হিমালয়ের মরুভূমি
হিমালয়ের উচ্চতা চাই নি,
চেয়েছিলাম বিস্তৃতি আর গভীরতা।
কিন্তু আমার নদী আমাকে বিিচ্ছন্ন
করেছিল জনপদে।
তবু আমি বণিক ছিলাম,
শত বন্দরে নোঙর করেছে আমার নৌকা,
কত ঘাটের খেয়েছি জল।
বাণিজ্য করেছি, লুণ্ঠন করিনি কোথাও-
আমার বাংলা তাই সোনা ঝলমল,
রূপ তার ধরেনা কোথাও।
বাণিজ্য শেষে যতবার ফিরেছি ঘাটে,
দেখেছি
আমার গোলার ধান
লুটেরা জ্বালিয়ে দিয়েছে ক্রোধে।
বাণিজ্য ছেড়ে লাঙল ধরেছি
পর্বত কন্যার শুভ্র রূপে তবু... বাকিটুকু পড়ুন




