পথ খুঁজে পাক যুবক
যুবক অবিরাম শুন্যে দৃষ্টি দেয়
হারায় ভবনার মাদকতায়,
তাই এ ভাবনার শেষ না হোক।
শুধু-
প্রতারণা আর অনুসূচনা সাথে করে
যে অনিশ্চিত যাত্রা-
সে যাত্রা পথ খুঁজে পাক
শুন্যে মিলাক সকল সুখগুলো,
যাত্রা পথে দুঃখেরাও হোক
একান্ত সাথী। ততদিন
ভালো থেকো -
ভালো থেকো -
ভালো থেকো নেফারতিতি।
(২৭ মে ২০১৫, পল্টন)
বাকিটুকু পড়ুন




