আমার প্রিয় পোস্ট

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায়

২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৩

শেয়ারঃ
0 3 0

হালনাগাদ তথ্য যোগ করা হলো

১.
দিনাজপুরের প্রাণকৃঞ্চপুর গ্রামের অকুর বেওয়া লেখাপড়া জানে না। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল যুদ্ধের কথা মনে আছে কিনা? ''হ, মনে আছে। তার আগে ভোট হইছিলো। তারপর গন্ডগোল লাগলো দেশত। মনে হয় চৈত্র মাসে খানরা আইসা গ্রামত আগুন দিলো। পরে খানরা আবার আইসে মানুষ মাইরে ফেলাইছিলো। খান সেনারা আইসে গ্রামের সব পুরুষ মাইনষেক মাইরে ফেলায় দিলো। মনে করেন, বাড়িত থাইক্যা ভোর হইছে সময় মাইনষেক ডাইকে নিয়া গেছে। নিয়া যায়ে তো সবাককে এক জাগায় জমা করিছে। হামার দেওর একজনা, ভাসুর একজনা, ভাতিজা একজনা, হামার স্বামী, হামার ব্যাটা, আমার জামাই, সব লুকায়ে ছিনু। সেই হান থেকি টানি বাইর কইরে নিয়া গেছে। নিয়া তো ওরা হামাক অত্যাচার করি আহত করছিলো।' মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ৯৬ সালে যখন এই কথ্য ইতিহাস তুলে আনে তখন অকুর বেওয়ার বয়স ছিল প্রায় ৬৬। এবার বলি বরিশালের রেবা রানী রায়ের কথা। তাঁর বাবাকে তুলে নিয়ে গিয়েছিল বাবারই ছাত্ররা। ''বাবা বলছে যে, তোদের আমি কোলেপিঠে করে মানুষ করছি; তোরা এখন আমাকে ধইরা নিবি! আমার কাছে টাকা আছে, স্বর্ণ অলংকার আছে, তোরা এইগুলি নিয়া নে। তখন তারা বলে যে, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা যখন মানুষ করছো তখন করছো, এখন আর কি। তোর টাকা পয়সা আমরা চাই না। এই বইলা তারা আমার বাবাকে একটা গামছা দিয়া পিঠে হাত নিয়া বাইন্দা তাকে নিয়া চইলা গেলো। এদের মধ্যে ছিল রুহুল আমীন কইরা এক ছাত্র। অনেক দিন আগের কথা তো আমি অনেক নাম এখন ভুলে গেছি।''
কেই কি জানি এই রুহুল আমীন এখন কোথায়? আমি নিষ্চিত রেবা রানী অবশ্যই তা জানে। কিন্তু সবারই আসলে জানা দরকার এই রুহুল আমীনরা এখন কোথায়? কী করছে।
২.
যুদ্ধের সময় আমার বয়স ছিল ৩ বছরের মতো। আমরা তখন ঝিগাতলায় থাকতাম। আমার কিছুই মনে নেই। অস্পষ্ট একটা ছবি আছে গ্রামে পালিয়ে যাওয়ার। আমার বাবা চাকরি করতেন পিআইএ বা পাকিস্তান এয়ারলাইন্স-এ। সে সময় একদল পাকিস্তানের অধীনে চাকরি করবেন না বলে ছেড়ে দিয়েছিলেন। আমার বাবাও ছিলেন সেই দলে। আমার বাবা অস্ত্র হাতে যুদ্ধ করেননি।
৩.
কিন্তু আমাদের চারপাশে এরকম অনেক আছেন যারা যুদ্ধ করেছেন। আবার এমমনও আছেন অবরুদ্ধ বাংলাদেশে দুঃসহ জীবন কাটিয়েছেন। আমাকে মুক্তিযুদ্ধের সময়কার অভিজ্ঞতা বলতে বললে কিছুই বলতো পারবো না। অথচ আমাদের বাবা-মা কিংবা অন্য আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশী সবারই কোনো না কোনো অভিজ্ঞতা আছে। সবাই লেখক না যে তারা সব কিছু লিখে রেখে যাবেন। আবার অনেকে আছেন তারা হয়তো লিখতেও পারেন না। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ দেখেছেন এমন প্রজন্মের অনেকেই এখন আর বেঁচে নেই। তাহলে কি আমরা এবং আমাদের পরের প্রজন্মের কাছে অনেক কিছুই অজানা থেকে যাবে?
৪.
আমার নানার বাড়ির পিছনে পাক সেনারা বাঙ্কার বানিয়ে ছিল যুদ্ধের পুরাটা সময়। আমার নানা বেঁচে নেই। আমি জানি না সে সময় তার দিনগুলি কেমন ছিল। আর আমার মামা দিতেন মুক্তিযোদ্ধাদের আশ্রয়। আমার মামাও বেঁচে নেই। নাখাল পাড়ায় যখন থাকতাম পাশের বাড়ির বড় লোক প্রতিবেশীর শশুর আমার নানাবাড়ির লোক। কুখ্যাত এই লোকটিকে রাজাকারির বড় ধরনের অপরাধে যুদ্ধের পর গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল। আমার নানা বাড়ির গ্রামের প্রতিটা মানুষ জানে কে মুক্তিযোদ্ধা ছিল, আর কে রাজাকার। কার কি ভূমিকা-জিজ্ঞাস করুন, ঠিক ঠিক বলে দেবে। নাখালপাড়ায় যে বাড়িতে ভাড়া থাকতাম তার আদি মালিক ছিল মাহবুবুর রহমান গোরহা নামের এক লোক। একাত্তরের ঘাতক দালালরা কে কোথায় বইটা পড়ে আবিস্কার করলাম এই লোক একজন কুখ্যাত রাজাকার-আলবদর। আরও জানলাম এই বাড়িটা ছিল একটা টর্চার কেন্দ্র।
৫.
কিন্তু সব কথা কি আর বইতে লেখা থাকে? সবার কথা কি আমরা জানি? আমরা জানি গোলাম আজম-নিজামী-মুজাহিদ-মীর কাশেম আলীর মতো কুখ্যাত কিছু মানুষের কথা। এর বাইরে মাঠে সক্রিয় ছিল আরও অনেকে। আমি এক বড় সাংবাদিকের কথা জানি, প্রেস কাবে চালু আছে যে ডা. আলীম চৌধুরীকে ধরে নিয়ে যাওয়ার দলে সেও ছিল। ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আলবদরের একজন প্রথম সারির সদস্য।
৬.
আসুন আমরা কথ্য ইতিহাস নামের একটা নতুন অধ্যায় যুক্ত করি এই ব্লগে। আমাদের চারপাশে যারা আছেন তাদের কাছ থেকে জানি মুক্তিযুদ্ধের ইতিহাস। জেনে নেই আমাদের বীরত্বের কথা, আমাদের কারো কারো কাপুরুষতার তথা, আমাদের মধ্যে কেউ কেউ মানুষ না থেকে জানোয়ার হয়েছিল তাদের কথা। এই সব জানোয়ারদের অনেকেই মিশে আছে জনারণ্যে। বেশিরভাগই প্রতিষ্ঠিত, বুক ফুলিয়ে আছেন। আসুন আশপাশের সবার সঙ্গে কথা বলে তুলে আনি সেই সময়ের ইতিহাস। এখানেই এমন অনেক গর্বিত ব্লগার আছেন যারা মুক্তিযোদ্ধার সন্তান। অনেকে বাবার সেই সব কাহিনী কিছু কিছু লিখেছেন। সবাইকে আহবান জানাই সেই সব ঘটনা নিয়ে আসুন ব্লগে।
৭.
আমরা ব্লগকে নতুন ভাবে কাজে লাগাতে চাই। নতুন কিছু যুক্ত হোক এখানে। দেশের জন্য বিশেষ কিছু করতে চাই আমরা ব্লগাররা। যুদ্ধাপরাধীদের বিচার চাই আমরা সবাই। এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে আমরা সবাই এক হয়েছি। এর সঙ্গে যুক্ত হোক মৌলিক কিছু কাজ। কথ্য ইতিহাস ব্লগকে নিয়ে যাক অন্য এক মাত্রায়।
৮.
কর্তৃপরে কাছে আহবান জানাই আরও একবার এগিয়ে আসতে। ব্লগাররা কথ্য ইতিহাস তুলে আনলে সেগুলো একজায়গায় রাখতে চাই। এ জন্য আলাদা একটা জায়গা চাই আমরা। গ্রুপ ব্লগ বা এই জাতীয় কিছু চালু হলে একটা আর্কাইভের মতো হতে পারে সেটি। এখানে থাকবে এই সব কথ্য ইতিহাস। আসুন আমরা সবাই এগিয়ে আসি এই কাজটির জন্য।


আপডেট:
১। ভাল সংবাদ দিয়েই শুরু করি। সা.ইন কর্তৃপক্ষ সকালে জানিয়েছে যে তারা আর্কাইভ করার জন্য ব্লগে একটা জায়গা দেবে। সেটির লিঙ্ক থাকবে প্রথম পাতায়, যাতে সহজেই ব্লগার্কাইভে যাওয়া যায়। কর্তৃপক্ষকে সাধুবাদ।
২. এর একটি নাম দিতে চাই। পেস্টের মন্তব্যে কৌশিক উদাহরণ হিসেবে কয়েকটি দিয়েছে। ব্লগারদের কাছ থেকে আরও শ্লোগান ও নাম চাই। সেখান থেকে বেছে নেবে একটা।
৩. সহব্লগার জ্বিনের বাদশা গত বছর প্রায় একই ধরণের উদ্যোগ নিয়েছিলেন। সে সময় বেশ কিছু ভাল লেখা পাওয়া গিয়েছিল। জ্বিনের বাদশা সেখান থেকে ২০টি লেখা বাছাই করে এখানে দিয়েছেন। অর্থাৎ শূন্য থেকে নয়, আমরা কাজ শুরু করলাম অনেক এগিয়ে থেকে।

১.
আমি জানোয়ার, ভাগীরথী মনে করিয়ে দেয়!: শুভ

২.
বীর আনোয়ারদের কথা : ধুসর গোধূলী

৩-১.
মায়ের মুখে শোনা মুক্তিযুদ্ধের কথা - ০১ : ঝড়ো হাওয়া

৩-২.
মায়ের মুখে শোনা মুক্তিযুদ্ধের কথা - ০২ : ঝড়ো হাওয়া

৩-৩.
মায়ের মুখে শোনা মুক্তিযুদ্ধের কথা - ০৩ : ঝড়ো হাওয়া

৩-৪.
মায়ের মুখে শোনা মুক্তিযুদ্ধের কথা - ০৪: ঝড়ো হাওয়া

৩-৫.
মায়ের মুখে শোনা মুক্তিযুদ্ধের কথা - ০৫ : ঝড়ো হাওয়া

৪.
মেঝ খালার মুখে শোনা মুক্তিযুদ্ধের ঘটনা: অংকন

৫-১.
বিদেশী গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ - ০১ : আবুল বাহার

৫-২.
বিদেশী গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ - ০২ : আবুল বাহার

৬.
আমাদের পরিবারের অসাধারণ: সাজেদ

৭.
দুঃসাহসী দাস বাহিনীর কথা : হাসান মোরশেদ

৮.
বাবার যুদ্ধের কথা : রাগইমন

৯.
এক রাত্রির গল্প: রক্তিম

১০.
'৭১ এর বুড়ি:সাধারন কিছু মানুষের গল্প: ফারহান দাউদ

১১.
বীর মুক্তিযোদ্ধার সন্তান: ফারহান দাউদ

১২.
আমার বাবা ও মুক্তিযু্দ্ধ: নাদান

১৩.
৭১ এর ঘটনা: এক ঝুড়ি কামরাঙা, আল্লাহর কাছে আমার যত কৃতজ্ঞতা : মেহরাব শাহরিয়ার

১৪.
জামায়াত, মুজাহিদ ,সাঙ্গপাঙ্গ আর নব্য জামাতীরা তো মানুষ নয়। এরা শকুনের দল!: তীরন্দাজ

১৫.
একটি নির্বিকার নৃশংসতার গল্প: রিয়াজ শাহেদ

১৬-১.
বেগমগঞ্জ কালো পুলের বধ্যভূমি: গোলাম আকবর (সৌজন্যে: মুকুল)

১৬-২.
গোপালপুরে গণহত্যা: গোলাম আকবর (সৌজন্যে: মুকুল)

১৭.
বাবার মুখে শোনা মুক্তিযুদ্ধ: আহমেদ শরফুদ্দিন

১৮.
আমাদের টমি আর শের আলীর গল্প: এস্কিমো

১৯.
বিবিসি বাজার: মুক্তিযুদ্ধের অজানা কাহিনী: আমিনুল ইসলাম জুয়েল (সংগ্রহ: মো. তারিক মাহমুদ)

২০.
১৯৭১ এবং আমি: আরিফুল হোসেন তুহিন

৪। সহব্লগার নুরুজ্জামান মানিক দ্রুততম সময়ের মধ্যে কথ্য ইতিহাস নামে একটি লেখা দিয়েছেন। এটিও যোগ করা হলো।
মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস : একাত্তরে উত্তর রনাঙ্গনে Click This Link

৫. রাগ ইমন তাঁর অনেকগুলো লেখার লিঙ্ক দিয়েছেন।
রক্তে লেখা ইতিহাস - দুই একটা কথা -২ Click This Link
রক্তে লেখা ইতিহাস - দুটো কথা Click This Link
স্বাধীনতার ইতিহাস পর্ব -৩ Click This Link
স্বাধীনতার ইতিহাস পর্ব -২ Click This Link
স্বাধীনতার ইতিহাস - শেষ পর্ব Click This Link

৬. ১৯৭১ : মুজাফফরাবাদ-ফেরদাউস আল আমিন:http://www.somewhereinblog.net/blog/ferdaus98blog/28903851

৭. ভাগীরথীকে নিয়ে লিখা আমার ছোটগল্প-মেঘ:http://www.somewhereinblog.net/blog/meghkanyablog/28903194

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কথ্য ইতিহাসমুক্তিযুদ্ধ ;
প্রকাশ করা হয়েছে: মুক্তিযুদ্ধ  বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৮
বৃত্তবন্দী বলেছেন: ভালো একটা কাজ হবে তাহলে। অনেকাংশেই নিরপেক্ষ ইতিহাস জানা হবে।
২৫ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: শুরু করে দেন। পোস্ট চাই। শুরু করে দেন। পোস্ট চাই।

২. ২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫১
জেরী বলেছেন: ভালো উদ্যোগ।
২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: খালি ভাল উদ্যোগ বললেই হবে না, লেখা চাই।

৩. ২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৭
ক্যামেরাম্যান বলেছেন: পিয়াল তো একটা খুলেছিল জন্মযুদ্ধ নামে। মোটামুটি একটা কালেকশন কিন্তু আছে অলরেডী। আমার প্রস্তাব হলো মুক্তযুদ্ধ-ভিত্তিক যে সব বই আছে লেখকদের অনুমতি নিয়ে সেগুলে ব্লগে আনা যায় কিনা, সেব্যাপারে চিন্তা করার জন্য। বিভিন্ন সমর অধিনায়কদের কিন্তু বেশ কিছু বই আছে ম্যাপ সহ সন্মুখ যুদ্ধের বর্ণনা সহ। বিচিত্রা- সাপ্তাহিক ২০০০ এ এরকম অনেক লেখা বেরিয়েছে, সেগুলো সংগ্রহ করতে পারেন কিনা দেখেন।
২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: ভাল প্রস্তাব। জন্মযুদ্ধ অবশ্যই ভাল। তবে ঐ সাইটটা নাকি এখন কাজ করছে না পিয়ালই বলেছিল। আমরা আসলে নিজের চারপাশের অভিজ্ঞতাগুলো ব্লগে নিয়ে আসতে চাই। যা কখনো কোথাও ছাপা হয়নি, হয়তো হবেও না। আমরা সেগুলোই চাই।

৪. ২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১১
কৌশিক বলেছেন: আমাদের বাড়ীতে শেল পড়েছিল। ভাড়াটিয়ার বাড়ীর উপরে। বাবা বলেছিলেন শেলিং এর পরে গিয়ে দেখেন ভাড়াটিয়াদের লাশ পড়ে আছে। একজনের পেট থেকে নাড়িভুড়ির বেড়িয়ে আছে...
৫. ২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৫
লীনা দিলরূবা বলেছেন: আমার বাবার ডায়েরী লেখার অভ্যেস। ১৯৩৯ সালে বাবার জন্ম। ওনার সতের বছর বয়েস অর্থাৎ ১৯৫৬ সাল থেকে ডায়েরী লেখা শুরু করেন তিনি, এখন পর্যন্ত লিখেই যাচ্ছেন। কত শত ঘটণার স্বাক্ষী ওগুলো ভাবলেই অবাক হয়ে যাই আমি। একাজে তার নিষ্ঠা দেখলে অবাকই হতে হয়। ১৯৭১'র ডায়েরীটা পড়েছি আমি। প্রতিদিনের খুঁটি নাটি সব ঘটণা (যাকে ইতিহাস বলা যায়), সব লিখা আছে এতে। আমার ইচ্ছে সেই ডায়েরীর কয়েকটি পৃষ্ঠা ব্লগে তুলে ধরি। আশাকরি কোন একদিন তা করবো।
২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩২

লেখক বলেছেন: কয়েকটি পৃষ্ঠা না, ৯ মাস সময়ের পুরো ডায়েরীরা তুলে দিন ব্লগে।

৬. ২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৬
মুনীর উদ্দীন শামীম বলেছেন: ভাল উদ্যোগ...........স্বাগতম।
২৫ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: লেখা চাই

৭. ২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৪
মাহবুব সুমন বলেছেন: খুবই খুবই ভালো উদ্যোগ, তবে ব্লগে সারা কম পাবেন। এসব বিষয়ে অনেক গলাবাজ ব্লগারদেরই উৎসাহ কম।

অনেক আগে ব্লগার মিরাজ রহমান মুক্তিযু্দ্ধ নিয়ে অনেক খেটে তথ্যবহুল কিছু লেখা লিখেছিলেন, ফাহমিদুল হকের একটা অনুবাদ সিরিজ ছিলো ; কিন্তু অনেক ব্লগার যারা মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে পারলে কি বোর্ডেই আত্মহত্যা করার ভান করেন তাদের টিকিটাও দেকা যায় নি সে পোস্ট গুলোতে। অমি পিয়ালের দারুন তথ্যবহুল পোস্টগুলোতে প্লাস দিয়ে দায় সারলেও কেউ নতুন কিছু যোগ না করে ট্রলিং এ ব্যস্ত হয়ে নফল কাজ সারেন যেখানে ফরজ কাজের খবর থাকে না।

ব্লগে মুক্তিযু্দ্ধের ইতিহাস সম্পর্কে সারা কম। অনেকেই রাজাকার বলতে বলতে নিজামী-গোআ-কামারুজ্জামন কে বুঝেন, এসব নিয়েও ওদের উৎসাহ বেশী, এসব পশু ছাড়াও আরো অনেকে আছেন সেটা ভুলে যায়। আন বদর ছাড়াও যে আল শামস ছিলো সেটা অনেকেই উল্লেখ করেন না। রাজাকার ছাড়াও যে বিহারীদের নিয়ে "ইপকাফ" নামে আরেকটি বাহিনী ছিলো সেটা ব্লগে কাউকে বলতে দেখি নাই।
শান্তি কমিটির পান্ডাগুলোর নাম ব্লগে আসে না। কুড়িগ্রামের উলিপুর থেকে জাপার এম.পি মাঈদুল ইসলামের নাম ব্লগে আসে না যেখানে তার বাবা আবুল কাশেম ছিলো কেন্দ্রীয় শান্তি কমিটির প্রেসিডেন্ট।

ব্লগে মুক্তিযুদ্ধ নিয়ে লেখা হয় কিন্তু মুক্তিযোদ্ধারা কেমন আছেন তা নিয়ে কথা হয় না। বীরাংগাদের কথাতো ভুলেই যাই।

দেখি কে কি লেখে। আশাবাদী না। যদিও চেস্টা থাকবে কিছু যোগ করবার।

২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: মুক্তিযুদ্ধ নিয়ে ব্লগার অনেক লেখা লিখেছেন। অনেক ভাল মানের লেখাও আছে। সুতরাং সারা কম পুরোপুরি মানতে পারলাম না। তবে আরো প্রয়োজন সেটা মানি। আশা করছি এবার সবাই এগিয়ে আসবেন। মুক্তিযোদ্ধারা কেমন আছেন সেটা আরও ভাল ভাবে আসবে বলেও বিশ্বাস করি।
আপনি নিজেও কিছু লিখেছেন। আরো লিখুন। প্রত্যাশায় আছি।

৮. ২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৪
কৌশিক বলেছেন: আমার বাপের ডাইরীটাও তুলবো একদিন। একাত্তুরে তিনি পালিয়ে ছিলেন...তবে মার্চ, এপ্রিল, নভেম্বর, ডিসেম্বর আছে।
২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: খুব ভাল একটা কাজ হবে সেটি। নিয়ে আসেন।

৯. ২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪২
অমাবশ্যার চামচিকা বলেছেন: মুক্তিযুদ্ধের স্তম্ভ ছিল চারটি। গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালী জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা। বাঙালী জাতীয়তাবাদ বদলিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদ করা হয়েছে। আর ধর্মনিরপেক্ষতা? হা হা...
ধর্মনিরপেক্ষতা আসলে কি জিনিস???

ধর্ম মানেই হলো ইসলাম! বাংলাদেশ শুরু থেকেই মুসলিম দেশ ছিলো, থাকবে! ধর্মনিরপেক্ষতা আবার কিসের?? দেশকে "ইন্ডিয়া"র কাছে বেঁচে দেবার যত্তসব ফন্দি!
২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: কৌতুকটা ভাল হইছে।

১০. ২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৯
কৌশিক বলেছেন: আমার মনে হয় এই প্রজন্মকে একটা স্লোগান উপহার দেওয়া উচিত। এমন হতে পারে -

"মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানুন, এখনই সময়, নয়তো কখনই নয়"

"মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞেস করুন ভয়াল দিনগুলোর কথা, ইতিহাস জেনে নিন নিজের কানেই"


"মুক্তিযুদ্ধকে জানুন, প্রত্যক্ষদর্শীর মুখে"

"মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীরা এখনও বেঁচে আছে, জেনে নিন জীবন্ত গৌরবময় অধ্যায়"

"নিজেই রচনা করুন মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রত্যক্ষদর্শী রয়েছে আপনার ঘরেই"


কয়েকটা স্যাম্পল বানালাম। এমন কিছু চটকদার স্লোগান চাই। যেন মুক্তিযুদ্ধের চর্চা হয় সব জায়গায়, সর্বত্র, সব সভায়। তরুন প্রজন্ম যেন নিজে থেকেই জেনে নিতে আগ্রহী হয়ে ওঠে তাদের বিজয় গাঁথা, তাদের শোকের গাঁথা, পূর্বপুরুষের ত্যাগের প্রত্যয়, স্বাধীণ রাষ্ট্র অভ্যুদয়ের ইতিকথা, কথ্য ইতিহাস।

এমন সব কিছু স্লোগান প্রচার করা হোক মিডিয়াতে, একটা গণজাগরণ তৈরী হোক, একমাত্র তখনই সম্ভব হবে যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন করা।

নইলে বসুন্ধরায় গণস্বাক্ষর নেবার সময় সেই ছেলেটির মত এই প্রজন্ম ঠিকই বলে ফেলবে...কি সব পুরাতন কেচ্ছা শোনান অথবা বাণিজ্য মেলার সেই বৃদ্ধের মত বলে ফেলবে

"এখনই যুদ্ধাপরাধীদের বিচার করুন, নইলে শীঘ্রই যুদ্ধাপরাধীরা আপনাদের বিচার করবে"
২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫১

লেখক বলেছেন: মুক্তিযুদ্ধকে জানুন, প্রত্যক্ষদর্শীর মুখে"

"নিজেই রচনা করুন মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রত্যক্ষদর্শী রয়েছে আপনার ঘরেই"

এই দুইটা বেশি পছন্দ হইছে।

১১. ২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৫
শারজিতা দিশা বলেছেন:
বর্তমান প্রজন্মের একজন হয়ে এ প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি...............................
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:২২

লেখক বলেছেন: লেখা চাই।

১২. ২৫ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০১
থার্ড নয়ন বলেছেন: এক্ষেত্রে অথেন্টিসিটির দিকে নজর রাখতে হবে। কারন মুক্তিযুদ্ধ এখন একটা ব্যবসায়িক পন্যের মত হয়ে গেছে। অনেকে মুক্তিযুদ্ধ না করেই নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবী করেন। আবার অনেকে ব্যক্তিগত বা রাজনৈতিক শত্রুতার জন্য অন্যকে রাজাকার বলে অভিহিত করেন। মুক্তিযুদ্ধের পরে নাকি টাকা দিয়ে সার্টিফিকেট বিক্রী হয়েছিল। তাই বানানো কোন স্টোরি যাতে না আসে সেই ব্যাপারটার দিকে খেয়াল রাখতে হবে।
২৬ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: একমত

১৩. ২৫ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০২
জামাল ভাস্কর বলেছেন: অনেক ভালো উদ্যোগ হইছে বস...আমার বাবা-মা দুই এলাকার মানুষ তারা দুইজন আমারে দুইটা এলাকার খবর দিতে পারবো... ব্লগ কর্তৃপক্ষ একটা গ্রুপ ব্লগ খুইলা দিতে পারেন এই সংক্রান্ত লেখা সংরক্ষণের লেইগা। সেইটার লিংক প্রথম পাতায় থাকতে পারে...যেই লিংকে ক্লিক কইরা আমরা সেই গ্রুপে গিয়া তথ্য সংযুক্ত করতে পারুম সহজে।

এই ভাবে অনেক অজানা থত্য পাশাপাশি অনেক অজানা বিতর্কও চইলা আসতে পারে। তথ্য বিকৃতির এই সময়ে আইসা আসলে আমরা সাধারন মানুষের কথ্য হইতিহাস নিয়া অনায়াসে একটা মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য আর্কাইভ দাঁড় করাইয়া ফেলতে পারি।


ধন্যবাদ আবারো এই ধরনের উদ্যোগের জন্য...
২৫ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: কৌশিকদা প্রথমে এটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন। বাকিটা আপনার পরামর্শ। আপনার কাছ থেকেও লেখা তাহলে পাচ্ছি। সবাই চেষ্টা করলে অনায়াসে একটা মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য আর্কাইভ দাঁড় করাইয়া ফেলতে পারবো। কর্তৃপক্ষ কি করে দেখি।

১৫. ২৫ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৭
জামাল ভাস্কর বলেছেন: এই পোস্ট আপাততঃ স্টিকি করা গেলে ভালো হইতো...
২৫ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: ব্লগার সবাইকে জানানো দরকার।

১৬. ২৫ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৩
ফিউশন ফাইভ বলেছেন: ভালো উদ্যোগ। কিন্তু দুর্ভাগ্যবশত আপনি এ উদ্যোগে সাড়া পাবেন না। পেলেও তা হবে খুব সামান্য। আমি বলতে বাধ্য হচ্ছি এবং এজন্য আপনার কাছে আগাম দুঃখও প্রকাশ করছি যে, আপনার লেখায় কিছু পুন মারামারির বিষয়বস্তু যোগ করেন। তাহলে হয়তো কি-বোর্ড হাবিলদারদের সাড়া পেতে পারেন। এবং ইহার নাম ব্লগ।
২৫ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: চেষ্টা করতে দোষ কী। এমন তো হতে পারে এতো ভাল কিছু লেখা পেলাম যাতে আরেকটি ইবুক প্রকাশ করতে হল। আশায় আছি।

১৭. ২৫ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৬
কৌশিক বলেছেন: আমি এই মাত্র আমার বাপরে ফোন করলাম। সে তো কয় দাড়াও আমি লিইখা দিতেছি। আমি তারে এক সপ্তাহ টাইম দিছি। দেখা যাক..
১৮. ২৫ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৭
জামাল ভাস্কর বলেছেন: আমার মনে হয় কথ্য ইতিহাসরে আমরা ব্লগার্কাইভ নামেই ডাকি...এই পোস্ট সকলের নজরে থাকনটা প্রয়োজন...পোস্টটারে স্টিকি করনের দাবী তুলি চলেন...
১৯. ২৫ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৯
কৌশিক বলেছেন: স্টিকি করার দাবী জানাই.....সাথে একটা নিজস্ব বাড়ী....ব্লগার্কাইভ বা মুক্তিযুদ্ধ আর্কাইভ বা মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস ও করা যায়...

ব্লগ বিরতির পরে পোস্টটা স্টিকি করা হউক...
২০. ২৫ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৩
লীনা দিলরূবা বলেছেন: পোস্টটা স্টিকি করা উচিত। কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।
২১. ২৫ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৩
ক্যামেরাম্যান বলেছেন: আমি গ্রুপব্লগ জন্মযুদ্ধের কথা বলেছি Click This Link
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১২

লেখক বলেছেন: আমিও ঐটার সদস্য ছিলাম। কিন্তু যে যা লেখে সবাই সেটাই ঐখানে দিয়া দেয়। ফলে মূল চরিত্রটা আর নাই। মূল চরিত্রটা চাই।

২২. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৮
সামী মিয়াদাদ বলেছেন: দারুন উদ্যোগ হবে। আমার নিজের পরিবারের কথা বলতে গেলে বলতে হয় তেমন কেউ নেই। আমার বাবাই তখন ছিলেন ১৩/১৪ বছরের বালক। তার মুখে কিছু গল্প শুনেছি সিলেট শহরের, বাদবাকি সব গ্রামের বাড়ীর। উনার সাথে আলাপ করতে হবে। দেখি কতদূর কি করা যায়। মা-বাবা'র মামা-চাচারা অনেকে অবশ্য জীবিত আছেন। তাদের কারও কারও সাথে আলাপ করা যাবে।

আতোয়ার রহমানের "মুক্তিযুদ্ধের কড়চা" নামে একটি বই পড়েছিলাম। বইটি অনেকটা কথ্য ইতিহাসমূলক।

মাসুম ভাইকে ধন্যবাদ এমন ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগের জন্য।
২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৮

লেখক বলেছেন: লেখা চাই সামী।

২৩. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩০
বিষাক্ত মানুষ বলেছেন: মিয়া ভাই .. ভালো উদ্যোগ নিয়েছেন।
সহব্লগার জ্বিনের বাদশা গত বছর এরকমই আরেকটা পদক্ষেপ নিয়েছিলেন ... Click This Link
দেখেন এইটাও কাজে লাগতে পারে ।
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: এটার কথা মনে করিয়ে দিলেন, বিমা। দেখি আরও যোগ কর যায় কিনা

২৪. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: বদ্দা .. আমারে তুমি কইরা ডাকার হুকুম জারি করা হইলো আপনের উপরে । :P

২৬ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: হুমমম।

২৫. ২৬ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৯
মুকুট বলেছেন: খুবই ভালো ও প্রশংসনীয় উদ্যোগ! এবার জন্মের আগের অনেক ইতিহাস জানা যাবে। সাথে আছি শুভকামনা নিয়ে.....
২৬. ২৬ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৯
জ্বিনের বাদশা বলেছেন: পোস্টটা স্টিকি করায় ভালো হইছে ... আশা করি এবার ঠিকমতো ভালোএ কটা আর্কাইভ গড়ে উঠবে ...

আমার ঐ পোস্টটায় যাদের লিংক আছে, সেগুলো এডিট করে আপনার এখানে রেখে যাবো অচিরেই ... আশা করি আজকে রাতেই পারবো
২৬ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: আপনি এডিট কইরা দিলে তো আরো ভাল। তারপর পোস্টে লিঙ্ক দেওয়া যাবে। তারমানে শূণ্য থেকে শুরু না, কিছু নিয়েই কাজটা শুরু করা যাবে। আপনারে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে চাই অনেক অনেক সহযোগিতা।

২৭. ২৬ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২২
পার্থসারিথ বলেছেন: শুভ উদ্যোগ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২৮. ২৬ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৭
বুলবুল আহমেদ পান্না বলেছেন: শুভকামনা

পোস্টটি স্টিকি করায় সা.ইন কে ধন্যবাদ।
২৬ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: পোস্টটা স্টিকি করার জন্য সা.ইন কে ধন্যবাদ।

২৯. ২৬ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৯
নুরুজ্জামান মানিক বলেছেন:

মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস : একাত্তরে উত্তর রনাঙ্গনে
Click This Link
২৬ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুরুতেই সাড়া দেওয়ার জন্য।

৩০. ২৬ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩০
মুকুল বলেছেন: দেখি মায়ের সাথে কথা বলে।

+
২৬ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: কি কথা হলো?

৩১. ২৬ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৩
নির্ঝরিনী বলেছেন: এরকম..ভালো একটা উদ্যেগের জন্য, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

আমার বাবা এবং চাচা দুই জনেই ছিলেন মুক্তিযোদ্ধা...বাবা বেঁচে আছেন..চাচা মারা গেছে...বেশ কবছর হলো।

মার মুখ থেকে বাবার যুদ্ধকালীন কিছু কিছু ঘটনা শুনেছিলাম...এখন আফসোস হচ্ছে কেনো পুরোটাই বাবার কাছ থেকে শুনিনি...।

জীবনের প্রয়োজনে...এখন দেশ থেকে বহু দূরে...ইচ্ছে হলেই বাবার কাছ থেকে সব শুনতে পারবো না..আমি বড়ই লজ্জিত..।

বাবার স্কুলে...প্রাক্তন ছাত্রদের নিয়ে....মাঝেমাঝেই পুনর্মিলনী হয়...সেখানে, ছাত্রদের কবিতা..গল্প নিয়ে বইও বের হয়।

৯৬ সালের দিকে বাবার... মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে একটা...লেখা প্রকাশ হয়েছিলো সেই বইয়ে...

কিন্তু দুঃখের বিষয় এবার দেশে যেয়ে ঐ বইটাই আর খুঁজে পেলাম না...ভেবেছিলাম, নিয়ে এসে লেখাটা ব্লগে প্রকাশ করবো..

যাইহোক...আজকেই বাবাকে বলবো...যুদ্ধকালীন সব ঘটনাগুলো লিখতে....আমার ধারনা তার প্রতিটি ঘটনা এখনও চোখের সামনে জ্বলজ্বল করছে....সেই স্মৃতি কি ভোলা যায়....

বাবাতো আর ব্লগ লিখতে পারেন না...আমার কাছে বাইপোস্টে পাঠিয়ে দিতে বলবো...উনার লেখাটা আমি টাইপ করে দিবো নাকি...সরাসরি স্ক্যান করে ওভাবেই ব্লগে পোস্ট করবো?

কোনটা করলে ভালো হবে জানাবেন ভাইয়া।

এটা আমার দায়িত্ব...আমি কথা দিচ্ছি, আমার যত কাজই থাকুক...আর যত সময়ই লাগুক...এই কাজটা আমাকে করতেই হবে..


মাসুম ভাই, আপনার পোস্ট পড়ে আমার মনে হয়েছে...চুপ করে থাকলে হবে না...আমাদেরকই এগিয়ে আসতে হবে

আমার মা সেইসময় ক্লাস এইটে পড়তেন...তারও অনেক স্মৃতি আছে...তিনি বাড়ী থেকে পালিয়ে অন্য জায়গায় লুকিয়ে ছিলেন।

মাকেও বলবো...তার স্মৃতিগুলো লিখতে..উনাদের লিখা শেষ হলে...আমি আপনাকে জানাবো...হয়তো কিছুটা সময় লাগবে।


দুঃখিত মন্তব্যটা অনেক বড় হয়ে গেলো...

ভালো থাকবেন।



২৬ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: আপনি বাইরে থাকেন। যদি টাইপ করতে সমস্যা হয় তাহলে স্ক্যান করেও পাঠাতে পারেন। আমরাই টাইপ করে নেবো। বাবার লেখা দেন, মাকেও বলেছেন, সেটিও চাই।

৩২. ২৬ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৭
জ্বিনের বাদশা বলেছেন: ১.
[link |http://alimahmed.blogspot.com/2007/06/blog-post_6057.html|আমি জানোয়ার, ভাগীরথী মনে করিয়ে দেয়!: শুভ]

২.
[link |http://www.somewhereinblog.net/blog/rumanblog/28704448|বীর আনোয়ারদের কথা : ধুসর গোধূলী ]

৩-১.
[link |http://www.somewhereinblog.net/blog/jhorohowa/28704598|মায়ের মুখে শোনা মুক্তিযুদ্ধের কথা - ০১ : ঝড়ো হাওয়া]

৩-২.
[link |http://www.somewhereinblog.net/blog/jhorohowa/28704722|মায়ের মুখে শোনা মুক্তিযুদ্ধের কথা - ০২ : ঝড়ো হাওয়া]

৩-৩.
[link |http://www.somewhereinblog.net/blog/jhorohowa/28704859|মায়ের মুখে শোনা মুক্তিযুদ্ধের কথা - ০৩ : ঝড়ো হাওয়া]

৩-৪.
[link |http://www.somewhereinblog.net/blog/jhorohowa/28705453|মায়ের মুখে শোনা মুক্তিযুদ্ধের কথা - ০৪: ঝড়ো হাওয়া]

৩-৫.
[link |http://www.somewhereinblog.net/blog/jhorohowa/28705707|মায়ের মুখে শোনা মুক্তিযুদ্ধের কথা - ০৫ : ঝড়ো হাওয়া]

৪.
[link |http://www.somewhereinblog.net/blog/ongkonblog/28704687|মেঝ খালার মুখে শোনা মুক্তিযুদ্ধের ঘটনা: অংকন]

৫-১.
[link |http://www.somewhereinblog.net/blog/bahar007blog/28704888|বিদেশী গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ - ০১ : আবুল বাহার]

৫-২.
[link |http://www.somewhereinblog.net/blog/bahar007blog/28705008|বিদেশী গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ - ০২ : আবুল বাহার]

৬.
[link |http://www.somewhereinblog.net/blog/sajedblog/22339|আমাদের পরিবারের অসাধারণ: সাজেদ]

৭.
[link |http://www.somewhereinblog.net/blog/Hasan_Murshedblog/27446|দুঃসাহসী দাস বাহিনীর কথা : হাসান মোরশেদ ]

৮.
[link |http://www.somewhereinblog.net/blog/valobashablog/28708599|বাবার যুদ্ধের কথা : রাগইমন]

৯.
[link |http://www.somewhereinblog.net/blog/Roktiimblog/28713256|এক রাত্রির গল্প: রক্তিম]

১০.
[link |http://www.somewhereinblog.net/blog/deathmetalblog/28742749|'৭১ এর বুড়ি:সাধারন কিছু মানুষের গল্প: ফারহান দাউদ]

১১.
[link |http://www.somewhereinblog.net/blog/deathmetalblog/28782215|বীর মুক্তিযোদ্ধার সন্তান: ফারহান দাউদ]

১২.
[link |http://www.somewhereinblog.net/blog/nadanblog/28745306|আমার বাবা ও মুক্তিযু্দ্ধ: নাদান]

১৩.
[link |http://www.somewhereinblog.net/blog/mehrabblog/28742220|৭১ এর ঘটনা: এক ঝুড়ি কামরাঙা, আল্লাহর কাছে আমার যত কৃতজ্ঞতা : মেহরাব শাহরিয়ার]

১৪.
[link |http://www.somewhereinblog.net/blog/nantublog/28741109|জামায়াত, মুজাহিদ ,সাঙ্গপাঙ্গ আর নব্য জামাতীরা তো মানুষ নয়। এরা শকুনের দল!: তীরন্দাজ]

১৫.
[link |http://www.somewhereinblog.net/blog/rshahedblog/28782817|একটি নির্বিকার নৃশংসতার গল্প: রিয়াজ শাহেদ]

১৬-১.
[link |http://www.somewhereinblog.net/blog/mukulbdblog/28774335|বেগমগঞ্জ কালো পুলের বধ্যভূমি: গোলাম আকবর (সৌজন্যে: মুকুল)]

১৬-২.
[link |http://www.somewhereinblog.net/blog/mukulbdblog/28726244|গোপালপুরে গণহত্যা: গোলাম আকবর (সৌজন্যে: মুকুল)]

১৭.
[link |http://www.somewhereinblog.net/blog/KONIKAblog/28786660|বাবার মুখে শোনা মুক্তিযুদ্ধ: আহমেদ শরফুদ্দিন]

১৮.
[link |http://www.somewhereinblog.net/blog/eskimoblog/28805277|আমাদের টমি আর শের আলীর গল্প: এস্কিমো]

১৯.
[link |http://www.somewhereinblog.net/blog/mdtarik/28815824|বিবিসি বাজার: মুক্তিযুদ্ধের অজানা কাহিনী: আমিনুল ইসলাম জুয়েল (সংগ্রহ: মো. তারিক মাহমুদ)]

২০.
[link |http://www.somewhereinblog.net/blog/freefallblog/28742010|১৯৭১ এবং আমি: আরিফুল হোসেন তুহিন]


******************************

মাসুম ভাই, আমার সেই পোস্টে জমা হওয়া বিশটা পোস্টের লিংক ... এর মধ্যে রাগইমনের পোস্টটা সম্ভবতঃ এখন আর নেই ... এটা ওনার কাছে পাওনাই রেখে দিলাম :)

আপনি আপনার পোস্টে উপরের ১ থেকে ২০ অংশটুকু কপি পেস্ট করে,
প্রত্যেক ইউনিটে 'link' আর '|' এর মাঝে যে স্পেসটা আছে সেটা মুছে দিন।

তাহলেই লিংকসহ কপি হয়ে যাবে।

আমি সিরিয়াসলী একটা ভালো বই সংকলণের কথা ভাবছি
২৬ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। পুরো উদ্যোগটায় সবসময় সাথে চাই আপনাকে।

৩৩. ২৬ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৬
মেসবাহ য়াযাদ বলেছেন: মৃক্তিযুদ্ধের যা প্রত্যক্ষ কাহিনী শুনেছি, তা আমার বাবা আর মায়ের কাছে। আমিও সে সময় ৩+ (বস, আপনি আর আমি তাইলে সমবয়সি ?) । আজ মা নেই, বাবাও নেই। সে সব দিনের শোনা কথাগুলো আমার একনও দিব্যি মনে আছে। সেই থেকে রাজাকার আর তার দোস্তদের ঘেন্নার শুরু। চলতেই থাকবে....সাধুবাদ আপনাকে !
২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: শোনা কথাগুলোই লিখে দেন। (৩+ মানে কি চাইরের মধ্যে, নাকি আরও বেশি?)

৩৪. ২৬ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৮
সত্যের মত বদমাশ বলেছেন: ভালো উদ্যোগ। আছি....
৩৫. ২৬ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৮
আইরিন সুলতানা বলেছেন: জ্বিনের বাদশা'র লিংকগুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ।

মাসুম ভাই, এই উদ্যোগটি হয়ত ধীর গতিতে চলবে, কিন্তু তাতে মনে হয় না কোন সমস্যা আছে...কারন প্রয়োজন হলো ক্ষুদ্র ক্ষুদ্র কাহিনীর আড়ালে বিরাট এক ইতিহাস সংরক্ষন.. মুক্তিযুদ্ধকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ভাবে তুলে ধরতে এরধরনের উদ্যোগ সফলতা কামনা করি ।
২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৫

লেখক বলেছেন: সফল হতে হলে আমাদের সবাইকে লিখতে হবে। ধীর গতিতে চলুক, তবে ভাল কিছু লেখা পেলেই স্বার্থক আমরা। পাবো আশা করছি।

৩৬. ২৬ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫০
আরি০০৯ বলেছেন: অত্ন্ত ভাল উদ্দ্যগ, সাহসের কাজ!!
কিন্তু ভয় হয় যে নিরপেক্ষ ইতিহাস লিখতে পারবেন কিনা ...........আর যদি সত্য, নিরপেক্ষ ইতিহাস নির্ভর না হয়ে সেই পুরান প্যাঁচাল হয়, যে কোনো একটি দলীয় মানের লিখা হয়, .......তাহলে আর কষ্ট করে কি লাভ? .....যে দিকের( মানে, ডান /বাম )লিখাই চান ....রেডি আছে.....

কিন্ত আমার বিষ্শাস!! আপনার উদ্দ্যগ মহান! সত্যিকার ইতিহাস তুলে ধরা ........... কাউকে খুশী করা না ....
সাবাস !! জাতি আপনার মত সাহসী লোক ই চায়!! জাতি প্রকৃত ইতিহাস চায়....চায় দল নিরপেক্ষ মুক্তিযুদ্দের ইতিহাস!!!
৩৭. ২৬ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
রাশেদ বলেছেন: এই কাজের ব্যাপারে আমার ধারনা নেগেটিভ। গোলাম আজমকে নিয়ে পোস্ট দেন ৫০ + পাবেন। কিন্তু মুক্তিযুদ্ধের টুকরা টুকরা কথা লিখেন, খুব কম মানুষ পড়বে। আর পার্টিসিপেট আরো কম মানুষ করবে। মাহবুব সুমন কাক্কু একটা সিরিজ লিখছেন, পড়ছে হাতেগোনা কয়েকজন। আমিও পুরাটা পড়ি নাই।

শমশের ভাই একবার বলছিলো মুক্তিযুদ্ধ নিয়ে ব্লগের পোস্টের বেশিরভাগই হইলো কাউন্টার পোস্ট।

আর এইসব পোস্ট বেশিরভাগই মনে হয় না মানুষ পুরা পড়ে। কিছুটা পড়েই সাথে আছি আর প্লাস দিয়া দেয়। :(
২৬ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬

লেখক বলেছেন: আইরিন সুলতানা যেমনটি বলেছেন যে, হয়তো ধীর গতিতে চলবে। আপনার কথাগুলোও ফেলে দিচ্ছি না। তারপরেও চেষ্টা করে দেখি। আশা করতে দোষ কি?

৩৮. ২৬ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
অমাবশ্যার চাঁদ বলেছেন: মুক্তিযুদ্ধকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ভাবে তুলে ধরতে এরধরনের উদ্যোগ সফলতা কামনা করি ।
৩৯. ২৬ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
সুদীপ্ত বলেছেন: উদ্যোগে শুভ কামনা রইলো।
৪০. ২৬ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২১
আমি ও আমরা বলেছেন: খুব ভালো উদ্যেগ ষ্টিকি করা হোক
৪১. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩০
তাপস ঘোষ বলেছেন: ভালোকে সবসময় ভালোই বলতে হয় ।
আমিও এক বাক্যে বলবো এটা একটা ভালো উদ্যেগ তবে এর জন্য প্রয়োজন ডকুমেন্টারি লেখা। তবেই আমরা একটা সঠিক এবং নিরপেক্ষ ইতিহাস জানতে পারবো............।

শুভ কামনা রইলো! আমার ঐ দিকটাতে ঘুরে আসবেন পান সুপারি খেয়ে..................!
২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৭

লেখক বলেছেন: কোনদিক সেইটা?

৪২. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০০
আবুল বাহার বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর একটা আয়োজনের জন্য ।

আমার একটি লেখা ও দেখি এখানে আছে । এই লেখাটি ই-বুক ফিরে দেখা ৭১ এ ও স্হান পেয়েছিলো ।

৪৩. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০২
বিডি আইডল বলেছেন: খুবই ভালো উদ্যোগ...কষ্ট করে ফিরে দেখা একাত্তরের মত একটা সংকলন করে ফেলার জন্য বিগ্রেড সিক্সটিন কে অনুরোধ করছি
৪৪. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৪
রাগ ইমন বলেছেন: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এর গণসম্পৃক্ততা। আপামর বাঙালী নারী পুরুষ বয়স ধর্ম স্বার্থ - সমস্ত ব্যক্তিগত বিভেদ ভুলে একটি অন্যায়ের বিরুদ্ধে , নিজ দেশে পরাধীন থেকে শোষিত হওয়ার বিরুদ্ধে লড়েছিলো । এই জন্যেই , কেবল মাত্র প্রতিটা বাঙালীর সচেতন আত্মত্যাগ ছিলো বলেই একটি সুসংগঠিত সেনাবাহিনীর বিরুদ্ধে, হাজার হাজার বিশ্বাসঘাতক রাজাকার , আল বদর , আল শামসের সহযোগিতা আর জামায়াতে ইসলামীর মত একটি জনবিরোধী রাজনৈতিক দলের প্রকাশ্য সমর্থন থাকার পরেও নিরস্ত্র একটা জাতি যুদ্ধ করতে পেরেছিলো , সে যুদ্ধ শেষে স্বাধীনতা আনতে পেরেছিলো ।

সাত জন বীরশ্রেষ্ঠ আর বীর প্রতীক , বীর বিক্রম --- এই সব উপাধি গুলো আসলে প্রতীকি । কিছু মানুষকে আলাদা করে প্রতি বছর মার্চ আর ডিসেম্বরে তাদের টেলিভিশনে দেখিয়ে আমরা আসলে এই একতা, এই দেশপ্রেম , এই আত্মত্যাগের এক রকম অপমানই করি ।

৭১ এর যুদ্ধ কোন সেনাবাহিনীর যুদ্ধ তো ছিলো না যে সামরিক খেতাব আর পদক শুধু যুদ্ধের কথা বলবে!

৭১ এর যুদ্ধ ছিলো সাধারন খেটে খাওয়া মানুষের যুদ্ধ । শাড়ি পরা তরুনী, স্কুল পালানো কিশোর , চাকরী ছেড়ে ময়দানে ছুটে আসা যুবক, " যা তোরে দেশের জন্য কুরবানী কইরা দিলাম " বলা মা কিংবা লুকিয়ে লুকিয়ে " মুক্তি গো খাওয়ানো , আশ্রয় দেওয়া" বৃদ্ধের যুদ্ধ । চাষী আর চামারের , জেলে আর কামারের - ছোটদের , বড়দের সকলের যুদ্ধ ।

বহুবার আমরা অনেকেই অনুভব করেছি - মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস , সকলের যুদ্ধের ইতিহাস সেই সব " সকলের" মুখ থেকে লিপিবদ্ধ করা দরকার - হারিয়ে যাবার আগেই।

আজকে সেই উপলব্ধির গনজাগরণ দেখে প্রচন্ড ভালো লাগছে । কেমন যেন মনে হচ্ছে , একটা আন্দোলনের সূচনা দেখতে পাচ্ছি । সবাইকে অভিনন্দন , অনেক অনেক অভিনন্দন । সাথে আছি সব সময় ।
৪৫. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৪
রাগ ইমন বলেছেন: জ্বিনের বাদশাহ ,

আমার লেখা আপনি মনে রেখেছেন দেখে খুব অবাক হয়েছি । খুব ভালো লাগছে যেমন , তেমন কষ্টও পাচ্ছি । এই ব্লগের অনেক নোংরামির কারনে অনেক বার অনেক লেখা মুছে ফেলতে হয়েছে । বার বার ব্যক্তিগত আক্রমনের শিকার হওয়ার পরে সেই অকথ্য , অশ্রাব্য , অকল্পনীয় নোংরামী আর ব্যক্তিগত আক্রোশ --- যার পেছনে এই ব্লগের কিছু অতি সক্রিয় ব্লগারের একাগ্র এবং নিয়মিত অবদান আছে --- এর ময়লা যাতে আমার সম্মানিত পরিবারের গায়ে না লাগে তাই বহুবার লেখা ড্রাফটে নিয়েছি, মুছে ফেলেছি , ব্লগ ছাড়তে গিয়েও ছাড়িনি -- অনেক দুঃখজনক , কখনো হাস্যকর ব্যাপার ঘটে গেছে ।

আজকে অনেক চেষ্টা করেও মনে করতে পারছি না কি ছিলো মুছে ফেলা পোস্টে । ব্লগ ঘেটে আব্বুকে নিয়ে লেখা দুটো সিরিজ পেলাম ।

স্বাধীনতার ইতিহাস পর্ব ১- চার (শেষ) এবং রক্তে লেখা ইতিহাস - দুটো কথা ( ১ ও ২) । লিঙ্ক দিলাম । ব্লগের পাঠকদের যদি ভালো লাগে , রাখতে পারেন ।

আমি কাঁচা লেখক । তাই ইচ্ছে ছিলো একজন প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা, বাবার মুখেই ব্লগাররা শুনুক যুদ্ধের কথা।দেশের ইতিহাস ও রাজনীতি বিষয়ে গভীর জ্ঞানী , সর্বোপরি সম্পূর্ণ নিরপেক্ষ , নির্দলীয় ব্যক্তি হিসেবে আব্বুকে ব্লগে আনতে চেয়ে পরে বাদ দিয়েছি একটা মাত্র ভয়ে । ব্লগীয় পলিটিক্স এর শিকার হয়ে যদি অহেতুক অপমান হতে হয় ! আমি নিজেকে ক্ষমা করতে পারবো না ।

আজকে মিশ্র অনুভূতির ভেতরে আছি । ব্লগের পরিবেশ আগের চেয়ে হয়ত ভালো । কিন্তু ম্যাসিভ হার্ট এটাক করে আব্বু অসুস্থ । ব্লগারদের কাছে অনুরোধ --- আমি যা পারিনি , আপনারা তাই করুন। সাধারন মানুষের যুদ্ধকালীন অভিজ্ঞতা তুলে ধরুন তাদের জবানীতে। তাঁরা হারিয়ে যাওয়ার আগেই ।
২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫০

লেখক বলেছেন: আমাদের সবার হয়ে জ্বিনের বাদশা যা বলার আপনাকে তা বলেছে। নতুন করে কিছু বলার আর নাই। সবাই দোয়া করছি বাবা সুস্থ্য হয়ে অনেকদিন থাকবেন। আমরা সবাই তাঁর কথা শুনতে চাই, পড়তে চাই। পরের প্রজন্মের জন্য রেখে যেতে চাই।

৪৭. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৫
জানজাবিদ বলেছেন: আমার নানা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন। ইনশাআল্লাহ একদিন তাঁর কথা লিখব।
২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৭

লেখক বলেছেন: অপেক্ষায় রইলাম।

৪৮. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৫
ইউসুফ আলমগীর বলেছেন: আছি আপনার সাথে। মুক্তিযুদ্ধের ইতিহাস রচিত হোক এ ব্লগে ব্লগে।
কুড়িগ্রাম জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস বিশেষ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সক্ষাতকার অচিরেই প্রকাশ করবো।
২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন: আপনার লেখার অপেক্ষায় রইলাম।

৫১. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৬
কৌশিক বলেছেন: ইউসুফ আলমগীর ভাই, অধীর আগ্রহে অপেক্ষায় আছি..
৫২. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:০১
জ্বিনের বাদশা বলেছেন: রাগ ইমনকে অসংখ্য ধন্যবাদ ... ব্লগীয় নোংরামির কাছে আপনি যে হেরে যাননি, সেটাই আপনার সবচেয়ে বড় সার্থকতা ... থাম্বস আপ

দোয়া করি আপনার বাবা সূস্থ্য হয়ে উঠবেন ... কারণ, উনার গল্প আমরা অনেকেই শুনতে চাই আরো

৫৩. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৩
পারভেজ বলেছেন: ভালো উদ্যোগ।
পোস্ট প্রিয় সংগ্রহে থাকলো
৫৪. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১০
রাগ ইমন বলেছেন: জ্বিনের বাদশা, আপনার মত অসংখ্য ভালো ব্লগাররা আছেন বলেই লড়াইটা করে গেছি । এখনো করে যাচ্ছি । আপনাকে ধন্যবাদ আর অসীম কৃতজ্ঞতা । টুকরো একটা কথা দিয়েই কেমন বিশাল অন্ধকারে আলো জ্বেলে দিলেন !!!

আব্বুকে ব্লগিং শেখানোর চেষ্টা করছি । উনি বিজয় টাইপ করতে পারেন , কিন্তু বাকি জিনিস গুলো হাতে ধরে শেখানো দরকার এখনো । দোয়া করবেন , সামনে অপারেশন করতে হবে হয়ত । বড় ভয়ে আছি!
৫৫. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৪
সহেলী বলেছেন: আপনার ডাকে সাড়া না দেব নিজ প্রানের তাগিদে ।
২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৯

লেখক বলেছেন: বুঝলাম না, সাড়া না দেব লিখেছেন। ভুলে না লিখে ফেলেছেন?

৫৭. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৯
এরশাদ বাদশা বলেছেন: লিখার ইচ্ছে রইলো...আন্তরিক ধন্যবাদ এমন উদ্যোগের জন্য।
২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১০

লেখক বলেছেন: লিখে ফেলেন। অপেক্ষায় রইলাম।

৫৯. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৯
মেঘ বলেছেন: আমাকে "ওয়াচ" এর উপর রাখছে সামু। কেউ কিছু বলবেন??
২৭ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫০

লেখক বলেছেন: কি হইছে? কাহিনী কি?

৬০. ২৭ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৩
আলমগীর কুমকুম বলেছেন: @মেঘ, সেকি, আপনাকে নজরবন্দী করলো কেন? ব্লগে এইগুলান কি হচ্ছে বুজ্লাম না! আজকে দেখলাম আমারে মঈন ইউ বানায়া দিছে, কালকেই তে ছেপ ছিলাম :(
৬১. ২৭ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩২
অসীম পাল বলেছেন: খুবই ভালো উদ্যোগ। ++++++++++++++++++++++++++
৬২. ২৭ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫২
কুমিল্লার পোলা বলেছেন: ভালো উদ্যোগ।ফেসবুকে এড করলাম।'+'
৬৩. ২৭ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৩০
ফেরারী পাখি বলেছেন: চমৎকার একটি উদ্যোগ। ধন্যবাদ আপনাদের সবাইকে।
ইদানীং ব্লগের এবং ব্লগিং এর নেশাটা একদমই কমে যাচ্ছে, নানান কারণে। কিন্তু এরকম উদ্যোগ এবং সবার এমন লেখনী, লিংক ও অক্লান্ত পরিশ্রম আমাকে ব্লগে আসতে আগ্রহী করে তোলে।
এমন উদ্যোগের পাশে না দাঁড়াতে পারলে, নিজেকে সংকুচিত করে রাখা হবে।

মুক্তিযুদ্ধের কথা বলবার জন্য, জানবার জন্য আমি অসংকোচ হতে চাই।
৬৫. ২৭ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১২
সকালবেলা বলেছেন: নিজেকে ধিক্কার দেই যখন দেখি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচেছ। আমরা কি কিছুই করতে পারিনা......?
সবসময় কি চুপচাপ থাকবো?
৬৬. ২৭ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১৫
সকালবেলা বলেছেন: এইরকম চমৎকার উদ্যোগে সবাইকে এগিয়ে আসা উচিত।
৬৭. ২৭ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৭
কৌশিক বলেছেন:

ছবিটা শতেকপূর্ণ করুক
৬৮. ২৭ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৩
মাহমুদুল হাসান রুবেল বলেছেন: দারূন উদ্যোগ । আমার মরহুম বাবা ও চাচার অনেক কাহিনী আছে । লিখতে মন চায় না । আর আমার গাড়ির ড্রাইভারও মুক্তিযোদ্ধা । উনার অনেক ঘটনা আমি জানি । আমার ছোট চাচার বন্ধু শহীদ সোলেমান । উনার কিছু হৃদয়বিদারক ঘটনা আছে যা শুনলে চোখে পানি চলে আসে । আমি লিখবো ।
২৭ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: রুবেল, আপনাদেরই তো খুঁজছি। লিখুন, লিখতেই হবে আপনাকে। অপেক্ষায় রইলাম।

৬৯. ২৭ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩০
মাহবুব সুমন বলেছেন: Click This Link

http://71photogun.blogspot.com

এ দুটো সাইটে নজর রাখতে পারেন, দারুন সব ছবি যোগ করছেন আমার প্রিয় শুভ ভাই।
২৭ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: খুব ভাল কাজ। আমাদের কাজে লাগবে। ধন্যবাদ আপনারে।

৭০. ২৭ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:১১
ফারহান দাউদ বলেছেন: একটা প্রজন্ম হারিয়ে যাবার আগেই তাদের ইতিহাস তুলে রাখা দরকার,তাদের মুখ থেকেই। অসাধারণ একটা উদ্যোগ,যদিও সেই তুলনায় সাড়া একটু কম মনে হচ্ছে। সবাই বলুন,সবাই জানুন,জানান। আপনাকে কৃতজ্ঞতা।
৭১. ২৭ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৯
আজিজুল পারভেজ বলেছেন: অনেক দিন পর ব্লগে এসে এই উদ্যোগটি দেখে খুব ভালো লাগলো। সবাই অংশ নিলে অনেক অজানা ইতিহাস উঠে আসবে।
৭২. ২৭ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪০
মেঘ বলেছেন: Click This Link

আমার ক্ষুদ্র প্রয়াস
৭৩. ২৭ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:২১
ড়ৎশড় বলেছেন: লেখক আনিসুল হকের "মা" বইটি যারা পড়েননি,তাদের জন্য ছোট করে শহীদ আজাদ ও তাঁর মায়ের কথা লিখেছিলাম।আমি জানিনা এই লেখা আপনার অসাধারণ উদ্যোগে কোন সহযোগিতা করতে পারবে কিনা।আসলে চাই এই মহান মায়ের কথা সবাই জানুক।লিখাটির লিঙ্ক নিচে দিলামঃ
Click This Link
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।আর ক্ষমা করবেন ভুল হয়ে থাকলে।
৭৪. ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:১০
মোঃ জাকারিয়া বলেছেন: একটা সাইট বানালাম ভিজিট করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে:: ((উপকারে আসবেই!!!))

http://www.computerbd.blogspot.com : বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক পত্রিকায় প্রকাশিত লেখার সংগ্রহ! এতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের বিভিন্ন তথ্য, ইন্টারনেট বিষয়ক তথ্য, ইলেকট্রনিক্স বিষয়ক তথ্য, উইন্ডোজ বিষয়ক তথ্য, ওয়েব ডিজাইন বিষয়ক তথ্য, ঘরে বসেই উপার্জনের তথ্য, সিকিউরিটি/হ্যাকিং এর বিভিন্ন তথ্য, রোবট বিষয়ক বিভিন্ন তথ্য এবং আরও বিভিন্ন ক্যাটাগরিতে প্রয়োজনীয় তথ্যবহুল প্রবন্ধ প্রকাশ করা হচ্ছে। ওয়েবসাইটটির ঠিকানা: http://www.computerbd.blogspot.com
৭৮. ২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৬
মরুবিজয় বলেছেন: সাথেই থাকবো
৭৯. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:২৩
লীনা দিলরূবা বলেছেন: বাবাকে বলেছি তাঁর ১৯৭১ সালের ডায়েরীটা আমাকে ধার দিতে। বাবা বলেছেন পাঠিয়ে দেবেন। পাঠাক। পুরোটা আবার পড়ব। লিখব। আপনার নিষ্ঠা দেখলে ভাল লাগে। ধন্যবাদ মাসুম ভাই।

 

মোট সময় লেগেছে ১.৫৩৭৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আকাল-তবু স্বপ্ন থাকে
বিরোধ-তবু স্বপ্ন থাকে
ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ