ভুল জলধি মোহনা// THE SHORE MISTAKEN
নিজস্ব কোনো নদী ছিলো না আমার কখনো
সুবর্ণগাঁয়ের জলধিপাড় ধরে
বিফল সূর্যাস্তে অন্তলীন আমার অনেক উর্বশী-বিকেল
আমি পাইনি জলের ছোঁয়া
সফেদ জলের মিঠে আদর
আপ্রাণ পরম কাঙ্ক্ষিত ডুবসাঁতার গেছে রয়ে বৃত্তের বাইরে
জল জল হাহাকার করে খররোদে হৃদয় কাঠ
অ্যাম্ফিত্রিতি সাক্ষী- মিথ্যে এ নয় একচুল।
কালান্তরে ক্রমাগত ছুটে চলা আমি
যাইনি হারিয়ে ঊষর মনভূমে
জলধি মোহনায় আজ আমি বিজয়ের শিল্পিত... বাকিটুকু পড়ুন










