আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

চলচ্চিত্র নির্মাণে আমার ভূমিকা সহকারী পরিচালকের।আমার ভালোবাসা কবিতা। 

ভয় যখন লাগেনা

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:২৯


আমাদের মানে আমরা যারা ছবি বানাই, মুশকিল একটাই, যখন কোন ছবিতে দেখি নির্জন কবরস্থানে, গভীর রাতে, একটা মেয়ে একা হেঁটে যাচ্ছে, কাঁধের কাছাকাছি ক্যামেরা, আমরাও ধীরে ধীরে তার সাথে এগিয়ে চলেছি, গা হিম করা বাজনা বাজছে আবহে, মনে পড়ে যায় ক্যামেরার পেছনে অন্ততঃ জনা চল্লিশেক কলাকুশলী কাজে ব্যাস্ত,...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

এসেছি ফিরে

১৯ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০১

আবার এসেছি ফিরে তোমাদের কাছে। মন ভরে শ্বাস নেবো এবার। ভাবনার আদান প্রদান হবে আবার। উফ্‌ খুব আনন্দ হচ্ছে।

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

অলিখিত ছুটি

১৬ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:২৯

কাল থেকে নতুন ছবির শুটিং শুরু। বেশ কয়েকদিন হয়ত ব্লগ লিখতে আসা হবে না। আমি ফাঁক পেলেই উঁকি মারব বটে তবে নির্দিষ্ট করে এখনই কিছু বলতে পারি না। কাজের বাইরে এই কম্পিউটার-ই আমার বন্ধু। অতএব শত কাজে ক্লান্ত হয়ে ফিরেও এর কাছে একবার বসব হয়ত। ব্লগের আঙিনায় ঘুরে যাবার চেষ্টা...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

আবার পুণায়

০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৪২

কাল উড়ে এসেছি পুণা। এমন বিতিকিচ্ছিরিভাবে কখনও আমি কোথাও যাইনি। ফোনের চার্জার ভুলেছি, পেন ড্রাইভ ভুলেছি, মায় কলমটাও ভুলেছি। প্রথম দুটো না হলেও কোলকাতায় থাকলেও কলমটি আমার সাথে থাকে সর্বদাই। কবিতা বা লেখা মাথায় ধাক্কা মারলেই লেখা অভ্যেস যে আমার। আমি তো আর লিখব বলে বসে লিখতে পারি না। সেই...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

বদলে যাইনি

০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৬

আজ অনেক দিন পরে কাঁদলাম।খুব আনন্দ হল।আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার বোধহয় সর্বনাশ হয়েছে, আমি আর কোনো দিন কাঁদতে পারবো না।আমার ভেতরটা বুঝি মরে গেছে।আমি বুঝি আর কবিতা লিখতে পারব না।কিন্তু না আজ আবার চোখ ভরে উঠল টলটলে জলে।কেন? সেটুকু নয় আমার কাছেই থাক। ভয় নেই আমি বদলে যাইনি।

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

ভুল

৩০ শে জুলাই, ২০০৯ রাত ২:৫৮

কোথায় একটা ভুল হয়ে গেছে। কিছুতেই বুঝতে পারছি না। কিছুতেই মেলাতে পারছি না। একটা রাগ বাজতে বাজতে টুক্‌করে কোথায় যেন একটু বেসুরো বেজে যাচ্ছে। কিছুতেই ধরতে পারছি না। কপালে ঘাম। মাথার ওপর এক ফোঁটা ছায়া নেই। গন্‌গনে রোদ্দুরের তলায় দাঁড়িয়ে, এলোমেলো এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজছি। আমার ভুলটা কোথায়? একটা...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

ট্যাগিং

২৭ শে জুলাই, ২০০৯ রাত ১০:১১

কখনও কোথাও ভাল কিছু লেখা পড়লে মনে হয় প্রিয়জনদেরও পড়াই।তাদের সাথে সেটা নিয়ে কিছু আলোচনা করি।ঠিক এই কথাগুলিই আমি কিছুদিন আগে লিখেছিলাম।এ অবধি না হয় ঠিক আছে।তারপরের পর্যায়ে এই যে বন্ধুদের নাম যুক্ত করা, আন্তর্জাল জগতের ভাষায় যাকে ট্যাগ্‌ড্‌ করা বলা হয়, এই তাদের নাম জুড়ে দিয়ে তাকে লেখাটি পড়তে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

হেলা ফেলা

২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৫১

এটা আমার অনেকদিনের অভ্যেস, কোন লেখা পড়লে, যে অংশ ভালো লাগে, লিখে রাখতাম।কাছের কিছু বন্ধুর সাথে তা নিয়ে আলোচনাও হতো।এখন এখানে আরো বেশী বন্ধুর সাথে চিন্তাটা ভাগ করে নেবার সুযোগ থাকায়, লোভ সম্বরন করতে পারিনা।এটাও আশা করি, অন্য বন্ধুরাও তাদের পড়া কিছু ভালো লাগা লেখা আমার সাথে ভাগ করে নেবে।বিপুল...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

শেষ

২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৫

ক'দিন ধরে কেন জানি না মনে হচ্ছে, আমার দিন শেষ হয়ে এসেছে, আর বেশী দিন হয়তো আমার থাকা হবে না, সব কিছু যতটা পারব গুছিয়ে দিয়ে যেতে হবে পরবর্তি প্রজন্মের জন্য, কতটা ওদের জন্য রেখে যেতে পারব, জানি না, ওরা অনেক বৈষয়িক, ঠিক একটা কিছু করে নেবে, আবার ভাবি ওরা...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

গভীর থেকে গভীরতর

২২ শে জুলাই, ২০০৯ রাত ৯:৪১

এখন অনেক রাত ... প্রায় ভোরের কাছাকাছি ... অবিস্মরণীয় কিছু সময়ের মধ্যে দিয়ে অতিক্রান্ত হলাম ... তার দেখা পেলাম ... অবাক হয়ে দেখছিলাম, তার হেসে গরিয়ে পড়া, তার লজ্জা, তার কৌতুকে নেচে ওঠা ভুরু, বিরক্তিতে কুঁচকে যাওয়া কপাল ... কিছু কিছু কথাও হয়ত বলেছি ... কি বলেছি আর কি বলিনি,...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে



   পরের পাতা
মোট সময় লেগেছে ০.০৬৫০ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি কেবল ভালোবাসতে পারি।
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৬টি
  • মন্তব্য করেছেন: ৮টি
  • মন্তব্য পেয়েছেন: ৯টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৭ মাস
  • ব্লগটি মোট  ১১৩১ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই