate )
জীবন একটা কৌতূহলী যাত্রার নাম- স্রষ্টা, সৃষ্টি, উদ্দেশ্য এবং এই সব কিছুর সত্যতা কে ঘিরে... আর আমি সেই পথের একজন সাধারণ যাত্রী। নিজের জায়গা থেকে সব স্থান, কাল, পাত্রে আপন অস্তিত্বকে কল্পনা করতে ভালোবাসি আর সেই অনুযায়ী প্রত্যেকটা কাজ করে যাই...

জ্ঞান-বিজ্ঞানের কথা তো অনেক হলো - এবার না হয় ভালোবাসার একটা থিউরি সম্পর্কে জেনে নিন। আপনার কাজে লাগতেও পারে :D

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেহেতু টুকটাক লেখার চেষ্টা করি, সেহেতু আজ দুনিয়ার সবচেয়ে সাধারণ একই সাথে অসাধারণ বিষয়টি নিয়ে কিছু বলার চেষ্টা করবো , আর সেটা হলো ভালোবাসা- এর উৎস, কারণ, চলমান প্রক্রিয়া এবং পরিনতি , সম্পূর্ণই নিজের মতামতের ভিত্তিতে।

এখানে, আজকালকার ২ দিন এর এক্স থেকে নেক্সট টাইপ এর প্রেমের কথা বলবনা, বলব যাদের মাঝে এবং যেই সম্পর্কে ন্যুনতম ভালবাসার জ্ঞান আছে সেই সম্পর্কে।

আসলে ভালবাসার উৎপত্তি ২ টি বিষয় এর উপর নির্ভরশীল। এক, একাকিত্বের অসহায়ত্ব, দুই, অভ্যস্ততা। একটা নির্দিষ্ট বয়স এ এসে প্রত্যেকটি মানুষ ই নিজেকে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এর প্রতি অসহায় এবং মনোগত ভাবে নিজেকে একাকী মনে করে. এই একাকিত্বের অসহায়ত্ব থেকেই মানুষের মনে কোনো নির্দিষ্ট মানুষের প্রতি ভালো লাগার সৃষ্টি হয়, এই ভালো লাগা যদি উভয় দিকেই প্রকাশ এবং গ্রহণ করার মত সাহস এবং ইচ্ছার সংমিশ্রন এ আসে, তখন ই একটা ভালো লাগার সম্পর্ক ধীরে ধীরে ভালবাসার সম্পর্কে পরিনত হয়। এই ক্ষেত্রে, প্রথম দেখার ভালবাসার কোনো অস্তিত্ব নেই, সেটা নিছক ভালো লাগা পর্যন্তই সীমাবদ্ধ থাকে , এবং এই ব্যাপার টা প্রত্যেকের জীবনেই একাধিকবার ঘটতে পারে। অভ্যস্ততা ব্যতিত ভালবাসার অনুভুতি দীর্ঘস্থায়ী হয় না।

এখন, একটি ভালবাসার সম্পর্ক কতটা দীর্ঘস্থায়ী এবং মধুর হবে তা নির্ভর করে দুটি মানুষের মধ্যে বোঝাপড়া এবং আত্মত্যাগ এর মিলনের উপর। যদি সেই দুটি মানুষের মধ্যে এই দুটি বৈশিষ্টের কোনো একটিও অনুপস্থিত থাকে, তখন সেই সম্পর্কটি বেশিদিন মধুর আর দীর্ঘস্থায়ী হয়না। যার ফলে, এই ধরনের সম্পর্ক গুলো আর বিয়ে পর্যন্ত গড়াতে পারেনা। আর যাদের সম্পর্কে এই দুটি বৈশিষ্ট বিদ্যমান থাকে তাদের সম্পর্কই অধিকাংশ ক্ষেত্রে বিয়ে পর্যন্ত গড়ায়।

এখন, বিয়ের পরের ঘটনা যদি বিবেচনা করা হয়, সেক্ষেত্রে আমরা দেখি সম্পর্ক গুলো সামাজিক প্রয়োজনের জায়গায় এসে অনেকটাই পরিবর্তিত হয়। বিয়ের পর ভালবাসার সম্পর্ক আজীবন বজায় থাকবে কিনা, এবং জীবনটা সুখময় কাটবে কিনা তা নির্ভর করে দুটি মানুষের জীবন এর প্রতি টি কাজে বৈচিত্রতার জ্ঞানের উপর। মানুষ আর যাই হোক, একঘেয়েমিতা পছন্দ করেনা। বিয়ের আগের ভালবাসা যত মধুর ই হোক না কেনো , তা যদি বিয়ের পর ও বজায় রাখতে হয় তবে উভয় এর ই জীবন এর প্রতিটা ক্ষেত্রে বৈচিত্রতা আনার বৈশিষ্ট থাকা উচিত। যাদের মাঝে এই বৈশিষ্ট টি বিদ্যমান থাকে, তারা বুঝতে পারে কিভাবে একে অপরের প্রতি ভালবাসা আজীবন গভীরতর পর্যায়ে অনুভব করতে পারবে। আর যাদের মাঝে এই বৈশিষ্ট টি বিদ্যমান থাকে না, তাদের সম্পর্ক বিয়ের আগে যতই মধুর থাকুক এক সময় সেটি ধীরে ধীরে একঘেয়েমিতার কারণে ঠুনকো হয়ে পরে এবং ভেঙ্গে যায়. এমন ঘটনা কিন্তু আমাদের সকলের ই কম বেশি পরিচিত। তাই এভাবেই , একাকিত্বের অসহায়ত্ব, অভ্যস্ততা থেকে ভালোলাগা ভালবাসায় রূপান্তর, অত:পর, বোঝাপড়া, আত্মত্যাগ এর মাধ্যমে তা এগিয়ে চলা , বিয়ে পর্যন্ত গড়ানো এবং জীবন এর প্রতি ক্ষেত্রে বৈচিত্রতা বজায় রেখে চলার বৈশিষ্ট বিদ্যমান থাকার উপর ই ভালবাসার উত্স, চলমান প্রক্রিয়া এবং তার সুন্দর পরিণতির ধারা বজায় থাকে। উপরোক্ত সব ক্ষেত্রেই ব্যতিক্রম ধারণা থাকতে পারে। কিন্তু, আমার মতে এই ই হলো ভালবাসার উপাখ্যান।

- মাহফুজ আলআমিন

সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১১
০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×