একদিন সকালে উঠে দেখি ডান হাতের কব্জি ফুলে আছে কোন ব্যাথা নাই। ব্যাথা না থাকার কারনে অফিস গেলাম, থাকলে যেতাম না। তো অফিস যাবার পর বসরা দেখে বললো এখুনি হসপিটাল এ যাও। আমি বললাম ব্যাথা নাই তো যাবো না। শেষ পর্যন্ত যেতে হলো সবার পীড়াপীড়িতে, গেলাম হসপিটাল এ। ডাক্তার দেখে রক্ত পরীক্ষা করতে দিল। সম্ভবত পরদিন গেলাম রক্ত দিতে। ওয়েটিং রুমে গিয়ে দেখি সব ৫/৬ ছোট ছোট বাচ্চারা বসে আছে আর সাথে তাদের মা । আমি একা প্রাপ্তবয়স্ক। চিন্তা করলাম ভুল যায়গায় আসলাম নাকি? তো বসে বসে টিভি দেখছি হঠাৎ ল্যাবের দরজা খুলে একজন লোক উকি দিয়ে একজনের নাম ডাকলো মানে যার সিরিয়াল আর সাথে সাথে চিৎকার শুনতে পেলাম আআআআ......। দেখি ওয়েটিং রুমে কান্না-কাটি চিল্লা-চিল্লি শুরু হয়ে গেল। আমার সামনেই এক বাচ্চা ফ্লোরে পড়ে গেল আর বলছে আম্মু আমারে নিয়া চলো...আমি মইরা যাবো। মা তার বাচ্চাকে কোনভাবেই উঠাতে পারছে না। অন্য দিকে আর এক বাচ্চা যার নাম ডাকা হইছিল সে তো পুরা গালা গালি শুরু করলো আমি যামু না....কুত্তা আমারে ছাড়... আআআআ...। ঐ দিকে ভীতর থেকেও কান্রার শব্দ আসতেছে কি যে একটা অবস্থা। আমি তো হাসতেও পারছি না। কিছুক্ষন পর আমার সিরিয়াল আসলো। গেলাম ভিতরে বসলাম দেখি একটা পিচ্চি চেয়ারে বসা একটু পর পর কেঁপে উঠছে ভয়ে। আমার রক্ত যখন নিল ঐ বাচ্চার মা বলছে দেখ আঙ্কেল ভয় পাচ্ছে না, কিছু হবে না তোমার। বাচ্চাটা আশ্বস্ত হতে পারলো না বলে উঠলো আমি বাড়ি যামু....আম্মু। আমি বের হলাম তখনো দেখি কান্না-কাটি চলছে সমানে।
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।