মায়ার শহর
মায়ার শহরে বাড়ছে মায়া,
আর পরে থাকা ছায়ারা সারি সারি,
অদ্ভুত জালে জড়িয়ে থাকে
কিছু সম্পর্ক আর বাড়াবাড়ি।
চাঁদেরহাটে জোছনাকুমারী করে
আঁধারে বসবাস,
রাজকুমার রাক্ষসতালে ফেলে,
ঘাড়েচাপা নিঃশ্বাস।
তবুও
কাগজের ফুলে সুরভী মেখে
তুমি সাজাও ফুলদানী,
আর
আপন বলে ভাবো যারে
সে যদি করে বেঈমানি...
তবে
লাভটা হলো কার?
মায়ার শহরে বাড়ছে মায়া,
মিশে থাকে হাহাকার।
________________________ স্বপ্ন বাজীকর বাকিটুকু পড়ুন







