আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব 

শারমিন সুলতানা লিলি'র মিথ্যা সংবাদ পরিবেশন এবং একটি প্রতিবাদ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৯

অনেক দিন লেখালেখি করি না। শুধু বিভিন্ন পোস্ট পড়ে যাই এবং মন্তব্য করে যাই।

কিন্তু আজ লিখতে বসলাম। শারমিন সুলতানা লিলি নামক ব্লগার একটি পোস্ট দিয়েছেন ঢাবির বঙ্গবন্ধু হল থেকে গভীর রাতে গার্ল ফ্রেন্ড সহ ছাত্রলীগ কর্মী উদ্ধার। অনেকে সেই সংবাদ বিশ্বাস করে কমেন্টও দিয়েছেন।

যাই হোক, আসল ঘটনা এবার বলা যাক।...

পোস্টটি ২০ জনের ভাল লেগেছে

দালাল আইন বাতিলকরণ অধ্যাদেশ এবং দন্ডিত যুদ্ধাপরাধীদের মুক্তিপ্রাপ্তি

০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৮

গত পরশুদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করেছেন সাংবাদিক মিজানুর রহমান খান। আমার ধারণা, আমরা যারা যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে যাচ্ছি, তাদের অনেকেই এই বিষয়টি লক্ষ্য করিনি।

আমরা সবাই সাধারণভাবে জানি যে, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ও জেনারেল জিয়াউর রহমান দালাল আইন বাতিল করার মাধ্যমে কারাগারে আটক ও দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের মুক্তি...

পোস্টটি ২৪ জনের ভাল লেগেছে

এসব কোনভাবেই সহ্য করা যায়না!

২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩৮

হ্যাঁ, সহ্য করা যায় না; কিন্তু এরপরও আমরা সহ্য করেছি। বাঙালি সহ্য করেছে। স্বাধীনতার জন্য তারা সবকিছু সহ্য করতে প্রস্তুত ছিল। আমি যদি ১৯৭১ সালে তরুণ থাকতাম, আমি পারতাম এগুলো সহ্য করতে? ভাবতেই আমার গাঁ শিউরে উঠছে।

এটিএন বাংলায় প্রচারিত "মুক্তিযুদ্ধের ইতিহাস" নামক প্রামাণ্য চিত্রটি দেখলাম। বিদ্যুত না থাকার জন্য প্রথম...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে

সুমন আহমেদের লেখার প্রতিক্রিয়া: আসলেই কি নারীরা পুরুষদের চেয়ে মেধা ও প্রতিযোগিতায় পিছিয়ে?

১০ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:১১

গতকাল সুমন আহমেদ নামক একজন ব্লগারের আমি জোর দিয়ে বলব, প্রতিযোগিতা ও মেধায় নারীরা কখনোই পুরুষের সমমান হতে পারবেনা লেখাটি পড়ে খুবই অবাক হয়েছি। তার লেখাটির সাথে দ্বিমত পোষণ করেই আমার এই লেখার অবতারণা।

আলোচ্য লেখাটির শিরোনাম এবং বক্তব্যের সাথে বেশ পার্থক্য রয়েছে। তিনি শিরোনামে লিখেছেন, প্রতিযোগিতায় ও মেধায় নারীরা কখনোই...

পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে

অমর একুশে বইমেলা-২০০৯: যেসব বই কিনেছি এবং পড়েছি...

০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৬



আমার একটা বদঅভ্যাস আছে। আমি বই কিনে পড়ি। অন্যের কাছ থেকে বই এনে পড়ার রেকর্ড খুবই কম। সবসময়ই বই সংগ্রহে রাখার চেষ্টা করি। এমনকি কারো কাছ থেকে বই নিয়ে পড়লেও চেষ্টা করি বইটি সময়সুযোগ মত কিনে ফেলতে।

তাই, বইমেলা আমার কাছে ঈদের চেয়েও বেশি আনন্দের। আর একুশের বইমেলার জন্য তো আমি...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

চাচা, আপনাকে অভিবাদন! আমরা সবাই শান্তি চাই!

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৩


জনগণের মাঝে ভাষণরত চাচা
এক অভূতপূর্ব দৃশ্য! ধানমন্ডির সাতমসজিদ রোডে একদিকে সেনাবাহিনীর রণসজ্জা! অন্যদিকে সাধারণ মানুষের উৎসুক দৃষ্টি! কী হতে যাচ্ছে! কখন শুরু হবে অ্যাকশন!

এমন সময় এক রিকশাওয়ালা চাচা এলেন সেনাবাহিনীর সাঁজোয়া যানের সামনে। রিকশার উপর দাড়িয়ে বলে গেলেন তার মনের কথা। তিনি বললেন, আমরা শান্তি চাই। সেনা ভাইরা, আপনারাও আমাদের...

পোস্টটি ৪৫ জনের ভাল লেগেছে

শুভ সংবাদ: বিডিআর ব্যারাকে ফিরে যাচ্ছে

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩২

স্বরাষ্ট্রমন্ত্রী এই মাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভাষণের পর বিডিআর নওজোয়ানরা অস্ত্র জমা দিয়ে ব্যারাকে ফিরে যাচ্ছে। ভাল লাগছে খবরটা শুনে। এখন সরকারের উচিত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাবার নির্দেশ দেয়া।

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে

ধর্মনিরপেক্ষতা: সংবিধানের বিলুপ্ত ১২নং অনুচ্ছেদ এবং বিকৃত ব্যাখ্যা

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৫

আমি ছোটবেলা থেকেই ধর্মনিরপেক্ষতা নিয়ে আলোচনা-সমালোচনা শুনে আসছি। কিন্তু কখনোই বিষয়টি ভাল করে বুঝতে পারতাম না। এখন আমি আইনের ছাত্র বিধায় আমাদের বাহাত্তরের সংবিধানের ধর্মনিরপেক্ষতার অনুচ্ছেদটি পড়ি। এটি পড়ার পরে আমার কাছে মনে হয়েছে এত চমৎকার একটি অসাম্প্রদায়িক ধারণার কত বিকৃত ব্যাখ্যাই না দেয়া হয়েছে! কেউ এটির সমালোচনা করছেন বুঝে,...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

কিছু মজার ঘটনা

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০০

এক.
ঢাকা শহরে হাঁটলে নিশ্চয়ই আপনাদের চোখে একটি বিষয় প্রায়ই চোখে পড়বে-- "পড়াতে চাই"। আমরা এ ধরনের বিজ্ঞাপন দেখতে অভ্যস্ত। কিন্তু একদিন ধানমন্ডি দিয়ে হাঁটার সময় দুটো বিজ্ঞাপন দেখে আমার চোখ আটকে গেল। একটিতে লেখা- "থাপড়াতে চাই"। নিচে বিজ্ঞাপনদাতার মোবাইল নাম্বারসহ বিস্তারিত ঠিকানা দেয়া। কেউ থাপ্পড় খেতে চাইলে তার সাথে...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

আমরা শোকবিহ্বল!

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৪

সকাল থেকেই মনটা বেশ ভালো ছিল। কারণ, আজ কার্জন স্যারের ক্রিমিনলোজি ক্লাশে প্রেজেন্টেশন ছিল। প্রজেন্টেশন ভাল করতে পারি বা না পারি, সবার মধ্যেই এক ধরণের আনন্দ বিরাজ করছিল। আজ প্রথম দিনে ১ থেকে ৪০ রোল পর্যন্ত সবার প্রেজেন্টেশন ছিল। সকাল ৮টায় শুরু হল, শেষ হল সোয়া দশটার দিকে। আমাদের...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.২৪১৭ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অনেক কিছুই করতে চাই, কিন্তু কিছুই করতে পারি না। খুব আগ্রহ নিয়ে কোনো কিছু শুরু করলেও প্রচন্ড অনাগ্রহ নিয়ে সেটি...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৫০টি
  • মন্তব্য করেছেন: ২৩৬৮টি
  • মন্তব্য পেয়েছেন: ১৪২৫টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ৪ মাস
  • ব্লগটি মোট  ৩৬৪২৬ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ