আর্জেন্টিনা-জার্মানি প্রতিশোধের ম্যাচ আজ
'৫৮ সালের বিশ্বকাপে প্রথম জার্মানির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সুইডেনের মাটিতে ৩-১ গোলে হারতে হয়েছিল আর্জেন্টাইনদের। এরপর প্রতিশোধের ম্যাচটি পেয়েছিল তারা ১৯৮৬ সালের বিশ্বকাপে। ফাইনালে ম্যারাডোনার আর্জেন্টিনা ৩-২ গোলে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জয়ের দামাল উৎসবে মেতে উঠেছিল। জার্মানরা প্রতিশোধ নিয়েছিল পরের বিশ্বকাপেই। ১৯৯০-এ ইতালি বিশ্বকাপের ফাইনালে ৮৫ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে গোল পেয়ে ১-০ গোলে কাপ জিতে নেয় তারা। এরপর যখন জার্মানদের মাটিতেই প্রতিশোধের সুযোগ পেয়েছিল
আর্জেন্টিনার ছেলেরা, তখন তা কিন্তু নিতে পারেননি। ২০০৬-এর বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। যদিও এরপর এ বছরের মার্চে মিউনিখে জার্মানিকে ১-০ গোলে হারানোর একটা তৃপ্তি আছে মেসিদের। তারপরও বিশ্বকাপের কাঁটাটা এখনও বুকে বিঁধে আছে তাদের।
এবারের আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি আর্জেন্টিনা, বরং টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১০ গোল করার কৃতিত্ব তাদের দখলেই। এমনকি গোলমুখে সর্বোচ্চ ৩৬ শট নেওয়ার দক্ষতাও দেখিয়েছে মেসিরাই। সেখানে গ্রুপ পর্বে সার্বিয়ার সঙ্গে একটি ম্যাচ হারার পর যথেষ্ট সতর্ক জার্মানরা। এ পর্যন্ত ৪ ম্যাচে ৮টি গোল দিলেও টুর্নামেন্টের সর্বোচ্চ ১৮টি অফসাইডের শিকার তারাই হয়েছে। তবে আজকের ম্যাচে যথেষ্ট গুছিয়ে নামছে জার্মানি। গত বিশ্বকাপে জার্মান গোলরক্ষক লেহম্যান মোজার মধ্যে চিরকুট নিয়ে টাইব্রেকারে নেমেছিলেন। যেখানে লেখা ছিল, আর্জেন্টিনার কোন খেলোয়াড় কোনদিকে কীভাবে শট নিতে পছন্দ করে। এবারও তেমনই তথ্য-উপাত্ত নিয়ে মাঠে নামছে জার্মানরা। এরই মধ্যে আর্জেন্টিনা দলের পেছনে গুপ্তচর লেলিয়ে দিয়েছেন জার্মান কোচ জোয়াকিম লো। জার্মান ফুটবল সংস্থার উর্স সিগেনথেলার নামের ৬২ বছরের স্কাউটস ভদ্রলোক এরই মধ্যে মেসি, হিগুয়াইন, তেভেজদের মাঠের গতিবিধি ল্যাপটপবন্দি করে ফেলেছেন। শুধু গুপ্তচর লেলিয়ে দিয়ে নয়, আর্জেন্টাইনদের মেজাজ চড়িয়ে দিতে এরই মধ্যে কথার লড়াইও শুরু করে দিয়েছে জার্মানরা। 'আর্জেন্টাইনরা অতিথিবৎসল। তবে মাঠে হেরে যাওয়াটা তারা মেনে নিতে পারে না। রেফারি এবং প্রতিপক্ষের খেলোয়াড়দের নূ্যনতম শ্রদ্ধা দেখায় না।' শোয়েনস্টাইগার জার্মান মুখপাত্র হয়ে মিডিয়ায় এমন বারুদ ছড়ানোর পর গতকাল তাতে আগুন ধরিয়ে দিয়েছেন খোদ ম্যারাডোনা। 'জার্মানরা কি এ ম্যাচ নিয়ে নার্ভাস? না হলে এসব কথা বলছে কেন?' ম্যারাডোনার এ পাল্টা প্রশ্নের উত্তর আজ রাতেই জানা যাবে। ততক্ষণ অন্তত অপেক্ষায় থাকতে হবে পুরো বিশ্বকে।
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।