।। ডিটেইল হচ্ছে ।।
আয়নাস্থির দিগন্ত। ওখানেই অদৃশ্য দেয়াল
নতমুখ মানুষ
হেটমাথা মানুষ
পীঠে কালশিটে-পড়া মনিুষ
চাপাতির কোপ-খাওয়া মানুষ
এলোপাথারি গুলি-খাওয়া মানুষ
বীজতলা থেকে উঠে আসা কাদামাখা মানুষ
স্যুট-কোট-পরা নাগরিক মানুষ
মালকোছা মারা চাষাভুষা মানুষ
কালো নীল তামাটে নারী ও পুরুষ
ওদিকেই এগিয়ে যাচ্ছে, নির্বাক;
ধীরে ধীরে, আরও ধীরে, আরও আরও ধীরে
স্লো মোশান।
ডিটেইল হচ্ছে, ডিটেইল হচ্ছে, ডিটেইল হচ্ছে
এতো ডিটেইল, অস্থিরতা হয় চোখের
একটু পরেই দেয়ালে... বাকিটুকু পড়ুন



