মেঘের ফাটলে রাজা ঈদিপাস
অতঃপর তিনি বললেন, "দৃষ্টি প্রসারিত করো"
দিগন্তরেখা ছুঁয়ে গেলো রেটিনা
চাপ চাপ অন্ধকারে ছেয়ে যাওয়া ক্বলব
আমরা পাঠ করতে শুরু করি -
রিখটার স্কেল ছাড়িয়ে হঠাৎ ভূকম্পন
জলদকন্ঠে এবার প্রশ্ন, "বৎস, বুঝলে কি কিছু?"
মৌনতায় আমরা স্মিত হাসি -
মেঘের ফাটলে উঁকি মারে রাজা ঈদিপাসের মুখ। বাকিটুকু পড়ুন



