somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগ-জামায়াত আইন লঙ্ঘনে ভাই ভাই

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধাপরাধের বিচার বন্ধে একদিকে জামায়াত হরতাল কর্মসূচী পালন করছে। অন্যদিকে জামায়াতের ডাকা হরতালের দিন ‘জনগণের জানমালের নিরাপত্তা’ রক্ষায় পুলিশী ভূমিকা পালনের ঘোষণা দেয় আওয়ামী লীগ। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচী ক্রমান্বয়ে রাষ্ট্রবিরোধী হয়ে উঠছে। জামায়াত হরতাল পালনের মাধ্যমে বিচার বিভাগকে অস্বীকার করেছে। আর অন্যদিকে আওয়ামী লীগ জানমালের নিরাপত্তা রক্ষার ঘোষণা দিয়ে আইন নিজের হাতে তুলে নেয়ার মত অগনতান্ত্রিক আচরণ করেছে।

আওয়ামী লীগের নেতৃত্ব বলছে, জামায়াত-শিবিরের আক্রমণ থেকে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য দলের নেতা-কর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ দায়িত্বে অবহেলা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে বলে দেওয়া হয়েছে, নাশকতাকারীদের পুলিশের হাতে সোপর্দ করার জন্য।
আওয়ামী লীগের অপর একটি সূত্র জানায়, পুলিশের ওপর জামায়াত-শিবির যেভাবে হামলা শুরু করেছে, তাতে তাদের মনোবল দুর্বল হয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই দলের নেতা-কর্মীরা পাশে থাকলে পুলিশ ঠিক থাকবে। পাশাপাশি দলের নেতা-কর্মীদেরও চাঙা রাখা যাবে’।

আওয়ামী লীগের নেতাদের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠে যে- তারা পুলিশের উপর আস্থা রাখেন না এবং পুলিশকে দুর্বল গণ্য করে নিজেরাই পুলিশী ভূমিকা নিতে চান। এইভাবে পুলিশ প্রশাসন গড়ে উঠতে পারে না।দূর্বলতা যদি থেকেই থাকে পুলিশকে আরো শক্তিশালী ও কৌশলী করে তুলার জন্য কাজ করা যেতে পারে। কিন্তু আওয়ামী লীগ এইভাবে পুলিশের ভূমিকায় নামতে পারে না। তাতে আর যাই হোক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর মেরুদন্ড শক্ত হবেনা। পুলিশ প্রশাসনের সাথে দলীয় বাহিনীর তকমা চিরস্থায়ী হবে।

পাশাপাশি জামায়াতের মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে কোন যুক্তি থাকলে তা সংসদে পেশ করার সুযোগ দলটির ছিল। কিন্তু সংসদে না গিয়ে হরতাল, ভাংচুর ও হত্যার মাধ্যমে মূলত রাষ্ট্র ব্যবস্থাকেই অস্বীকার করা হয়েছে। এতে বেড়েছে অপরাধ আর হারিয়েছি সংসদে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে বিতর্কের সুযোগ। এতে করে দিনদিন সংসদের প্রয়োজনীয়তাকে অস্বীকার করল দলটি।

দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো থেকে এই ধরণের আচরণের মাধ্যমে রাষ্ট্রের অস্তিত্বকেই অস্বীকার করা হয়। গড়ে উঠেনা আইনের শাসন। এছাড়া রাষ্ট্রকে একটি প্রতিষ্ঠান হিসেবে চর্চা করার সুযোগটাও নষ্ট হয়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×