
বিশ্বকাপের উন্মাদনায় আজকে পুরো বিশ্ব
নানান রঙের পতাকাতে পালটে গেল দৃশ্য।
বাবার দলে গোল দিল তাই ছেলের মাথায় হাত,
ছেলের দলে জিতে গেলে বাবাও কপুকাত।
কচি-কাঁচা, যুবক, বুড়ু বয়স গিয়ে ভুলে,
সমান তালে বিশ্বকাপের আনন্দেতে দুলে।
কেউবা বলে মেসিই সেরা কেউবা নেইমা,
সারাটাক্ষন তর্ক শুধু বিশ্বকাপটা কার।
পাড়ায় পারায় জমে খেলা দুই দলেতে ভাগ,
গোল দিয়ে আজ মিটাতে চায় মনের সকল রাগ।
অলিগলি সবখানেতে শুধুই বিশ্বকাপ,
কেউবা ক্ষেপায় ত্রি-পিস বলে, কেউবা সেভেন আপ।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




