somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসার অভিব্যক্তি। (expression of love).

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালোবাসার অভিব্যক্তি।
(expression of love).
জে আই চৌধুরী শান্ত।
আমি তোমাকে ভালোবাসি,তোমাকে শুধু তোমাকে।তুমি আমাকে ভালোবাসো বা না বাসো ।।ভালবাসার অভিরাম স্পর্স কখনও থমকে দেয়।তাই বলে ভেবনা প্রাচীরের দেয়াল খসে গেছে।দেয়াল হোক সাদামাটা নিস্তব্ধ আধার, কেহ কেহ বসবাস করবে।রঙিন করে সাজাবে মনের মতো রঙে।ভালোবেসে আলপনা এঁকে নিবে।দু-একটা ফুলদানী সাজাবে হয়তো।দেয়ালে বিবর্ণ ধুসর ধূলোকনা জমবে তাতে কি দেয়ালের আপন মহিমা ক্ষুন্ন হবে।মাকড়সা এলোমেলো জাল বুনবে,দু-এক জোড়া কেলে বাদুর উড়োউড়ি করে,ঘর বাদবে ভালোবাসার।দেয়ালে ভালোবাসার মানুষ তাতে রঙে সাজিয়ে নিবে,আপন প্রদীপ জ্বেলে দিবে,হয়তো তখনও দু-একটা মাকড়সা থাকবে,জাল বুনবে ভালোবাসার।রূপ-রস-গন্ধহীন এক টুকরো কাগজে না লিখলে সাদা থেকে যায়,হয়তো অনাদরে অবহেলায় পচেগলে পরে।আর কবি-লেখক অভিব্যক্তি লিখলে হয়ে যায় কাব্য-উপন্যাস,আইনজীবী লিখলে হয়ে যায় সংবিধান,বেন্ডার লিখলে হয় দলিল,প্রেমিক লিখলে হয় প্রেমপত্র।অনাগত কাল চলবে এ খেলা।ভালোবাসার কোন সংঞ্জা নেই,ভালোবাসার কোন রঙ নেই,ভালোবাসার কোন সুগন্ধ নেই,আছে শুধু উদারতা,বর্ণহীন,গন্ধহীন মানব মায়া।বকুল ফুলের জাজালো মিষ্ট সু-ঘ্রাণে পথিক হয় মুগ্ধ।প্রেমিক ভালোবেসে প্রেয়সীকে গলায় মালা পড়ায়,কখনও প্রেমিক প্রেয়সী গলায় পড়ে অথবা ছূড়ে পেলে দেয়,তাতে বকুলের কি আসে যায় বকুল স্ব-মহিমায় নিজেকে আকড়ে দরে আপন আলোকিত করে।রাতের বুকে আধার নামে তাতে জোনাকী আসে,চাঁদ উঠে,তারা জ্বলে,কখনও গভীর আধারে নিমজর্িত হয় তাতে কি রাতের অপন পরিচয়ে ভাটা পড়ে।রাত আসবেই চিরায়িত নিয়মে।ভোরের আলো ঝলমলে দীপ্ত সূর্য উদিত হবে কেহ জাগলো কি জাগলোনা।ভালোবাসার লাল গোলাপ ফুটবে,কেহ ভালোবাসলো কি বাসলো না কেহ সুবাস নিল কি নিলনা।আমি তোমাকে ভালোবাসি, তোমার আভিজাত্য-রূপ লাবন্য দেখে নয়,তোমাকে বড় বেশী ভালোবাসি বলে।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের অবস্থা নিয়ে আলাদা গুরুত্ব দেয়া দরকার

লিখেছেন অপলক , ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৫



পাহাড়ীদের হাতে এখন প্রচুর টাকা। সে টাকার যোগান প্রত্যাক্ষ বা পরোক্ষ ভাবে আমরা সমতলের জনগন দিয়েছি। পাহাড়ীরা এখন জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। তাদের মাঝে প্রচুর উচ্চ শিক্ষিত... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০২

লিখেছেন রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২



আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন

×