তোর লাজুক লাজুক পলক গো কত সুন্দর
ঠিক লজ্জাপতির মতো -ঘাস ফড়িং ডানায়
উড়ো গো-কার বাঁশনি বাঁশের ভালোবাসায় !
আতর মাখা -সুরমা লাগা -সৌরভে ছড়া
আর সাজবহর আছে নীলাসমান জুড়ে তারা-
মিটমিটানি ইচ্ছা করে পরশ গো প্রেমের মায়ায়।
ভয়ের উজানে ঠোঁটের কাপনে বর্ণনীল ভাজ-
স্বজনের মিছিলে আজ নিশিতে পড়েছি তাজ!
শুধু লাজুক লাজুক পলকে হারিয়ে গেছে-
শুকনো প্রণয়ে মেঘ রাঙা বৃষ্টি ভিজা সাজ !
নিশ্বাসে ভাবিস -বিশ্বাসে রাখিস ও ঘাস ফড়িং
আয় না আয় উড়ে আয়- এই ঝিরিঝিরি পূর্ণিমায়।
০৩/০৯/১৬
=======
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



