মনেপড়ে
আমার কেবলই
শুন্যে মাথা তুলে দাঁড়িয়ে থাকা
একটা ঘাস ফড়িং কে মনেপড়ে।
আমার কেবলই
চিক চিক বালি নিয়ে পড়ে থাকা
একটা শান্ত নদী কে মনেপড়ে।
আমার কেবলই
কৃষ্ণচূড়ার লাল ফুলের আড়ালে বেদনায় নীল
একটা আকাশ কে মনেপড়ে।
আমার কেবলই
পেপারব্যাক বইয়ের বুকে বিষণ্ণ বর্ণমালায় লেখা
ঘাস, ফুল, নদী নিয়ে শৈশবের... বাকিটুকু পড়ুন




