আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

 

লিবিয়া জীবন: ৭

১৫ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:১১

কোরিয়ান হোক, আর চীনা-- নাকবোঁচা মঙ্গলীয় সবার চেহারাই এক রকম লাগতো আমার কাছে। লিবিয়ায় আসা এই নাকবোচাদের অধিকাংশই ছিল শ্রমিক। কোরিয়ান কন্ট্রাকশন ফার্মগুলোতে তখনো বাংলাদেশী শ্রমিকরা ঢোকেনি। ১৯৭৫-৮০ পর্যন্ত লিবিয়ায় বাংলাদেশী প্রবাসীদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইংলিশ টিচারে মতো পেশাজীবীদেরই দাপট ছিল বেশি। ক্যুয়ের পর দেশছাড়া কর্নেল ফারুক-রশিদ থেকে শুরু করে...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

লিবিয়া জীবন: ৬

১৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:৫৬

মিথ হয়ে যাওয়া রোমান সাম্রাজ্য বা হালআমলের ইতালি; ইউরোপীয়দের রক্তে যে উপনিবেশবাদ ছড়িয়ে-ছিটিয়ে তা মুসরাতা দেখলেই বোঝা যায়। আজ পশ্চিমা মিডিয়া যাকে মিসরাতা বলছে, স্থানীয়রা তাকে মুসরাতাই বলে। ছিমছাম শহরটিই লিবিয়ার বাণিজ্যিক রাজধানী। এমন একটা অদ্ভুত সময়ে আমার ওই শহরে বেড়ে ওঠা, যখন মোড়ে মোড়ে ইতালিয়ানদের গির্জার চূড়া বদলে মিনার...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

লিবিয়া জীবন: ৫ ...

১৪ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৩২

শৈশবে পুলিশ আর কুকুর খুবই ভয় পেতাম। একটি আদর্শ পুলিশ স্টেটে বড় হচ্ছি, পুলিশ ভয় না পেয়ে কি কোনও উপায় আছে? প্রায়ই দেখতাম, কোনো বাড়িতে কান্নার রোল। বুঝতাম, পুলিশ এসেছে। ধরে নিয়ে যাচ্ছে কাউকে। অপরাধগুলো খুবই হালকা ধাঁচের। হয়তো রাস্তায় হাঁটতে হাঁটতে এক বন্ধু অপর বন্ধুকে বলল, গাদ্দাফি আইতাসে তোরে...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

লিবিয়া জীবন: ৪

১৩ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৩৯

গাদ্দাফির গাড়িতে বোমা পুঁতে রেখেছে সিআইএ। কিন্তু প্রেসিডেন্টের বাসভবন বাব আল আজিজিয়া থেকে তিনি অন্য একটি গাড়ি নিয়ে বেরিয়েছেন। টাইমবোমায় তার প্রাসাদসম গাড়িটি উড়ে গেলেও, তিনি বেঁচে গেলেন। এ ধরনের গল্প আরো অনেক আছে। সত্য-মিথ্যা জানি না, মিথের মতোই গিলতাম গল্পগুলো। শুনেছিলাম, সির্তের কাছাকাছি সেবা মরুদ্যানে থাকতো গাদ্দাফা কওম। ওই...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

লিবিয়া জীবন: ৩

১২ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪০

রবীন্দ্রনাথ কালারব্লাইন্ড ছিলেন। চোখে ঠিকমতো সবুজ রং দেখতে পারতেন না। সবুজ-শ্যামল দেশটি শারিরীক অবস্থানের কারণে তারপরও তার কবিতায় ছিল সবুজের সমারোহ। মরুময় লিবিয়ায়ও আমি অনেক সবুজ দেখেছি। গাদ্দাফি রবীন্দ্রনাথকে চেনেন কিনা, জানি না-- তবে দেশটাকে সবুজে ভরে দেয়ার স্বপ্ন দেখতেন তিনি। রাষ্ট্রীয় কাঠামো কেমন হবে তা লিখেছিলেন দ্য গ্রিন বুকে।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

লিবিয়া জীবন: ২

১১ ই অক্টোবর, ২০১১ ভোর ৬:৫৬

মার্কিন যুক্তরাষ্ট্র যে সাম্রাজ্যবাদের একটা আদর্শ উদাহরণ, বিশ্বজুড়ে নানা সমস্যার মূল উৎস-- শৈশবে টেলিভিশনে গাদ্দাফির ভাষণ দেখেই তা জেনেছিলাম আমি। লোকটা ভীষণ স্ট্যান্টবাজ। একবার কাবা শরিফের গিলাফ ধরে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ! হজরত মুহাম্মদের স্মৃতিধন্য এই প্রিয় ভূমিকে আমেরিকার দালালদের হাত থেকে রক্ষা করো। এরপর লিবীয়দের হজ যাওয়ার ব্যাপারে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

লিবিয়া জীবন: ১

১১ ই অক্টোবর, ২০১১ ভোর ৬:৫৪

যখন বেড়ে উঠছি, তখনই বুঝতে শিখেছি-- দেশটি আমার না, কর্নেল মুয়াম্মার গাদ্দাফির। টিভি যতক্ষণ খোলা থাকতো, তাতেই দেখা যেতো বেশিরভাগ সময়। বাঙালি কমিউনিটিতে তাকে বলা হতো বড় ভাই অথবা গেদু মিয়া। প্রকাশ্যে তার নাম নিয়ে পুলিশি ঝামেলায় জড়াতে চাইতো না কেউ। সাদা পোশাকের পুলিশতো আর বাংলা বোঝে না!
যে টিভি স্টেশনটি...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

কবিতা ভাবনা

২৮ শে জুন, ২০১১ সকাল ৮:৩৯

কবির ভাবনায় কেনো যুক্তিভিত্তিক দায় নেই। আর এ ধারণাও প্রচলিত আছে যে কবি যুক্তিমনষ্ক হয়ে উঠলে কবিতা তার থেকে সরে যাবে। হৃদয় খুঁড়েই আকরিক কবিতাকে বিশেষ সময় সচেতন মগজে ছেঁকে দুর্লভ খনিজ কবিতাকে লিখবেন কবি। কবিকে নিশ্চিতভাবেই সত্যপথে শব্দের গভীরতায় প্রবেশ করতে হয়। শব্দের মূল তার ও মৌলিক ইতিহাসও বিবেচ্য।...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

বাপেরও বাপ আছে, BAAP-এর নাই

১৭ ই জুন, ২০১১ দুপুর ১:১১

BAAP-- Bangladesh Armed Action Porce. বিশেষ বাহিনীটির প্রথম মহাপরিচালক নোয়াখাইল্যা ছিলেন। মেজর জেনারেল হলেও তার প-ফ উচ্চারণে সমস্যা ছিল। তার প্রতি শ্রদ্ধা জানিয়েই Force হয়ে গেল Porce। আইনশৃঙ্খলা রক্ষায় বেশ নাম কুড়িয়েছে এই বাহিনীটি। বিশেষ এই এলিট ফোর্স BAAP জল, স্থল এমনকি মহাশূন্য থেকেও সন্ত্রাসী ধরে আনতে পারে। উন্নত প্রশিক্ষণ...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

শেরেক

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫৩

ভালোবাসা বড়ই বিচিত্র
বহু কাম, বহু ঘাম, বহুগামী মন
তারপরও আশ্চর্য এক অখণ্ডতা, পূর্ণতাবোধ।
একক করে পাওয়ার তীব্র কামনায়
গ্রাস। সবকিছু নিরঙ্কুশ পেতে চায়।

আল্লাহর মতো প্রেমিকেরও আছে শেরেকের ভয়!

পোস্টটি ০ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.০৪৯২ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কবিতাই চিনিয়ে দেবে আমায়
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৭০টি
  • মন্তব্য করেছেন: ১৭টি
  • মন্তব্য পেয়েছেন: ১২৫টি
  • ব্লগ লিখেছেন:  ৪ বছর ২ সপ্তাহ
  • ব্লগটি মোট  ৯৫৬৯ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই