- বুঝলনা মিরু'র মা
আমিতো চাকরী করি
বেকারতো আর থাকিনা
অপিষের হ্যাড কেরানী
মোটা দাগে পাই মাহিনা।
ভাবছি এবার ঘরসংসার
যদি পাই মনের মতো
আছে নাকি থাকলে বলুন
নেবনা যৌতুক অ'তো।
ওভারটাইমে মাস চলে যায়
বেতন যা পায় জমতে থাকে
পান সিগারেট ছুঁইনা কিছুই
শুনলনাতো বলছি কাকে!
মিছে সব শূন্য রোদন
ইশারায় কাজ হবেনা
মিরু'র মা শুনেই গেল
কিছুইতো আর বলেনা। বাকিটুকু পড়ুন






