ভিখুর স্বপ্ন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাঙ্গালী মানেই স্বপ্ন। কোটি মানুষের কোটি স্বপ্ন। সেই স্বপ্নের কোনই শেষ নেই। স্বপ্নে স্বপ্নে জর্জরিত বাঙ্গালীর কাছে পাওয়া যাবে অদ্ভুত রকমের স্বপ্ন। কোটি মানুষের মাঝে ভিখু এক রিকশা চালক। যার দিন আয় যা হয় তা শেষ হয়ে যায় চাল দাল কিনতে। রেল লাইনের ধারের বস্তিতে স্ত্রী আর দুই কন্যাকে নিয়ে ছোট্ট সংসার। যেখানে লেগে থেকে সবসময় অশান্তি। চাল ডাল আর তেলের উর্ধগতির সাথে তাল মিলিয়ে চলতে পারেনা ভিখু। তবু হারতে জানেনা বাঙ্গালী। রিকশার প্রতি প্যাডেল মারার সাথে ভিখুও স্বপ্ন দেখে। আজ তার স্ত্রী আর ছোট মেয়ে দুটির মুখে তুলে দেবে খাবার। পরের প্যাডেল মারার সাথে সাথে স্বপ্নটা আরেকটু বেড়ে যায়। ভাবে একটু ভাল খাবার তুলে দেব। কিন্ত ভিখু পারেনা তার আরেকটু বেড়ে যাওয়া স্বপ্নটাকে বাস্তবে রুপ দিতে। অনেকেই যখন গরুর মাংসের দামটা বেড়ে যাবার কারনে চিন্তিত তখন মোটা চালের দাম তার স্বপ্নটাকে বাড়তেই দেয় না।
আজ হটাৎ নবযৌবনে পদার্পন করা যুবকের মত রিকশা চালায় ভিখু। আজ তার স্বপ্ন আকাশ ছোয়া। লাগামহীন স্বপ্নটাকে গলা টিপে মারতে চায় না। দ্রব্যমুল্যের উর্ধগতি তার স্বপ্নের মাঝে কোন চিড় ধরাতে পারেনা। বাংলাদেশ বিশ্বকাপ জিতবে এটাই ভিখুর স্বপ্ন। আজ ভিখুর কাতারে দাঁড়িয়ে আমরা সবাই। বাংলাদেশ জিতবে। স্বপ্নবাজ বাঙ্গালীর স্বপ্নকে লাগাম দিয়ে ধরে রাখতে পারবেনা কেউ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের...
...বাকিটুকু পড়ুন
৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি
ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়...
...বাকিটুকু পড়ুনতখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি...
...বাকিটুকু পড়ুন

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা...
...বাকিটুকু পড়ুন