বন্ধুত্ব কেবলমাএ সাময়িকভাবে প্রচলিত কোন প্রথা নয় কিংবা কোন নীতিবাক্যও নয়; বরং এটি হচ্ছে দুজন মানুষের মাঝে বিদ্যমান শুভেচ্ছা ও সহানুভূতি এবং স্নেহ ও ভালোবাসার একটি অনুভূতি । এটি একটি স্বর্গীয় অনুভূতি যার উৎস হচ্ছে রুচি, উপলদ্বি, আবেগ এবং এমনকি আর্দশ ও চিন্তা প্রণালির সামঞ্জস্য; কখনো কখনো এটি উৎসারিত হয় কৃতজ্ঞতা ও কৃত্যর্থতার অনুভূতি থেকে; তবে প্রায়ই এর উদ্ভব ঘটে অন্তরঙ্গ সাহচর্য এবং নিয়মিত পর্যবেক্ষণের মধ্য দিয়ে । এটি মানুষের মর্মপীড়ায় প্রশান্তি আনয়ন করে, তার দুঃখকষ্ট প্রশমিত করে, দুর্ভাগ্যের মাঝে তাকে সঞ্জীবিত রাখে; জীবনের কিছু ঘটনা বা ভুলগুলোকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে এবং জীবনকে তাৎপর্যপূণ করে তুলে । তাৎপর্যপূর্ণ করে তোলে তার নিজের কাছে , তার বন্ধুদের কাছে এবং অন্যান্যদের কাছেও । আমাদের জীবনে এমন সময় আসতে পারে এবং এসেও থাকে যখন আমরা আমাদের অনুভূতিগুলো ভাইবোন, মাতাপিতা এবং ছোট বড় কারো কাছে প্রকাশ করতে পারি না । এসব অনুভূতি, আবেগ এবং ভাব-কাতরতা আমাদের রিদয়কে অত্যন্ত ভরাক্রান্ত করে তোলে । যার রিদয় এরকম ভরাক্রান্ত হয়ে উঠে সে যদি না বা যতক্ষণ পর্যন্ত না ওগুলো অন্য কাউকে বিশ্বাস করে বলতে পারে কিংবা অন্য কারো সঙ্গে ভাগ করে নিতে পারে তাহলে বা ততক্ষণ পর্যন্ত সে স্বস্তি লাভ করতে পারে না, মনে শান্তি পায় না, পায় না কোন বাঞ্ছিত উপশম । বন্ধুদের কাছে এবং একমাএ বন্ধুদের কাছেই আমরা আমাদের যাবতীয় গোপন কথা এবং অনুভূতি প্রকাশ করতে পারি । তবে এটা মনে রাখা উচিত, যারা শুধুমাএ সুদিনের বন্ধু তারা প্রভূত ক্ষতিসাধন করতে পারে এবং বন্ধুর জীবনকে নৈতিক, মানসিক ও সামাজিকভাবে সম্পূর্ণরুপে ধ্বংস করে দিতে পারে । সুতরাং সঠিক নিবাচন হচ্ছে একটি অপরিহার্য কর্তব্য । তিনিই প্রকৃত ব্ন্ধু যিনি বিপদে বন্ধুর পাশে এসে দাঁড়ান; হাসি দিয়ে তার দুঃখকে দূর করে দেন; ভাল এবং মহৎ কাজে তাকে উৎসাহ প্রদান করেন; মন্দ কাজ থেকে বিরত রাখেন; ভুল নির্বাচন ও কাজকর্মে তাকে সতর্ক করেন এবং জীবনের দুঃখকষ্টকে সাহসিকতার সঙ্গে মোকবিলা করার উপদেশ দেন । এরকম বন্ধুরই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এবং এ রকম বন্ধুকেই আমাদের খুজে বের করা দরকার
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।