কবিতা
ভালবাসি মেহেক//
মৌসুমী রহমান
নিশ্চিত মৃত্যুর ব্যাধি
বহন না করেও মানুষ মৃত্যুর ভ্যানে
সারা শহর ঘুরে বেড়ায় ।
ভেবেছিলাম
ভালবাসা ডুবে যাচ্ছে মাথিনের কূপে;
ঘুমাচ্ছে ভ্যালেনটাইন'স এর পুরনো কফিনে।.
তারপরও লড়াকু সৈনিক
হাসি মুখে বলে,
প্রতিদিনই ভালবাসি মেহেক, তাইতো
জীবন পকেটে নিয়ে
স্বপ্ন বাঁচাতে ছুটতে হয়
ভালবাসতে বাসতে কারো বা
গন্তব্য থেমে যায় দেয়ালের ওপাশে। বাকিটুকু পড়ুন




