
অজানারে চিনতে ছুটছি অবিরাম...

নূরুল ইসলামের জীবনের বর্ণাঢ্য যতো দিক
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৮
পর্যবেক্ষক
গণতন্ত্রী পার্টির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। সর্বদা হাস্যজ্জ্বল এ মহান ব্যক্তির অবাধ পদচারণা ছিল রাজনীতির পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি অঙ্গনেও। এ দেশের প্রতিটি গণতান্ত্রিক, স্বৈরাচারবিরোধী ও প্রগতিশীল আন্দোলনে তিনি ছিলেন নেতৃত্বে। আজীবন অসা¤প্রদায়িক চেতনায় বিশ্বাসী নূরুল ইসলাম একাত্তরে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। আমৃত্যু তিনি মেহনতি...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫২বার পঠিত
আরেকটি কিংস পার্টি!
০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:১১
পর্যবেক্ষক
জরুরি অবস্থা জারি থাকা অবস্থায় দেশে আরো একটি রাজনৈতিক দলের জন্ম হয়েছে। এনজিও ব্যক্তিত্ব প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুকের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন। ওয়ান ইলেভেনের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ কয়েকটি রাজনৈতিক দলের জন্ম হয়। রাজনৈতিক অঙ্গনে এ দলগুলো কিংস পার্টি হিসেবে পরিচিত পায়।
২০০৭ সালের ২১ জুন ড....
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৮বার পঠিত
ফকির হয়ে গেছে সরকার...!
১০ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১১
অল্পদর্শী
ওয়ান-ইলেভেনের পর দুর্নীতিবিরোধী অভিযানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, মন্ত্রী, আমলা ও বিশিষ্ট ব্যবসায়ীসহ দুই শতাধিক ভিআইপির আনা-নেয়ার খরচে সরকার ফকির হয়ে গেছে। দেশ-বরেণ্যদের (!) গ্রেপ্তারের পর দেশের বিভিন্ন কারাগারে স্থানান্তর এবং চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে আনা-নেয়ায় প্রিজনভ্যানের জন্য নির্ধারিত বাজেটের চেয়ে প্রায় দ্বিগুণ জ্বালানি খরচ হয়ে গেছে।
কারা সূত্রগুলো...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৭বার পঠিত
স্বামীর নির্যাতন এবার টাকার অঙ্কে!
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৯
অল্পদর্শী
স্বামীর নির্যাতন এবার টাকার অঙ্কে মেপেছে বিদেশ থেকে ধাপ্পা মেরে টাকা আনা এনজিও সিপিডি। এনজিওটির মতে, দেশে স্বামী কর্তৃক নির্যাতনের কারণে নির্যাতিত স্ত্রী কমপক্ষে ১৯ হাজার টাকা ক্ষতির শিকার হন। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণা প্রতিবেদনে এ হিসাব দেখানো হয়েছে। মাত্র ২০০ নির্যাতিত স্ত্রীর ওপর জরিপ চালিয়ে সিপিডি...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৯বার পঠিত
সরকার কাঁপানো সেই কর্মকর্তারা এখন যেমন...
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৯
অল্পদর্শী
বিগত জোট সরকারের আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাপুটে বেশিরভাগ কর্মকর্তাই এখন আর খবরে নেই। প্রশাসন দাপিয়ে বেড়ানো ওইসব কর্মকর্তার অধিকাংশই এখন পলাতক। আবার কেউ কারাগারে। দু’একজন সুযোগের প্রতীক্ষায় নীরবে সময় কাটাচ্ছেন।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির দুর্দিনে ওইসব কর্মকর্তাদের ক্ষমতার কথা আজ ঘুরে-ফিরে আলোচনা হচ্ছে। তবে বিএনপির পাশে দেখা...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০৭বার পঠিত
আয়েশেই আছেন বিদেশে পালিয়ে যাওয়া নেতারা
৩০ শে জুলাই, ২০০৮ রাত ১:০২
পর্যবেক্ষক
পালিয়ে যাওয়া বেশিরভাগ নেতা বিদেশে বেশ আয়েশেই আছেন। করছেন বিলাসী জীবন-যাপন। পলাতক এসব নেতাদের বেশিরভাগই সপরিবারে বসবাস করছেন। তাদের কেউ আবার বিদেশে বসেই দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন। আবার কেউ বিদেশেই খুলে বসেছেন নতুন ব্যবসা।
মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা এবং অধস্তনদের সততা নিয়ে সবসময় প্রশ্ন তুলে আলোচিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী এম...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯২বার পঠিত
অস্থির হয়ে উঠেছে রাজনীতি
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১০:৩৩
পর্যবেক্ষক
সরকার, আওয়ামী লীগ ও বিএনপি- তিন শক্তিই এ মুহূর্তে নিজেদের রাজনৈতিক কৌশল নির্ধারণে সক্রিয়। সরকার চাইছে সব দলের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নির্বিঘেœ ক্ষমতা হস্তান্তর করতে। আর আওয়ামী লীগের লক্ষ্য আগামী নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যাওয়া। অন্যদিকে বিএনপির লক্ষ্য আপাতত খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি। জোট গঠন বা...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯০বার পঠিত
স্থানীয় নির্বাচনে যাচ্ছে আওয়ামী লীগ
২৮ শে জুন, ২০০৮ রাত ১২:৩৩
পর্যবেক্ষক
আওয়ামী লীগের সর্বোচ্চ ক্ষমতাধর ফোরাম কার্যনির্বাহী সংসদের সভা থেকে তফসিল ঘোষিত চার সিটি ও নয় পৌর নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। বলা হয়েছে, দেশ ও গণতন্ত্রের স্বার্থে এ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়া হলো। একই সঙ্গে তারা এখনো জরুরি আইন প্রত্যাহার না করাকে দুঃখজনক আখ্যায়িত করেছে।
গতকাল কার্যনির্বাহী সংসদের...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬০বার পঠিত
আরো ৫ হাজার অটোরিকশা নামছে ঢাকার রাস্তায়
২২ শে জুন, ২০০৮ রাত ১০:২০
পর্যবেক্ষক
আরো পাঁচ হাজার নতুন সিএনজিচালিত অটোরিকশা নামছে রাজধানীর রাস্তায়। এসব অটোরিকশা বিতরণের ব্যাপারে আগামী সপ্তাহেই আবেদন আহ্বান করা হবে। দীর্ঘ এক বছর পর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এ ব্যাপারে নতুন করে উদ্যোগ নিতে যাচ্ছে।
লাইসেন্সধারী সাধারণ চালকদের ব্যক্তি মালিকানায় এসব সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন লটারির মাধ্যমে হস্তান্তর করা হবে। বিআরটিএ...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৮বার পঠিত
শেখ হাসিনার দুর্নীতি-মামলার আলামত পোকার পেটে
৩০ শে মে, ২০০৮ রাত ১২:০৩
পর্যবেক্ষক
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা বার্জ মাউন্টেড স্থাপন সংক্রান্ত দুর্নীতির মামলার আলামতের কিছু গুরুত্বপূর্ণ অংশ উঁইপোকা খেয়ে ফেলেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-১ এ আসামিপক্ষের আইনজীবীরা বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। আদালত বিষয়টি লিপিবদ্ধ করেছে।
ঘটনা সম্পর্কে আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন, এতে তাদের...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৭বার পঠিত




