আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- সোনালী প্রাণ - বিবর্ণ
- আরো কয়েকটি ছবি (সূর্য্য উৎসব ২০০৮, পাবলাখালি) - ক-খ-গ
- কক্সবাজার থেকে ফিরে! (প্রথম দিন......) - চাচামিঞা
- আমরা কি বান্দির হাতে জিম্মি হচ্ছি? (শেষ পর্ব) - ধীবর
- আমরা কি বান্দির হাতে জিম্মি হচ্ছি? (প্রথম পর্ব) - ধীবর
- রমযানের ঈদ বাজারে পোশাকের বলিউড ফ্যাশন! - রাজনীতি
- সুখীমানুষের পথ চলা - সুখী মানুষ
- বিবর্ণ সংলাপ - বিবর্ণ
- গিফট - দীপ দীপ্তি


একজন সাবেক শিবিরের আত্মকাহিনী -২২ (ঢাকা মেডিকেল থেকে বিদায়)
১৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:১২
কয়েক মাসের মধ্যেই মেডিকেলের জীবনটা বি:স্বাদ হয়ে উঠলো। শুধু মুখস্ত করতে হয়। আবার শিবিরের উপর তখন খুব অত্যাচার হচ্ছিল। সামরিক শাসকদের এটি পুরানো কৌশল। তারা ছাত্রদেরকে নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত রাখে যাতে ছাত্রেরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ না হতে পারে।
এরকম সময়ে একদিনে ক্লাস শেষে হলে...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯৩বার পঠিত
একজন সাবেক শিবিরের আত্মকাহিনী -২১ (ঢাকা মেডিকেলের রোমান্টিক দিনগুলি)
২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
মেডিকেলে ক্লাস শুরুর পরপরই একটা সাহিত্য পত্রিকা বের করেছিলাম। পত্রিকা বলা ভুল হবে। এ-ফোর সাইজের পাতার এপিঠ-ওপিঠ, তিন ভাজ করা। ১৯৮৮ সালের কথা। তখন কম্পিউটার এতো চালু হয়নি। আমি একটা কবিতা লিখেছিলাম। মেডিকেলের পড়াশোনা ভালো লাগতো না, তাই নিয়ে। কবিতাটা পরে শিবিরের...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১৩বার পঠিত
একজন সাবেক শিবিরের আত্মকাহিনী - ২০ (শিখা বৃত্তান্ত)
০৪ ঠা অক্টোবর, ২০০৮ সকাল ১১:০৭
[ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছে। কাল থেকে নতুন একটা প্রজেক্টে খুব ব্যস্ত হয়ে যাবো। শিখার বিষয়টি নিয়ে অনেক ব্লগার আগ্রহ দেখিয়েছিলেন। তাই তার বিষয়টি লিখে ফেলছি। আমার এ পোস্ট ফ্রন্ট পেজে যাবে না। কোন ভাগ্যবান ব্লগার, যার লেখা প্রথম পাতায় প্রকাশিত হয়, তিনি যদি এই...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৬৫বার পঠিত
একজন সাবেক শিবিরের আত্মকাহিনী - ১৯ (মেডিকেলের প্রথম দিনগুলি)
০২ রা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
রোজায় ক্লাস শুরু হয়েছিল। কয়েকটা ক্লাস হয়েই ছুটি। যতদূর মনে পড়ে শুধু রুটিন আর বই-পত্রের তালিকা দেয়া হয়েছিল। আর দেয়া হয়েছিল এ্যাপ্রোন, ডিসেকশনের যন্ত্রপাতি - এই সব কি কি লাগবে তার তালিকা । সকলকে ডিসেকশন ক্লাসে জুতো পরে আসতে বলা হয়েছিল।
তখন গ্রে'র এনাটমি পড়ানো হতো।...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২৯বার পঠিত
একজন সাবেক শিবিরের আত্মকাহিনী - ১৮ (মেডিকেলে প্রথম দিন)
০২ রা অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৬
যতদূর মনে পড়ে, আমাদের ক্লাস শুরু হয়েছিল রোজার মধ্যে। আমি উঠেছিলাম ফজলে রাব্বী হলের ১২৩ নম্বর রুমে। দোতলায় মসজিদ। তার উত্তর পাশে রুমটা ছিল ১২৩ নম্বর। রুমটি ছিল অনেক স্মৃতি বিজড়িত। শিবিরের এক সময়কার কেন্দ্রীয় সভাপতি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই রুমে থাকতেন।...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৭বার পঠিত
একজন সাবেক শিবিরের আত্মকাহিনী - ১৭ (মেডিকেলে শিবিরের সাথে পরিচয়)
০১ লা অক্টোবর, ২০০৮ সকাল ৯:১৭
ঢাকা মেডিকেলে ভর্তির আগেই সেখানকার শিবিরের সাথে পরিচয় হয়ে গেলো একটি মজার ঘটনার মাধ্যমে। ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবার পর ডিএমসিতে গেলাম মেডিকেল টেস্ট ও ভাইভার সময় জানতে। নোটিশ বোর্ড দেখছি। দেখলাম একজন এ্যাপ্রন পরা ভাইও নোটিশ বোর্ড দেখছেন। তাকে দেখে কেন যেন মনের মধ্যে দৃঢ় ধারণা...
- ১৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৩৪বার পঠিত
একজন সাবেক শিবিরের আত্মকাহিনী - ১৬ (মেডিকেলে ভর্তি)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০২
যেদিন মেডিকেলে ভর্তি পরীক্ষার রেজাল্ট বের হলো, সেদিন একটা স্মরণীয় এবং রোমান্টিক ঘটনা ঘটলো। তখন পত্রিকায় রেজাল্ট ছাপা হতো। আমি জেনেছিলাম দুপুরের পরপরই। ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমাদের শহরে পত্রিকা যেতে দুপুর ১টা বেজে যেতো। বাবা বাসায় ফিরলেন সন্ধ্যায়। ফিরে বললেন, শিখার বাবার...
- ৬৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫১১বার পঠিত
একজন সাবেক শিবিরের আত্মকাহিনী - ১৫ (ভোট চাওয়া)
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৪
১৯৮৬ সালের নির্বাচনের সময় ইন্টারমিডিয়েট পড়ি। জামায়াতের প্রার্থীর সমর্থনে অনেক লম্বা লম্বা মিছিল হতো। আমাদের বাসার সামনে দিয়ে মিছিলগুলো চলে যেতো। আমার বুকে তোলপাড় হতো। কিন্তু, বাবার ভয়ে মিছিলে যেতে পারতাম না।
ভোটের কয়েকদিন আগে গ্রামের বাড়ীতে গেলাম একা একা ভোট চাইতে। দাদীকে সহজেই রাজি করালাম...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৪৬বার পঠিত
ইসলামের প্রতি ভালোবাসাঃ জিয়া ও হাসিনা পরিবারের তুলনা
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৭
জিয়া ও হাসিনা পরিবার দুটি বাংলাদেশের রাজনীতি শুধু নয়, বরং সংস্কৃতি, বিশ্বাস ইত্যাদির উপরও যথেষ্ঠ প্রভাব ফেলে। এই দুই পরিবারের একটি ছোট বিষয় অনেকদিন থেকেই চোখে পড়েছে। আজ সাহস করে সকলের সাথে শেয়ার করছি।
জিয়া তার সন্তানদের নাম রাখার ক্ষেত্রে এমন সব নাম বেছে নিয়েছেন যার সাথে ইসলামের বীরত্বগাথা...
- ৪৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩২৭বার পঠিত
একজন সাবেক শিবিরের আত্মকাহিনী - ১৪ (বাবার সাথে বিরোধ)
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২০
আমি আসলে ঘরোয়া শিবির করতাম। রিপোর্ট রাখতাম, ঘরোয়া প্রোগামগুলোতে অংশ নিতাম, সিলেবাসের বই পড়তাম আর চাদা দিতাম। বাইরের কোন মিছিল-মিটিংএ যেতাম না। সংগঠন থেকেও এ ব্যাপারে কোন চাপ ছিল না। একদিন বিকালে কি ভেবে মিছিলে যোগ দিলাম। সাধারণতঃ আসরের নামাজের পর মিছিল শুরু হয়ে মাগরিবের...
- ২৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬২বার পঠিত




